1. hr@dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
  2. info@www.dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
নওগাঁর নিয়ামতপুরে একই পরিবারের চারজনের মরদেহ উদ্ধার, ডাকাতির পর হত্যার সন্দেহ; হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন নওগাঁর আত্রাইয়ে; কাউখালীতে ১২০ কেন্দ্রে শুরু হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন; নওগাঁর আত্রাইয়ে পানিতে ডুবে ২ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু; প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের অংশগ্রহণে ইমাম সম্মেলন অনুষ্ঠিত; মঠবাড়িয়ায় ভুয়া হৃদরোগ বিশেষজ্ঞের প্রতারণা উদ্ঘাটন, ভ্রাম্যমাণ আদালতে ২ বছরের কারাদণ্ড; নাজিরপুরে গভীর রাতে ডাকাতি: বাবা-ছেলে কুপিয়ে আহত, গণপিটুনিতে এক ডাকাত নিহত; নওগাঁর আত্রাইয়ে আম বাগানে গুটি দৃশ্যমান, ভালো ফলনের আশায় চাষিরা; সাংবাদিক সাব্বির শোভনের মায়ের মৃত্যুতে ঝিকরগাছা রিপোর্টার্স ক্লাবের শোক প্রকাশ; কাউখালীতে ডেঙ্গু প্রতিরোধে জোরালো সমন্বিত অভিযান। প্রতি শনিবার চলবে পরিচ্ছন্নতা কার্যক্রম;

নওগাঁয় ইসলামি ফাউন্ডেশনের আয়োজনে সম্প্রীতি সভা অনুষ্ঠিত ;

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫
  • ১৪৪ বার পঠিত

মোঃ ফিরোজ আহমেদ
নওগাঁ জেলা প্রতিনিধি:

নওগাঁয় ইসলামিক ফাউণ্ডেশনের আয়োজনে সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা, সন্ত্রাসবাদ প্রতিরোধ ও সামাজিক সমস্যা নিরসনে ইমামদের ভূমিকা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বেলা ১২ টায় জেলা মডেল মসজিদ অডিটোরিয়ামে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল আউয়াল।সভায় জেলার ১১ টি উপজেলার মডেল মসজিদের ইমাম, খতিব, মুয়াজ্জিন ও ধর্মীয় নেতারা অংশ নেন।
সভায় বক্তারা, সমাজ থেকে হিংসা, বিদ্বেস, সন্ত্রাস, বাল্যবিয়ে, নারী ও শিশু নির্যাতনসহ সামাজিক সমস্যা সমূহ তুলে ধরে সেগুলো প্রতিরোধে ধর্মীয় নেতাদের অগ্রনী ভূমিকা পালনের উপর গুরুত্ব আরোপ করেন। এছাড়া প্রতিটি পরিবারে শিশুকাল থেকেই সন্তানদের ধর্মীয় মূল্যবোধ ও নৈতিক শিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলার আহবান ও পরামর্শ দেন।
অনুষ্ঠানে ইমাম মোয়াজ্জিন কল্যাণ ট্রাষ্টের আওতায় ইমাম ও মোয়াজ্জিনদের অর্থনৈতিক ভাবে স্বাবলম্বি হিসেবে গড়ে তোলার লক্ষ্যে জেলার ১২ জন ইমামামকে বিনা সুদে মোট তিন লাখ ৬০ হাজার টাকা ঋণ বিতরণ করা হয়। নওগাঁ ইসলামিক ফাউন্ডেশন এর উপ পরিচালক মো: মারুফ রায়হানের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা তথ্য অফিসের উপ পরিচালক আবু সাহেল মো: মাসুদুল ইসলাম, নামাজগড় গাউসুল আজম কামিল মাদ্রাসার সাবেক মোহাদ্দিস হযরত মাওলানা আ.ন.ম আকরাম হোসাইন বক্তব্য প্রদান করেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized BY LatestNews