বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
তাফালবাড়ীয়া হাকিমিয়া মাদ্রাসায় গোপনে ছাত্রী ভর্তির অভিযোগ; দৈবজ্ঞহাটীতে প্রস্তাবিত সেলিমাবাদ থানা বাস্তবায়ন এখন সময়ের ব্যাপার; পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ; ​ভাণ্ডারিয়ায় মাছে ক্ষতিকর রং মেশানোয় ৩ব্যবসায়ীকে জরিমানা; উল্লাপাড়ায় ৩টার সময় ১২নং পঞ্চক্রুশী ইউপি কার্যালয়ে তালা: সচিব রাফিজুলের বিরুদ্ধে সেবাগ্রহীতাদের ক্ষোভ; জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন এমপি রেজাউল ইসলাম রেজু; বাণী ছন্দ – ৩; দীর্ঘ রাজনৈতিক সংগ্রামে আলোচনায় জুয়েল মোল্লা; দেবিদ্বারে বিএনপির সাংগঠনিক শক্তি বাড়াতে সক্রিয় সাইদুর রহমান লিটন; কাউখালীর মানুষের হৃদয়ে সুদীপ্ত দেবনাথ:সততা, মানবিকতা ও সুশাসনের এক উজ্জ্বল দৃষ্টান্ত;

নওগাঁর আত্রাইয়ের বান্দাইখাড়া বধ্যভূমির তিন মাথার মোড় যেন মৃত্যুর ফাঁদ;

  • Update Time : বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫
  • ২৮২ বার পঠিত

মোঃ ফিরোজ আহমেদ
নওগাঁ জেলা প্রতিনিধিঃ

নওগাঁর আত্রাই উপজেলার বান্দাইখাড়া বধ্যভূমির তিন মাথার মোড় এখন যেন মৃত্যুর ফাঁদে পরিণত হয়েছে।
১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনীর বর্বর হামলায় এখানে একসঙ্গে প্রায় ৪০থেকে ৪৫জন নিরীহ মানুষকে গুলি করে হত্যা করা হয়।সেই স্মৃতিকে ধারণ করেই বান্দাইখাড়া বাজারের দক্ষিণ-পূর্ব কোণে নির্মিত হয় শহিদদের স্মৃতিফলক ও শহিদ মিনার।
আত্রাই নদীর ওপর নির্মিত ব্রিজের রাস্তা বধ্যভূমির পাশ ঘেঁষে যাওয়ার কারণে বধ্যভূমির মেইন গেটের সামনে দিয়েই বাজারের ভেতরের রাস্তাটি চলে গেছে।অন্যদিকে,পশ্চিম দিকের রাস্তা একই গেটের সামনে দিয়ে ব্রিজে উঠে গেছে।ফলে এখানে একটি তিন রাস্তার মোড় তৈরি হয়েছে। ব্রিজের উপর থেকে,বাজারের ভেতর থেকে এবং পশ্চিম দিক থেকে যানবাহন একসঙ্গে আসায় সবসময়ই সৃষ্টি হচ্ছে যানজট।বধ্যভূমির পাশে ইটের ঘর ও সরু রাস্তার কারণে যানবাহন চলাচল আরও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। এ ছাড়া ব্রিজের রাস্তা অত্যন্ত খাড়া হওয়ায় প্রায়ই যানবাহনের ব্রেক নষ্ট হয়ে দুর্ঘটনা ঘটছে। স্থানীয়দের মতে,এটি যেন এক “মৃত্যুর ফাঁদ”।
প্রতিনিয়ত ঘটে যাওয়া এসব দুর্ঘটনায় সাধারণ মানুষ আতঙ্ক নিয়ে চলাচল করছে। এলাকাবাসীর দাবি—
বান্দাইখাড়া বধ্যভূমির আশপাশের পরিবেশ উন্নত করে একটি নিরাপদ ও সুন্দর এলাকা গড়ে তোলা হোক—এটাই সবার প্রত্যাশা।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews