1. hr@dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
  2. info@www.dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
রবিবার, ০৩ মে ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
তেঁতুলিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত; তেঁতুলিয়ায় যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মহান মে দিবস পালিত; নওগাঁয় প্রাথমিক গোল্ডকাপ ফুটবলের ফাইনাল ও পুরস্কার বিতরণ; নওগাঁর সাপাহারে মে দিবসে শ্রমিকের অধিকার নিয়ে আলোচনা ও দোয়া মাহফিল; মঠবাড়িয়ায় তালাবদ্ধ ভাড়া বাসা থেকে ৩০ কেজি গাঁজা উদ্ধার,পলাতক ভাড়াটিয়ার সন্ধানে পুলিশ; হাটকালুপাড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে মহান মে দিবস পালিত; আত্রাইয়ে খাদ্যবন্ধক কর্মসূচির আওতায় ভোক্তাদের মাঝে সুলভ মূল্যে চাল বিতরণ; নওগাঁয় ভ্যান ছিনতাই, চালক আহত; পটুয়াখালী তে স্কুলের গেট ভেঙ্গে স্কুল ছাত্র গুরুতর আহত; ঝড়ে গাছ ভেঙে রিকশাচালকের ঘর বিধ্বস্ত, খোলা আকাশের নিচে পরিবার;

জলবায়ু অর্থায়ন হতে হবে শতভাগ নবায়নযোগ্য জ্বালানিতে;

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪
  • ১৬৬ বার পঠিত

মোঃ আবুরায়হান ইসলাম মোংলা প্রতিনিধি

জলবায়ু অর্থায়ন হতে হবে শতভাগ নবায়নযোগ্য জ্বালানিতে। জীবাশ্ম জ্বালানিতে অর্থায়ন বন্ধ করো। যুদ্ধের খরচ কমাও, জলবায়ু অর্থায়ন বাড়াও। জলবায়ু ন্যায্যতা নিশ্চিত করো। ঋণ নয় আমরা ক্ষতিপূরণ চাই। জলবায়ু উষ্ণতা থেকে আমরা বাঁচতে চাই। শুক্রবার (১৫ নভেম্বর) সকাল ১০টায় মোংলার মিঠাখালী বাজারে জলবায়ু ন্যায্যতার দাবিতে বৈশ্বিক প্রতিবাদের অংশ হিসেবে সাইকেল র‌্যালি অনুষ্ঠিত হয়। ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), ওয়াটারকিপার্স বাংলাদেশ, এশিয়ান পিপল্স মুভমেন্ট অন ডেবট এন্ড ডেভেলপমেন্ট (এপিএমডিডি), পশুর রিভার ওয়াটারকিপার এবং সুন্দরবন রক্ষায় আমরা’র আয়োজনে এ সাইকেল র‌্যালি অনুষ্ঠিত হয়।

প্রতিবাদী সাইকেল র‌্যালির উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব এবং প্রধান অতিথির বক্তব্য রাখেন পশুর রিভার ওয়াটারকিপার পরিবেশযোদ্ধা মোঃ নূর আলম শেখ।

প্রতিবাদী সাইকেল র‌্যালির উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, জীবাশ্ম জ্বালানি ব্যবহারের ফলে পরিবেশ বিপর্যয় ও জলবায়ু পরিবর্তনের ফলে প্রাণ-প্রকৃতি এবং জীবন-জীবীকা ক্ষতিগ্রস্ত হচ্ছে। টেকসই ভবিষ্যত ও অর্থনীতির জন্য জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধ করে দিতে হবে।

সভাপতির বক্তব্যে পশুর রিভার ওয়াটারকিপার পরিবেশযোদ্ধা মোঃ নূর আলম শেখ বলেন, জলবায়ু তহবিলে অর্থ প্রদান, যুদ্ধ ও গণহত্যা বন্ধ এবং ন্যায্য সবুজ ও নবায়নযোগ্য জ্বালানি রূপান্তর চাই। জীবাশ্ম জ্বালানি পরিবেশের উপর নেতিবাচক প্রভাব ফেলছে যা জলবায়ু পরিবর্তনকে ত্বরান্বিত করছে। তাই আমরা সুন্দরবন বিনাশী কয়লা ভিত্তিক রামপাল বিদ্যুৎ কেন্দ্র বন্ধের জোর দাবি জানাই।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ধরিত্রী রক্ষায় আমরা (ধরা ) এর গীতিকার মোল্লা আল মামুন, পরিবেশকর্মী সার্ভিস বাংলাদেশ’র সভাপতি মোস্তাফিজুর রহমান মিলন, ওয়াটারকিপার্স বাংলাদেশ’র হাছিব সরদার, পশুর রিভার ওয়াটারকিপার ভলান্টিয়ার মারুফ বিল্লাহ, মেহেদী হাসান বাবু প্রমূখ।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized BY LatestNews