বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
লালমনিরহাটে শিক্ষককে লাঞ্ছিতের প্রতিবাদে শিক্ষার্থীদের ক্লাস বর্জন ও অবরুদ্ধ ব্যক্তিকে উদ্ধার; কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে পুরস্কার ও সনদ বিতরণ; ‎বাঁশের সাঁকোয় পার হতে হয় কোটি টাকার ব্রিজ‎; নওগাঁয় অস্ত্রসহ ‘ব্ল্যাকহোল ক্লাবের’ দুই সদস্য গ্রেপ্তার; জনগণের হৃদয়ে স্থান করে নেওয়া তরুণ নেতা মো. রফিকুল ইসলাম ছুমির খান: সততা, উন্নয়ন ও জনকল্যাণের এক অনন্য প্রতীক; দেবিদ্বারে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত; অভিযানের রেশ কাটতে না কাটতেই বেলকুচির মুকুন্দগাঁতীতে ফের ফুটপাত দখল; সুন্দরবনে র‍্যাবের কাছে ৪ বাহিনীর ৫২ জলদস্যুর আত্মসমর্পণ; রামুতে মাছুমিয়া ইসলামিয়া সুন্নিয়া আলিম মাদ্রাসায় সততা স্টোর উদ্বোধন ও সততা সংঘ গঠিত ; আত্রাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা; নওগাঁয় র‍্যালি-আলোচনায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন; দখলমুক্ত করে বনায়ন করা হয়েছে ৭৫ একর বনভূমি প্রশংসিত হয়েছেন বনবিট কর্মকর্তা; আত্রাইয়ে মাদ্রাসাছাত্রীকে মারধরের অভিযোগ, ইউএনওর কাছে লিখিত অভিযোগ; কবিতার নাম: লালমনিরহাট-২ রামু কেন্দ্রীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে  অভিভাবক সমাবেশ ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা; ভাঙ্গুড়ায় নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা; আত্রাইয়ে নজরুল বর্ষ উদযাপন শিক্ষার্থী সমাবেশ ও উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত ; আত্রাইয়ে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের মাসিক সমন্বয় সভা; ভাঙাবাড়ী ইউনিয়নে পরিবর্তন আনতে চেয়ারম্যান পদে লড়ছেন তরুণ নেতা জাহিদ তালুকদার; জনগণের অধিকার রক্ষায় আপসহীন নেতৃত্ব: পীরগাছার ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মো. রাজু আহমেদ ​;

নওগাঁর আত্রাইয়ে আয়েশা মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন ;

  • Update Time : শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫
  • ২২৬ বার পঠিত



নওগাঁ জেলা প্রতিনিধিঃ

​নওগাঁর আত্রাইয়ে আলমগীর কবির ফাউন্ডেশনের উদ্যোগে নিউইয়র্ক প্রবাসী আশা কবিরের নিজ অর্থায়নে ২কোটি টাকা ব্যয়ে আয়েশা মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। ​শুক্রবার (২৪ অক্টোবর) বৈকাল সাড়ে ৪টায় সাহাগোলা রেল-স্টেশনের পশ্চিম পাশে অবস্থিত আয়েশা মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আলমগীর কবির ফাউন্ডেশনের চেয়ারপার্সন মো.আলমগীর কবিরের মেয়ে এবং নিউইয়র্ক প্রবাসী আশা কবির।
​তিনি বলেন, আমার মরহুম দাদীর নামে এই মসজিদটি স্থাপন করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। এই কাজটি আমার জীবনে এক বিশেষ মুহূর্ত। আমি আশা করি,এই মসজিদ কেবল একটি ইবাদতের স্থান হবে না,এটি অত্র এলাকার মানুষের মিলনকেন্দ্র হয়ে উঠবে। আমার বাবা এবং ফাউন্ডেশনের সকল সদস্যকে ধন্যবাদ জানাই যারা এই স্বপ্নকে বাস্তবায়িত করতে সাহায্য করেছেন।সবার কাছে দোয়া চাই যেন আল্লাহ আমাদের এই উদ্যোগকে কবুল করেন। এ ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন, নওগাঁ-০৬ (আত্রাই-রাণীনগর) আসনের সাবেক সংসদ সদস্য এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী মোঃআলমগীর কবির। তিনি বলেন,মসজিদ হলো আল্লাহ্‌র ঘর,আর আয়েশা মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন একটি পবিত্র ও বরকতময় কাজ।আমি আমার মেয়ে আশা কবিরকে বিশেষভাবে ধন্যবাদ জানাই তার এই মহৎ উদ্যোগের জন্য। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন নামাজগড় গাউছুল আজম মাদ্রাসার অধ্যক্ষ (অবসরপ্রাপ্ত) মাওলানা মোঃআব্দুল সাত্তার। ​এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের স্থপতি সুজাউল ইসলাম, রানীনগর শেরে বাংলা কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মোফাজ্জল হোসেন প্রথিক, এ্যাডভোকেট জয়নাল আবেদীন, মোজাহারুল হক, রাণীনগর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম,মোঃইয়াকুব আলী মজনু,রাণীনগর মহিলা দলের সভানেত্রী ফাইমা, রেজা দেওয়ান, নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি মো. রায়হান প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews