সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
এনায়েতপুরে ক্লিনিকের চিকিৎসাবর্জ্য রাস্তার পাশে, স্বাস্থ্যঝুঁকিতে এলাকাবাসী; *রাজশাহী রেঞ্জের নবযোগদানকৃত স্টাফ অফিসারকে স্বাগত জানালেন ডিআইজি; মোংলা কাস্টমসের কর্মকর্তা মামুনের অপসারণ দাবিতে মানববন্ধন; কাউখালীতে সন্ধ্যা নদীতে মৎস্য অধিদপ্তরের অভিযান; নওগাঁর রাণীনগরে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, গ্রেপ্তার ৩; মনোহরদীতে জামায়াতের মেয়র প্রার্থীর বিলবোর্ড সরানোর অভিযোগ; শিশিরভেজা ভোর আর কুয়াশা জড়ানো সকাল জানিয়ে দিচ্ছে ; কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ; দেবিদ্বারে না জানিয়ে কমিটিতে নাম অন্তর্ভুক্তি: ফেসবুকে অপপ্রচার চালানো হচ্ছে; ভাঙ্গুড়ায় নারীর মৃত্যুর ঘটনায় পাল্টাপাল্টি অভিযোগ; পদ্মায় মা ইলিশ শিকারে আট জেলে কারাদণ্ড, জব্দ ৫০ হাজার মিটার নিষিদ্ধ জাল; লৌহজংয়ে শিক্ষার্থীদের এআই-দক্ষতা ও নৈতিক শিক্ষা গড়তে ‘আগামীর আলোর যাত্রা’ কর্মসূচি; ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে, তিন প্রাণহানি; আহত ১৬; তানোরে ইউনিয়ন ভূমি অফিসের প্রস্তাবিত সরকারি জায়গা দখলের চেষ্টা; কবিতা-বাবার সাথে; শেখ হাসিনা দেশে ফিরবে বলে মাইকিং করাই নওগাঁয় দুই নেতা গ্রেফতার ; “আমি ছিলাম তোমার জীবনের এক অনাকাঙ্ক্ষিত অধ্যায়” আত্রাইয়ে খেজুরগাছ ঝোড়ায় ব্যস্ত গাছিরা, অপেক্ষায় রস-গুড়ের মৌসুম কুমিল্লায় স্কুলছাত্র অপ্রতীম হত্যা মামলায় চার্জশিট, দ্রুত বিচারের দাবি বাবার; ইনসাফের বিপরীত হলো জুলুম, শান্তি প্রতিষ্ঠায় ন্যায়বিচার জরুরি: জাহাঙ্গীর আলম;

নওগাঁতে এখন কুমড়া বড়িনিয়ে ব্যস্ত সময় পার করছেন নারীরা ;

  • Update Time : রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫
  • ৩৪৯ বার পঠিত



মোঃ ফিরোজ হোসাইন
নওগাঁ জেলা প্রতিনিধিঃ

নওগাঁর আত্রাইয়ে এখন মহিলারা কুমরা বড়ি বানানোর কাজে ব্যস্ত সময় পার করছেন৷ বড় মাছের সাথে মাসকালায়ের কুমড়ো বড়ি দিয়ে রান্না করলে স্বাদি আলাদা হয়। কুমড়ো বড়ি ভেজে ভর্ত্তা করলে এর স্বাদও মুখে লেগে থাকে। আবার মাসকালাইয়ের ডালের কুমড়ো বড়ি দিয়েও পেট ভরে ভাত খাওয়া যায়। এছাড়া শীতকালে তরকারির সঙ্গে কুমড়ো বড়ি খাবার মজটায় আলাদা। স্বাদের কারনে কুমড়ো বড়ির চাহিদাও বেশি। তাই আত্রাই উপজেলার বিভিন্ন ইউনিয়নের গ্রামের মা চাচি ও দাদিরা শীতকালে কুমড়ো বড়ি দেওয়া ও শুকানোতে ব্যস্ত হয়ে পড়েছেন।
উপজেলার বিভিন্ন গ্রামে ঘুরে দেখতে পেলাম যেমন, বান্দাইখাড়া, হাটুরিয়া, হাটকালুপাড়া, সন্নাসবাড়ি,দরগাপাড়া, সুটকিগাছা,দিঘা,কচুয়া। কুলা,চালুন,খলশিয়ান ও মইয়ের উপর চিকন বাঁশের খিল দিয়ে তৈরি করা মাচায় সাদা ধবধবে কুমড়ো বড়ি শুকানো হচ্ছে। আবার কোথায় কোথায় রাস্তার পাশে বাঁশের মাচার উপর কুমড়ো বড়ি রাখা হয়েছে। বিভিন্ন গ্রাম জুড়ে শুধু ধবধবে কুমড়ো বড়ি দেখা যায়তেছে।
নারীরা জানান, কুমড়ো বড়ির তৈরির প্রধান উপকরন মাসকালাইয়ের ডাল, সাদা কুমড়ো, কালি জিরা ও মসল্লা। বাজার থেকে মাসকালাইয়ের ডাল কিনে রোদে শুকিয়েরাখা হয়। তার পর পানিতে সব উপাদান মিশিয়ে কুমড়ো বড়ি তৈরি করা হয়। গ্রহণী শরিফুন নেছা, পারুল বেগম ,রিমা বিবি,রিতা বিবি,কাকলি বেগম ,খাতিজা,শাফলা,রাজেকা এরা অনেকেই জানান, মাচার চাল কুমড়ো মাষ কালাইয়ের ডাল সহ বিভিন্ন উপাদান পানিতে ভিজে রাখি। তারপর সব গুলো নরম হলে পরিবারের সবাই মিলে শেষ রাতে ঘুম থেকে উঠে শিল পাটায় বাটা হয়। এরপর গামলার মধ্যে দিয়ে ভিজানো মাসকালাই ও কুমড়ো অনেক সময় ধরে মিশানোর পর সাদা ধবধবে হওয়ার পর পাতলা কাপড়ে করে মাচার উপর ছোট ছোট করে বড়ি দেওয়া হয়। ভালো করে শুকানো হলে কুমড়ো বড়ি সাদা কাপড় থেকে তুলে পাতিলেও কৌটায় রাখা হয়। এসব বড়ি তরকারির সাথে খেতে খুব মজা লাগে। উপজেলার বিভিন্ন হাট-বাজারে এই কুমড়ো বড়ি বিক্রি করছে। যা স্বাস্থ্য সম্মত না। বিষয়টি সংশ্লিষ্টি কর্তৃপক্ষের সুদৃষ্টি দেয়া প্রয়োজন বলে মনে করছেন তিনি।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews