মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
কবিতার নাম: লালমনিরহাট-২ রামু কেন্দ্রীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে  অভিভাবক সমাবেশ ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা; ভাঙ্গুড়ায় নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা; আত্রাইয়ে নজরুল বর্ষ উদযাপন শিক্ষার্থী সমাবেশ ও উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত ; আত্রাইয়ে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের মাসিক সমন্বয় সভা; ভাঙাবাড়ী ইউনিয়নে পরিবর্তন আনতে চেয়ারম্যান পদে লড়ছেন তরুণ নেতা জাহিদ তালুকদার; জনগণের অধিকার রক্ষায় আপসহীন নেতৃত্ব: পীরগাছার ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মো. রাজু আহমেদ ​; আত্রাইয়ে বৈঠাখালী সরকারি ডহর (জলপথ)দখল মুক্তের দাবিতে এলাকাবাসীর অবস্থান; সর্ব সাধারনের অবগতির জন্য সতর্কিকরন; সদিয়া চাঁদপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় ছাত্রদল নেতা ইসমাইল হোসেন শুভ; দৈনিক সংগ্রামের কাউখালী প্রতিনিধি অধ্যাপক সাইদুল কবির সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত,ঢাকায় হাঁটুতে সফল অস্ত্রোপচার; নওগাঁর আত্রাই নদীর পাড়ে হতে পারে দৃষ্টিনন্দন বিনোদন কেন্দ্র; আত্রাইয়ে বাল্যবিবাহ বন্ধ করতে গিয়ে হামলার চেষ্টা,বর-কনেসহ আটক ৩; দৈনিক সংগ্রামের কাউখালী প্রতিনিধি অধ্যাপক সাইদুল কবির সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত,; ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫০ কিলোমিটার যানজট; রামুর দক্ষিণ মিঠাছড়িতে প্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণ-নগদ টাকা লুট; সংস্কারের নামে দেবিদ্বার ভানী-রাজামেহার সড়কে অনিয়মের অভিযোগ; শোষণ ও বৈষম্যের অবসান: খুকনী ইউনিয়নকে বদলে দিতে প্রস্তুত আপসহীন নেতা সাইদুল ইসলাম রাজ; সৌদি আরবে নিহত আত্রাইয়ের ৭ প্রবাসীর জানাজা সম্পন্ন, পরিবারের কাছে মরদেহ হস্তান্তর; কাউখালীতে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, আদালতে প্রেরণ;

জেলেদের নিকট থেকে টাকা আদায় ও নৌকার মালামাল বিক্রয় সংক্রান্ত প্রকাশিত সংবাদের প্রতিবাদ;

  • Update Time : মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬
  • ২৮৭ বার পঠিত



বিশেষ জেলা প্রতিনিধি; পিরোজপুর;

“শাক দিয়ে মাছ ডাকা” প্রবাদটি যেন আজ বাস্তবে প্রমাণিত। গত ০১ জানুয়ারি ২০২৬ ইং তারিখে মৎস্য অধিদপ্তরের নির্দেশনায় পিরোজপুর জেলার মঠবাড়ীয়া উপজেলার তুষখালী বলেশ্বর নদীতে উপজেলা মৎস্য অফিস, কোস্ট গার্ডের সহায়তায় অবৈধ বাধা ও বেহুন্দী জালের বিরুদ্ধে একটি বিশেষ কম্বিং অপারেশন পরিচালনা করা হয়। অভিযানকালে নদী থেকে দুটি অবৈধ বাধা জাল ও দুটি ইঞ্জিনচালিত নৌকা জব্দ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) মহোদয়ের অনুমতিক্রমে জব্দকৃত জাল দুটি ঘটনাস্থলেই আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয় এবং নৌকা দুটি মোবাইল কোর্টের মাধ্যমে জব্দ করা হয়।
উল্লেখ্য, তুষখালী থেকে হাংরাইল পর্যন্ত নদী এলাকায় প্রায় ৫ শতাধিক অবৈধ বাধা, বেহুন্দী ও চড়গড়া জাল ব্যবহার করে নির্বিচারে বিভিন্ন প্রজাতির মাছের পোনা নিধন করা হচ্ছে। অভিযোগ রয়েছে—চারটি ইউনিয়নের প্রভাবশালী প্রায় ১০ জনের একটি সংঘবদ্ধ সিন্ডিকেট দীর্ঘদিন ধরে এসব অবৈধ কার্যক্রম পরিচালনা করে আসছে। তারা মৎস্য অফিসের নাম ব্যবহার করে জালপ্রতি ২ হাজার থেকে ৫ হাজার টাকা পর্যন্ত চাঁদা আদায় করে এবং অভিযানের আগাম তথ্য সংশ্লিষ্টদের জানিয়ে দেয়।
মৎস্য অফিস বিষয়টি অনুধাবন করে গোপনে তথ্য-উপাত্ত সংগ্রহের মাধ্যমে অভিযান পরিচালনা করলে সিন্ডিকেটের অবৈধ ব্যবসায় ক্ষতি হয়। এর জের ধরেই নিজেদের দায় অন্যের ওপর চাপাতে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভ্রান্তিকর অপপ্রচারে লিপ্ত হয় একটি মহল।
এরই ধারাবাহিকতায় ০২ জানুয়ারি ২০২৬ ইং তারিখে দৈনিক খবর পত্রিকায় মঠবাড়ীয়া উপজেলা মৎস্য অফিসের বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন তথ্যের ওপর একটি সংবাদ প্রকাশ করা হয়। প্রকাশিত ওই সংবাদের তীব্র প্রতিবাদ জানিয়েছেন মঠবাড়ীয়া উপজেলা মৎস্য কর্মকর্তা মোজাম্মেল হক।
এদিকে অভিযোগ উঠেছে, জব্দকৃত নৌকা ছাড়িয়ে নেওয়ার জন্য মৎস্য অফিসের ওপর মঠবাড়ীয়ার রিয়াজ উদ্দীন, গন অধিকার পরিষদ পিরোজপুর জেলা শাখার সহ-সভাপতি সহিদুল ইসলাম ও একটি মৎস্য সমিতির পক্ষ থেকে অনাকাঙ্ক্ষিত চাপ প্রয়োগ করা হয়েছে।
মৎস্য অফিস সূত্রে জানানো হয়, সংশ্লিষ্ট সকল অভিযোগের প্রমাণাদি, তথ্য ও ভিডিও চিত্র সংরক্ষিত রয়েছে। প্রয়োজনে সেগুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করা হবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews