সোমবার, ২২ জুন ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
দেবিদ্বারে ইয়াবা সেবন: ভ্রাম্যমাণ আদালতে ৪ জনের ২ মাসের জেল; যাত্রী সেজে ডেকে নিয়ে অটোচালককে হত্যা, গ্রেপ্তার ১; আদালতের নির্দেশে দখলমুক্ত জমি ফিরে পেলেন মোস্তফা আকন; মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান; নিজের প্রচেষ্টায় ঝিকরগাছার গর্ব জুঁই এখন বিকেএসপিতে; বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে পরিবেশগত বিপর্যয় রোধ সম্ভব; অস্তিত্ব সংকটে ন্যাশনাল টি কাউখালীতে পুলিশের অভিযানে দুই কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেফতার; কাউখালীতে আরজেএমএফ সদস্যদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত; রামুতে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন রামু ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল এন্ড কলেজ;
Title :

টেকনাফে ছাত্র প্রতিনিধিদের সহযোগিতায় পানিবন্দি তিন শতাধিক পরিবারের মাঝে হাদিয়া বিতরণ;

  • Update Time : বুধবার, ৯ জুলাই, ২০২৫
  • ১৬৬ বার পঠিত

আলমগীর আকাশ
কক্সবাজার জেলা প্রতিনিধি:

টেকনাফে পানিবন্দী পরিবারের মধ্যে ছাত্র প্রতিনিধিরা ত্রাণ সামগ্রী বিতরণ করেছে। পৌরসভার অর্থায়ন ও ছাত্র প্রতিনিধিদের সহযোগিতায় এই ত্রাণ বিতরণ করা হয়, যেখানে খাদ্য ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী ক্ষতিগ্রস্তদের মাঝে বিতরণ করা হয়। এই ত্রাণ কার্যক্রমে ছাত্র প্রতিনিধিরা ক্ষতিগ্রস্তদের খোঁজ-খবর নেয় এবং তাদের পাশে থাকার আশ্বাস দেয়। এই ত্রাণ বিতরণের মাধ্যমে পানিবন্দী মানুষের কষ্ট কিছুটা হলেও লাঘব হয়েছে এবং ছাত্র সমাজের এই উদ্যোগ প্রশংসার দাবি রাখে। ছাত্র প্রতিনিধি রোবায়েত হোসাইন বলেন,এই সংকটময় পরিস্থিতি ও দুরবস্থা নিরসনে সরকারি ও বেসরকারি পর্যায়ে সম্মিলিত উদ্যোগ ও বিভিন্ন এনজিও এবং সংগঠন সমূহ পানিবন্দি মানুষের পাশে দাঁড়ানো জরুরি বলে মনে করি। মানবতার ডাকে সাড়া দিয়ে আমরা ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। ভবিষ্যতেও এ ধরনের সহযোগিতা অব্যাহত রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। উল্লেখ্য, গত কয়েকদিন যাবত বাংলাদেশের বিভিন্ন জেলা তথা কক্সবাজারের টেকনাফ উপজেলার অনেক গ্রামে ভারী বৃষ্টির কারণে পানিবন্দি হাজারো পরিবার। ফলে বন্ধ হয়েছে যোগাযোগ ব্যবস্হা এবং কয়ক্ষতি হয়েছে ফসল ও ফসলি জমি, মুরগির খামার, গরুর খামার। অভাবে পড়েছে হতদরিদ্র অনেক পরিবার। লক্ষ্যমাত্রা কমে গেছে কৃষি উৎপাদনের।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews