1. hr@dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
  2. info@www.dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন নওগাঁর আত্রাইয়ে; কাউখালীতে ১২০ কেন্দ্রে শুরু হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন; নওগাঁর আত্রাইয়ে পানিতে ডুবে ২ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু; প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের অংশগ্রহণে ইমাম সম্মেলন অনুষ্ঠিত; মঠবাড়িয়ায় ভুয়া হৃদরোগ বিশেষজ্ঞের প্রতারণা উদ্ঘাটন, ভ্রাম্যমাণ আদালতে ২ বছরের কারাদণ্ড; নাজিরপুরে গভীর রাতে ডাকাতি: বাবা-ছেলে কুপিয়ে আহত, গণপিটুনিতে এক ডাকাত নিহত; নওগাঁর আত্রাইয়ে আম বাগানে গুটি দৃশ্যমান, ভালো ফলনের আশায় চাষিরা; সাংবাদিক সাব্বির শোভনের মায়ের মৃত্যুতে ঝিকরগাছা রিপোর্টার্স ক্লাবের শোক প্রকাশ; কাউখালীতে ডেঙ্গু প্রতিরোধে জোরালো সমন্বিত অভিযান। প্রতি শনিবার চলবে পরিচ্ছন্নতা কার্যক্রম; বিশেষ অভিযানে ২৪ জন গ্রেফতার;

তেঁতুলিয়ার দুই সমন্বয়ককে বহিষ্কারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ;

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১২২ বার পঠিত

স্টাফ রিপোর্টার হাফিজুর রহমান হাবিব :

পঞ্চগড় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সমন্বয়ক ফজলে রাব্বির অযৌক্তিক সিদ্ধান্তের বিরুদ্ধে ও তেঁতুলিয়া উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র প্রতিনিধি হযরত আলী ও ওবায়দুল হককে বহিষ্কারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (২৭ ফেব্রুয়ারী) বিকেলে জেলার তেঁতুলিয়া উপজেলার চৌরাস্তা বাজারে তেঁতুলিয়া উপজেলার সর্বস্তরের ছাত্র সমাজের ব্যানারে ঐতিহাসিক তেঁতুলতলায় এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় সংবাদ সম্মেলনে উপস্থিত থেকে বক্তারা অভিযোগ করে বলেন,তেঁতুলিয়া সদ্য বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে রাব্বির বিরুদ্ধে বিভিন্ন অভিযোগের বিরুদ্ধে বিভিন্ন কর্মসূচী ডাক দেয়ায় এবং ছাত্রদলের সাথে সম্পকিত থাকার কারনে গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পঞ্চগড় জেলার সমন্বয়ক ফজলে রাব্বী এক প্রেস রিলিজের মাধ্যমে সমন্নয়ক হযরত আলী ও ওবায়দুল হককে বহিষ্কার করেন। তার এমন অযৌক্তিক সিদ্ধান্তের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তারা। এ সময় সংবাদ সম্মেলনে ছাত্র প্রতিনিধি হযরত আলী তার বিরুদ্ধে আনিত অভিযোগ ও বহিস্কার আদেশের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়ে বলেন,আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে তুলেছিলাম তেঁতুলিয়ায়৷ আমি জীবনের মায়া ত্যাগ করে সে সময় ছাত্র জনতাকে সঙ্গে নিয়ে রাজপথে দাঁড়িয়ে ছিলাম। আমরা লক্ষ করেছি আমরা যখনই এই উপজেলার ইউএনওকে অপসারণের দাবী তুলি তখনই ফজলে রাব্বি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ধরনের মিথ্যা প্রোপাগান্ডা ছড়ান। আমরা তাকে তেঁতুলিয়ায় অবাঞ্চিত ঘোষণা করলাম। তিনি আমাকে কিসের ভিত্তিতে বহিষ্কার করলেন এটি জানতে চাই। তিনি নিজেও একজন শিবির কর্মী। শিবির কর্মীদের পূর্ণবাসনের জন্যই তিনি আমাদের পিছনে লেগেছেন।
এদিকে ওবায়দুল হক জানান, আমরা শুরু থেকে ছাত্র জনতা কে সঙ্গে নিয়ে তেতুলিয়া আন্দোলন করেছে ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে। আমরা আন্দোলন করলাম তেঁতুলিয়ায়,অথচ তেঁতুলিয়া ছিল না তারা এখন নিজেকে সমন্বয়ক দাবি করেছেন,শিবির কর্মীকে পূর্ণবাসন করছেন ফজলে রাব্বি। আমরা কারো কথাই আন্দোলনে নামিনি। আমাদেরকে বহিষ্কার করার যোগ্যতা তিনি রাখেন না৷ এ সময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন শিক্ষার্থী ও মুভির ছাত্র আন্দোলনেরর সময় আন্দোলনকারী শাহিনুর রহমান সবুজ,সাধারণ শিক্ষার্থী রাব্বি হাসান হৃদয়, মোঃ মাহি প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized BY LatestNews