1. hr@dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
  2. info@www.dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
আত্রাইয়ে গরীব অসহায় মানুষের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ ; আত্রাইয়ে স্বল্পমূল্যে টিসিবি পণ্য পেয়ে স্বস্তিতে নিম্ন আয়ের মানুষ; প্রবাসে যুবকের মৃত্যু, মাদারীপুরে, ডাসার শোকের মাতম; মাদকমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার: কলাখালীতে মাসুম সরদারের ক্রীড়া সামগ্রী বিতরণ; শারিকতলা ডুমরিতলা ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা হেমায়েত উদ্দিন বেপারী; পিরোজপুরে র‍্যাবের অভিযানে প্রায় ১২ কেজি গাঁজাসহ আটক ১; মঠবাড়ীয়ায় সংসদ সদস্য ও উপজেলা বিএনপি’র উদ্যেগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত; নওগাঁর আত্রাইয়ে খাদ্যবন্ধক কর্মসূচির আওতায় ভোক্তাদের মাঝে সুলভ মূল্যে চাল বিতরণ; মঠবাড়ীয়ায় সংসদ সদস্য কর্তৃক দু:স্হদের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ; নওগাঁর রাণীনগরে শিশু কিশোরদের কুরআন তেলওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত ;

নওগাঁতে স্ত্রীকে কুপিয়ে হাত্যার চেষ্টা করে পালাতে গিয়ে স্থানীয়দের হাতে গণপিটুনিতে স্বামী নিহত;

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫
  • ৯২ বার পঠিত

নওগাঁ জেলা প্রতিনিধী;

নওগাঁতে স্ত্রীকে কুপিয়ে হাতের কবজি বিচ্ছিন্ন করে পালাতে গিয়ে স্থানীয়দের হাতে গণপিটুনিতে স্বামী নিহত হয়েছে।
নওগাঁয় সদর উপজেলার দুবলহাটি ইউনিয়নের দুবলহাটি গ্রামের মোহাম্মদ বাবুর ছেলে সুমন ৩২ নামে এক মাদকাসক্ত বুধবার (২৮ মে)২০২৫ রাত ৯টার দিকে শহরের আনন্দনগর এলাকায় নিজ স্ত্রীকে হাসুয়া দিয়ে কুপিয়ে হাত বিচ্ছিন্ন
করে গ্যাস ট্যাবলেটে খেয়ে পালানোর সুময়ে স্থানীয়দের হতে ধরা খেয়ে মারধরে আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ওই নারীর স্বামী সুমন হোসেন পেশায় একজন গৃহনির্মাণ শ্রমিক ছিলেন। স্থানীয় এবং নওগাঁ সদর মডেল থানা পুলিশ সূত্রে জানা যায়,গত ৩-৪ বছর আগে শহরের আনন্দনগর এলাকার আব্দুস সামাদের মেয়ে মৌরির (২৪) এর সঙ্গে সুমনের বিয়ে হয়েছিল,বিয়ের পর থেকেই সুমন তার স্ত্রীর সঙ্গে আনন্দনগর এলাকায় শ্বশুরবাড়িতে থাকতেন। সুমন বিভিন্ন সময় মাদকাসক্ত হয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়াঝাটি ও মারধোর করতেন এবং স্ত্রীকে সাংসারিক কোনো প্রকারের খরচ পাতি দিতেন না।
গতকাল (২৮মে) বুধবার রাতে অনুমান সাড়ে ৮ টার দিকে মাদকাসক্ত হয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়াঝাটির এক পর্যায়ে ধারালো হাসুয়া দিয়ে স্ত্রীর গলা এবং হাতে কোপ দেন,এতে তার স্ত্রীর বাম হাতটি বিচ্ছিন্ন হয়ে যায়।স্থানীয় এবং থানা পুলিশের সদস্যরা উদ্ধার করে তাকে ২৫০ শয্যা নওগাঁ জেনারেল হাসপাতালে নিলে মৌরির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। এদিকে ঘটনার পর গ্যাস ট্যাবলেট খাওয়ায় এবং স্থানীয়দের গণপিটুনিতে সুমনের অবস্থা আশঙ্কাজনক হয়ে পড়েন।সুমন হোসেন কে হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১০টার দিকে নওগাঁ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized BY LatestNews