শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
ডিএজি-এএজি নিয়োগ নিয়ে ক্ষোভ, মাসব্যাপী আন্দোলনে জাতীয়তাবাদী আইনজীবীদের একাংশ; তিতাস নদীতে ৫ মণ বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করল কুমিল্লা উত্তর জেলা বিএনপি; ধামইরহাটে মুস্তাকিন হত্যা: ১২ ঘণ্টায় ৫ আসামি গ্রেপ্তার; মঠবাড়িয়ায় ফিসার্স ফেডারেশনের ৩ ব্যক্তির বিরুদ্ধে বিভিন্ন ভাউচার দেখিয়ে প্রায় ১২ লাখ টাকা আত্মসাতের অভিযোগ; লালমনিরহাটে শিক্ষককে লাঞ্ছিতের প্রতিবাদে শিক্ষার্থীদের ক্লাস বর্জন ও অবরুদ্ধ ব্যক্তিকে উদ্ধার; কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে পুরস্কার ও সনদ বিতরণ; ‎বাঁশের সাঁকোয় পার হতে হয় কোটি টাকার ব্রিজ‎; নওগাঁয় অস্ত্রসহ ‘ব্ল্যাকহোল ক্লাবের’ দুই সদস্য গ্রেপ্তার; জনগণের হৃদয়ে স্থান করে নেওয়া তরুণ নেতা মো. রফিকুল ইসলাম ছুমির খান: সততা, উন্নয়ন ও জনকল্যাণের এক অনন্য প্রতীক; দেবিদ্বারে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত; অভিযানের রেশ কাটতে না কাটতেই বেলকুচির মুকুন্দগাঁতীতে ফের ফুটপাত দখল; সুন্দরবনে র‍্যাবের কাছে ৪ বাহিনীর ৫২ জলদস্যুর আত্মসমর্পণ; রামুতে মাছুমিয়া ইসলামিয়া সুন্নিয়া আলিম মাদ্রাসায় সততা স্টোর উদ্বোধন ও সততা সংঘ গঠিত ; আত্রাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা; নওগাঁয় র‍্যালি-আলোচনায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন; দখলমুক্ত করে বনায়ন করা হয়েছে ৭৫ একর বনভূমি প্রশংসিত হয়েছেন বনবিট কর্মকর্তা; আত্রাইয়ে মাদ্রাসাছাত্রীকে মারধরের অভিযোগ, ইউএনওর কাছে লিখিত অভিযোগ; কবিতার নাম: লালমনিরহাট-২ রামু কেন্দ্রীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে  অভিভাবক সমাবেশ ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা; ভাঙ্গুড়ায় নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা;

ঝিকরগাছায় বরুন এর মৃত্যুতে নাগরিক শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত;

  • Update Time : সোমবার, ২৬ মে, ২০২৫
  • ৩০১ বার পঠিত



জাফর ইকবাল যশোর, ঝিকরগাছা প্রতিনিধি :
যশোরের ঝিকরগাছা উপজেলার পানিসারা ইউনিয়নের পানিসারা গ্রামের ঐতিহ্যবাহী মীর পরিবারের কৃতী সন্তান, আমেরিকা প্রবাসী, বিশিষ্ট সমাজসেবক মীর বাবরজান কবির (বরুন) এর মৃত্যুতে নাগরিক শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৬ মে) বিকাল ৪টায় পানিসারার মীর সুরতজান মাধ্যমিক বিদ্যালয় মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করেন পানিসারা ইউনিয়নের সর্বস্তরের নাগরিক বৃন্দ। মীর ফারুখ আহম্মেদ এর সভাপতিত্বে এবং মীর ফয়েজ আহম্মেদ এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝিকরগাছা উপজেলা বিএনপির সাবেক আহবায়ক মোর্তজা এলাহী টিপু। তিনি তার বক্তব্যে দলমত এর উর্ধ্বে থেকে যেকোনো অন্যায়ের প্রতিবাদ এবং সমাজসেবায় মীর বাবরজান বরুন এর অবদানের কথা স্মরণ করেন। উক্ত দোয়া মাহফিলে আরও বক্তব্য রাখেন মীর বাবরজান বরুন এর ঘনিষ্ঠ বন্ধু, বাংলাদেশ ফুল ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুর রহিম, টাউরা গ্রামের কৃতি সন্তান শহিদুল ইসলাম, সাবেক প্রধান শিক্ষক আতাউর রহমান, রঘুনাথনগর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসানুল বান্না, বেজিয়াতলা আলিম মাদরাসার শিক্ষক মিজানুর রহমান লাল্টু, ঝিকরগাছা রিপোর্টার্স ক্লাব ও সেবা সংগঠনের সভাপতি মাস্টার আশরাফুজ্জামান বাবু, আবুল খায়ের, সাংবাদিক এম আর মাসুদ, রাকিব হোসেন, তপু মির্জা, ইউপি সদস্য মুকুল হোসেন, কবীর হোসেন, সোহরাব হোসেন সহ আরও অনেকে। এসময় বক্তারা সমাজে মীর বাবরজান বরুনের অবদানের কথা স্মরণ করে আবেগাপ্লুত হয়ে পড়েন। বাবরজান বরুন এর রুহের মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন মাওলানা আব্দুল ওহাব। অনুষ্ঠানে ঝিকরগাছা উপজেলার বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। সভা শেষে সবার মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। উল্লেখ্য মীর বাবরজান বরুন গত ২৪ মে আমেরিকার একটি হাসপাতালে ক্যান্সার আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৭ বছর। তিনি ২০২৪ সালে আমেরিকা গমন করেন। সমগ্র ঝিকরগাছা উপজেলা জুড়ে তিনি একজন স্বনামধন্য সমাজসেবক ও রাজনীতিবিদ হিসেবে সকলের কাছে সমাদৃত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews