শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
ডিএজি-এএজি নিয়োগ নিয়ে ক্ষোভ, মাসব্যাপী আন্দোলনে জাতীয়তাবাদী আইনজীবীদের একাংশ; তিতাস নদীতে ৫ মণ বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করল কুমিল্লা উত্তর জেলা বিএনপি; ধামইরহাটে মুস্তাকিন হত্যা: ১২ ঘণ্টায় ৫ আসামি গ্রেপ্তার; মঠবাড়িয়ায় ফিসার্স ফেডারেশনের ৩ ব্যক্তির বিরুদ্ধে বিভিন্ন ভাউচার দেখিয়ে প্রায় ১২ লাখ টাকা আত্মসাতের অভিযোগ; লালমনিরহাটে শিক্ষককে লাঞ্ছিতের প্রতিবাদে শিক্ষার্থীদের ক্লাস বর্জন ও অবরুদ্ধ ব্যক্তিকে উদ্ধার; কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে পুরস্কার ও সনদ বিতরণ; ‎বাঁশের সাঁকোয় পার হতে হয় কোটি টাকার ব্রিজ‎; নওগাঁয় অস্ত্রসহ ‘ব্ল্যাকহোল ক্লাবের’ দুই সদস্য গ্রেপ্তার; জনগণের হৃদয়ে স্থান করে নেওয়া তরুণ নেতা মো. রফিকুল ইসলাম ছুমির খান: সততা, উন্নয়ন ও জনকল্যাণের এক অনন্য প্রতীক; দেবিদ্বারে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত; অভিযানের রেশ কাটতে না কাটতেই বেলকুচির মুকুন্দগাঁতীতে ফের ফুটপাত দখল; সুন্দরবনে র‍্যাবের কাছে ৪ বাহিনীর ৫২ জলদস্যুর আত্মসমর্পণ; রামুতে মাছুমিয়া ইসলামিয়া সুন্নিয়া আলিম মাদ্রাসায় সততা স্টোর উদ্বোধন ও সততা সংঘ গঠিত ; আত্রাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা; নওগাঁয় র‍্যালি-আলোচনায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন; দখলমুক্ত করে বনায়ন করা হয়েছে ৭৫ একর বনভূমি প্রশংসিত হয়েছেন বনবিট কর্মকর্তা; আত্রাইয়ে মাদ্রাসাছাত্রীকে মারধরের অভিযোগ, ইউএনওর কাছে লিখিত অভিযোগ; কবিতার নাম: লালমনিরহাট-২ রামু কেন্দ্রীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে  অভিভাবক সমাবেশ ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা; ভাঙ্গুড়ায় নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা;

নওগাঁয় একটি পরিবারের দাপটে পুরো গ্রামের মানুষ অতিষ্ট  ;

  • Update Time : রবিবার, ১৮ মে, ২০২৫
  • ২৪৬ বার পঠিত



মোঃ ফিরোজ আহমেদ
নওগাঁ জেলা প্রতিনিধি:

নওগাঁর আত্রাইয়ে জমিজমা সংক্রান্তের জেরে একটি পরিবারের দাপটের কারণে পুরো গ্রামের মানুষ অতিষ্ট। ঘটনাটি উপজেলার মনিয়ারী ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে ঘটেছে। জানা যায়, অনেক বছর আগে ওই গ্রামের ছবির উদ্দিন প্রামানিক বাহাদুরপুর মৌজার ৯৬৪ দাগে ৩৩ শতক জমি দমদত্তবাড়িয়া গ্রামের লোকমান সাহার নিকট বিক্রি করেন। ছবির উদ্দিন মারা যাবার পর তার ছেলে কুদ্দুস গত ২০২২ সনে জমির মালিকানা দাবি করে কোর্টে মামলা করেন। বিষয়টি তদন্তের জন্য আত্রাই থানাকে কোর্ট নির্দেশ দেন। কুদ্দুসের দাবির প্রেক্ষিতে আইন-শৃঙ্খলার অবনতি না ঘটে সে লক্ষে উভয় পক্ষের সম্মতিতে  মামলা নিস্পত্তি না হওয়া পর্যন্ত জমিতে ফসল ফলানো এবং ফসলের লভ্যাংশ সংরক্ষনের দায়িত্ব বাহাদুরপুর গ্রামের গ্রামপ্রধানদের দেওয়া হয়। পরবর্তীতে মামলার রায় যার পক্ষে আসবে সে ফসলের যাবতীয় পাওনা পেয়ে যাবেন মর্মে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। শালিশের সিদ্ধান্ত অমান্য করে পরের বছর পরিবারের লোকজনকে আবদ্ধ এবং ঘরবাড়ী ভাঙচুরের কথা উল্লেখ করে লোকমানের ছেলে জলিলসহ ৫/৬ জন গ্রাম প্রধানের নামে পর পর তিনটি মামলা করেন কুদ্দুস। এতে গ্রামের মানুষের সম্মানের হানি ঘটায় প্রতিকার চেয়ে গ্রামবাসী স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বরাবর আবেদন করেন। 
সরেজমিনে গিয়ে দেখা যায়, কুদ্দুসের বাড়িতে তার স্ত্রী-সন্তান রয়েছে। বড়ীর কোনরুপ ক্ষয়ক্ষতি সাধিত হয়নি। কুদ্দুস কোথায় জানতে চাইলে তার স্ত্রী জানান, নওগাঁতে গেছেন। কুদ্দুসের মোবাইলে কল দিলে বন্ধ পাওয়া যায়। মনিয়ারী ইউনিয়ন ৫ নং ওয়ার্ড সদস্য হাসান আলী জানান, গ্রামের শান্তি নষ্ট না করে সকলে মিলে মিশে থাকার লক্ষে উদ্যোগ নেওয়ায় কুদ্দুস আমার নামে পারপার দুটি মামলা করেন। তার অত্যাচারে পুরো গ্রামের মানুষ জ্বলছে। ইউনিয়ন বিএনপির সভাপতি সাবেক চেয়ারম্যান এসএম ফারুক বখত জানান, শান্তির লক্ষে কুদ্দুসকে নিয়ে কয়েকবার গ্রামে এবং থানায় বসেছি। শালিসে কুদ্দুস সকল কিছু মেনে নিয়ে পরবর্তীতে গ্রমের সম্মানিত মানুষের নামে একের পর এক মিথ্যা মামলা করে তাদের সম্মান হানি ঘটিয়ে চলেছেন যা কষ্টদায়ক। সম্প্রতি নাটক সাজিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপির নেতাকর্মীদের নামে কুটসা রটাচ্ছেন আমি এর তীব্র নিন্দা জানাচ্ছি। সেইসাথে তদন্ত করে প্রকৃত রহস্য উদঘাটন করে প্রকৃত অপরাধীর চরম শাস্তির দাবি জানাচ্ছি। মনিয়ারী ইউনিয়ন চেয়ারম্যান সম্রাট হোসেন বলেন, শান্তির লক্ষে গ্রামবাসীর অভিযোগ আমলে নিয়ে কুদ্দুসের সাথে কথা বলে ১৬ মে শুক্রবার বাহাদুরপুর গ্রামের মসজিদে গ্রামবাসী এবং কুদ্দুসের পরিবার নিয়ে বসার দিন ধার্য্য করে নোটিশ পাঠালে কুদ্দুস নোটিশ গ্রহণ করেন। ওই দিন গ্রামের সকল লোক মসজিদে উপস্থিত হলেও কুদ্দুস ও তার পরিবারের কোনো সদস্য সেখানে উপস্থিত হননি। গ্রাম পুলিশসহ আমি কুদ্দুসের বাড়ী পরিদর্শণ করি। সেখানে গিয়ে কুদ্দুসের স্ত্রী-সন্তানের সাথে কথা হয়। কুদ্দুস কোথায় জানতে চাইলে তার স্ত্রী জানান নওগাঁয় গেছে
পরিদর্শণকালে কুদ্দুসের বাড়ীর কোনরুপ ক্ষয়ক্ষতির চিহ্ন পাওয়া যায়নি।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews