সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
এনায়েতপুরে ক্লিনিকের চিকিৎসাবর্জ্য রাস্তার পাশে, স্বাস্থ্যঝুঁকিতে এলাকাবাসী; *রাজশাহী রেঞ্জের নবযোগদানকৃত স্টাফ অফিসারকে স্বাগত জানালেন ডিআইজি; মোংলা কাস্টমসের কর্মকর্তা মামুনের অপসারণ দাবিতে মানববন্ধন; কাউখালীতে সন্ধ্যা নদীতে মৎস্য অধিদপ্তরের অভিযান; নওগাঁর রাণীনগরে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, গ্রেপ্তার ৩; মনোহরদীতে জামায়াতের মেয়র প্রার্থীর বিলবোর্ড সরানোর অভিযোগ; শিশিরভেজা ভোর আর কুয়াশা জড়ানো সকাল জানিয়ে দিচ্ছে ; কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ; দেবিদ্বারে না জানিয়ে কমিটিতে নাম অন্তর্ভুক্তি: ফেসবুকে অপপ্রচার চালানো হচ্ছে; ভাঙ্গুড়ায় নারীর মৃত্যুর ঘটনায় পাল্টাপাল্টি অভিযোগ; পদ্মায় মা ইলিশ শিকারে আট জেলে কারাদণ্ড, জব্দ ৫০ হাজার মিটার নিষিদ্ধ জাল; লৌহজংয়ে শিক্ষার্থীদের এআই-দক্ষতা ও নৈতিক শিক্ষা গড়তে ‘আগামীর আলোর যাত্রা’ কর্মসূচি; ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে, তিন প্রাণহানি; আহত ১৬; তানোরে ইউনিয়ন ভূমি অফিসের প্রস্তাবিত সরকারি জায়গা দখলের চেষ্টা; কবিতা-বাবার সাথে; শেখ হাসিনা দেশে ফিরবে বলে মাইকিং করাই নওগাঁয় দুই নেতা গ্রেফতার ; “আমি ছিলাম তোমার জীবনের এক অনাকাঙ্ক্ষিত অধ্যায়” আত্রাইয়ে খেজুরগাছ ঝোড়ায় ব্যস্ত গাছিরা, অপেক্ষায় রস-গুড়ের মৌসুম কুমিল্লায় স্কুলছাত্র অপ্রতীম হত্যা মামলায় চার্জশিট, দ্রুত বিচারের দাবি বাবার; ইনসাফের বিপরীত হলো জুলুম, শান্তি প্রতিষ্ঠায় ন্যায়বিচার জরুরি: জাহাঙ্গীর আলম;

নওগাঁয় তথ্য অধিকার আইন অবজ্ঞার অভিযোগে ৬ কর্মকর্তার বিরুদ্ধে সাংবাদিকের আপিল আবেদন;

  • Update Time : রবিবার, ২ নভেম্বর, ২০২৫
  • ২৭৬ বার পঠিত



মোঃ ফিরোজ আহমেদ
নওগাঁ জেলা প্রতিনিধি:

তথ্য অধিকার আইনে আবেদন করার পরও আইনানুগ সময়ে তথ্য না দেওয়ায় নওগাঁ জেলার তিন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও তিন উপজেলা এলজিইডি কর্মকর্তার বিরুদ্ধে আপিল আবেদন করেছেন দৈনিক আজকের বাংলা পত্রিকার জেলা প্রতিনিধি সাংবাদিক সবুজ হোসেন। জানা গেছে, সাংবাদিক সবুজ হোসেন তথ্য অধিকার আইনের আওতায় গত ৭ থেকে ১৪ সেপ্টেম্বরের মধ্যে বদলগাছী, সাপাহার ও পত্নীতলা উপজেলার নির্বাহী কর্মকর্তাদের কাছে তথ্য চেয়ে আবেদন করেন। একই সময়ে নওগাঁ সদর, সাপাহার ও পত্নীতলা উপজেলার এলজিইডি প্রকৌশলীদের কাছেও পৃথকভাবে তথ্য অধিকার আইন অনুযায়ী আবেদন দাখিল করা হয়।
কিন্তু নির্ধারিত ২০ কার্যদিবস অতিবাহিত হলেও সংশ্লিষ্ট দপ্তর থেকে কোনো তথ্য প্রদান করা হয়নি। এ অবস্থায় তিনি তথ্য অধিকার আইন, ২০০৯-এর ধারা ২৪ অনুযায়ী আপিল কর্তৃপক্ষের নিকট আবেদন করতে বাধ্য হন। এর মধ্যে বদলগাছী উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান ছনির বিরুদ্ধে জেলা প্রশাসক বরাবর, পত্নীতলা ও সাপাহার উপজেলা নির্বাহী অফিসারদের বিরুদ্ধেও পৃথক আপিল আবেদন দাখিল করা হয়েছে। অন্যদিকে, নওগাঁ সদর, পত্নীতলা ও সাপাহার উপজেলার এলজিইডি প্রকৌশলীদের বিরুদ্ধেও জেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী বরাবর আপিল আবেদন করেছেন সাংবাদিক সবুজ হোসেন।
আপিল আবেদনে তিনি উল্লেখ করেন, তথ্য অধিকার আইন অনুযায়ী ২০ কার্যদিবসের মধ্যে তথ্য প্রদান বাধ্যতামূলক হলেও সংশ্লিষ্ট কর্মকর্তারা আইন লঙ্ঘন করেছেন, যা স্পষ্টতই আইনের অবমাননা।
তিনি অভিযোগ করেন, সরকারি দায়িত্ব পালনে অবহেলা ও আইন অমান্য করে জনস্বার্থে তথ্যপ্রাপ্তির অধিকার ক্ষুণ্ন করা হয়েছে। এ বিষয়ে জেলা প্রশাসক ও জেলা এলজিইডি কর্তৃপক্ষের কাছে লিখিত আবেদন জমা দেওয়া হয়েছে। জেলা প্রশাসকের মন্তব্য পাওয়া না গেলেও জেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী বলেন,আবেদন পাওয়ার পর সংশ্লিষ্ট তিন উপজেলা প্রকৌশলীদের সঙ্গে কথা বলেছি। তারা শীঘ্রই আবেদনকারীর নিকট তথ্য প্রদান করবেন। কিছু তথ্য উপজেলা প্রশাসনের অনুমতি ব্যতীত দেওয়া সম্ভব নয়—সে বিষয়ে লিখিতভাবে জানাতে পরামর্শ দেওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews