বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
লালমনিরহাটে শিক্ষককে লাঞ্ছিতের প্রতিবাদে শিক্ষার্থীদের ক্লাস বর্জন ও অবরুদ্ধ ব্যক্তিকে উদ্ধার; কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে পুরস্কার ও সনদ বিতরণ; ‎বাঁশের সাঁকোয় পার হতে হয় কোটি টাকার ব্রিজ‎; নওগাঁয় অস্ত্রসহ ‘ব্ল্যাকহোল ক্লাবের’ দুই সদস্য গ্রেপ্তার; জনগণের হৃদয়ে স্থান করে নেওয়া তরুণ নেতা মো. রফিকুল ইসলাম ছুমির খান: সততা, উন্নয়ন ও জনকল্যাণের এক অনন্য প্রতীক; দেবিদ্বারে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত; অভিযানের রেশ কাটতে না কাটতেই বেলকুচির মুকুন্দগাঁতীতে ফের ফুটপাত দখল; সুন্দরবনে র‍্যাবের কাছে ৪ বাহিনীর ৫২ জলদস্যুর আত্মসমর্পণ; রামুতে মাছুমিয়া ইসলামিয়া সুন্নিয়া আলিম মাদ্রাসায় সততা স্টোর উদ্বোধন ও সততা সংঘ গঠিত ; আত্রাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা; নওগাঁয় র‍্যালি-আলোচনায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন; দখলমুক্ত করে বনায়ন করা হয়েছে ৭৫ একর বনভূমি প্রশংসিত হয়েছেন বনবিট কর্মকর্তা; আত্রাইয়ে মাদ্রাসাছাত্রীকে মারধরের অভিযোগ, ইউএনওর কাছে লিখিত অভিযোগ; কবিতার নাম: লালমনিরহাট-২ রামু কেন্দ্রীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে  অভিভাবক সমাবেশ ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা; ভাঙ্গুড়ায় নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা; আত্রাইয়ে নজরুল বর্ষ উদযাপন শিক্ষার্থী সমাবেশ ও উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত ; আত্রাইয়ে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের মাসিক সমন্বয় সভা; ভাঙাবাড়ী ইউনিয়নে পরিবর্তন আনতে চেয়ারম্যান পদে লড়ছেন তরুণ নেতা জাহিদ তালুকদার; জনগণের অধিকার রক্ষায় আপসহীন নেতৃত্ব: পীরগাছার ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মো. রাজু আহমেদ ​;

নওগাঁর আত্রাইয়ে মেধাবী শিক্ষার্থী সৌরভের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল;

  • Update Time : শনিবার, ৩০ অগাস্ট, ২০২৫
  • ২৪২ বার পঠিত



মোঃ ফিরোজ আহমেদ
নওগাঁ জেলা প্রতিনিধিঃ

নওগাঁর আত্রাই প্রেস ক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক সাংবাদিক নাজিমুল হক নাহিদের ভাতিজা ষষ্ঠ শ্রেণির মেধাবী শিক্ষার্থী মেহেরাব হোসেন সৌরভের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৯ আগষ্ট) বেলা সাড়ে ১১টায় উপজেলার ভবানীপুর তার নিজ বাসভবনে ও বাদ জুম্মা ভবানীপুর বাজার মসজিদ এ বিশেষ দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন তার পরিবারের সদস্য, বন্ধু-বান্ধব, শিক্ষক, সহপাঠী ও অন্যান্য শুভাকাঙ্খী। মেহেরাব হোসেন সৌরভের বাবা বিশিষ্ট ব্যবসায়ী নাসির উদ্দিন (চঞ্চল) দেশ ও দেশের বাহিরে অবস্থানরত সকলের কাছে ছেলের রুহের মাগফিরাত কামনা করে দোয়া চেয়েছেন।
কলকাকলী মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. মাজেদুর রহমান গভীর শোক ও দুঃখ প্রকাশ করে বলেন, সৌরভের মৃত্যু আমাদের কাছে পাহাড়ের চেয়েও ভারী। কমলমতি শিশুটি বিদ্যালয়ে ছিল সকলের কাছে প্রিয়। তার প্রতিটি স্মৃতি জড়িয়ে আছে বিদ্যালয়ের সকল স্থানে। একই সঙ্গে তিনি মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। ভবানীপুর নূরানী হাফেজিয়া মাদ্রাসার মোহাতামিম মো. আব্দুস ছালাম সৌরভের জন্য দোয়া চেয়ে বলেন, সৌরভ একজন নম্র, ভদ্র ছেলে। তারপরও যদি কেউ তার আচরণে, চলনে, বলনে কষ্ট পেয়ে থাকেন তাহলে তাকে ক্ষমা করে দেবেন। আমি তার আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ যেন তাকে জান্নাত নসিব করেন।
উল্লেখ্য, গত পবিত্র ঈদুল আজহার দিন সকালে সিরাজগঞ্জ খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করে মেহেরাব হোসেন সৌরভ।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews