শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
ডিএজি-এএজি নিয়োগ নিয়ে ক্ষোভ, মাসব্যাপী আন্দোলনে জাতীয়তাবাদী আইনজীবীদের একাংশ; তিতাস নদীতে ৫ মণ বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করল কুমিল্লা উত্তর জেলা বিএনপি; ধামইরহাটে মুস্তাকিন হত্যা: ১২ ঘণ্টায় ৫ আসামি গ্রেপ্তার; মঠবাড়িয়ায় ফিসার্স ফেডারেশনের ৩ ব্যক্তির বিরুদ্ধে বিভিন্ন ভাউচার দেখিয়ে প্রায় ১২ লাখ টাকা আত্মসাতের অভিযোগ; লালমনিরহাটে শিক্ষককে লাঞ্ছিতের প্রতিবাদে শিক্ষার্থীদের ক্লাস বর্জন ও অবরুদ্ধ ব্যক্তিকে উদ্ধার; কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে পুরস্কার ও সনদ বিতরণ; ‎বাঁশের সাঁকোয় পার হতে হয় কোটি টাকার ব্রিজ‎; নওগাঁয় অস্ত্রসহ ‘ব্ল্যাকহোল ক্লাবের’ দুই সদস্য গ্রেপ্তার; জনগণের হৃদয়ে স্থান করে নেওয়া তরুণ নেতা মো. রফিকুল ইসলাম ছুমির খান: সততা, উন্নয়ন ও জনকল্যাণের এক অনন্য প্রতীক; দেবিদ্বারে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত; অভিযানের রেশ কাটতে না কাটতেই বেলকুচির মুকুন্দগাঁতীতে ফের ফুটপাত দখল; সুন্দরবনে র‍্যাবের কাছে ৪ বাহিনীর ৫২ জলদস্যুর আত্মসমর্পণ; রামুতে মাছুমিয়া ইসলামিয়া সুন্নিয়া আলিম মাদ্রাসায় সততা স্টোর উদ্বোধন ও সততা সংঘ গঠিত ; আত্রাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা; নওগাঁয় র‍্যালি-আলোচনায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন; দখলমুক্ত করে বনায়ন করা হয়েছে ৭৫ একর বনভূমি প্রশংসিত হয়েছেন বনবিট কর্মকর্তা; আত্রাইয়ে মাদ্রাসাছাত্রীকে মারধরের অভিযোগ, ইউএনওর কাছে লিখিত অভিযোগ; কবিতার নাম: লালমনিরহাট-২ রামু কেন্দ্রীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে  অভিভাবক সমাবেশ ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা; ভাঙ্গুড়ায় নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা;

নওগাঁর আত্রাইয়ে শহিদদের স্মরণে বৃক্ষরোপণ;

  • Update Time : সোমবার, ২১ জুলাই, ২০২৫
  • ৪০১ বার পঠিত



মোঃ ফিরোজ আহমেদ
নওগাঁ জেলা প্রতিনিধিঃ

নওগাঁর আত্রাইয়ে গণঅভ্যুত্থানে শহিদদের স্মরণে বৃক্ষরোপণ করেছে উপজেলা প্রশাসন। উপজেলার শ্রীধরগুড়নই গ্রামের শাখিল আনোয়ার ও তারাটিয়া গ্রামের শেখ ফাহমিন জাফর দ্বয়ের স্মরণে উভয় স্থানে শনিবার জারুল বৃক্ষরোপণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (দায়িত্বপ্রাপ্ত) রাকিবুল হাসান। 
তিনি বলেন, ২০২৪ সালে জুলাই গণঅভ্যুত্থানে শহিদদের স্মরণে এক শহিদ এক বৃক্ষ কর্মসূচির আলোকে উপজেলা প্রশাসন ও বন বিভাগের আয়োজনে জারুল বৃক্ষরোপণ করা হয়। জুলাই অভ্যুত্থানে তাদের আত্মত্যাগকে সম্মান জানিয়ে দেশীয়, ফলদ, বনজ, ঔষধি ও শোভাবর্ধনকারী গাছ লাগানো হচ্ছে। প্রতিটি গাছের সঙ্গে আছে জুলাই শহীদদের স্মৃতিফলক। সেখানে শহীদদের পরিচয় দেওয়া রয়েছে। পাশাপাশি ফলকের সঙ্গে একটি কিউআর কোড রয়েছে। এটি স্ক্যান করলে নির্দিষ্ট শহিদের জুলাই অভ্যুত্থানে ভূমিকা উঠে আসবে। রোপণ করা এসব বৃক্ষ কালের সাক্ষী হিসেবে পরবর্তী প্রজন্মের কাছে জুলাই অভ্যুত্থানে কি হয়েছিল সেই বার্তা পৌঁছে দেবে। জানা যায়, ২০২৪ সালে জুলাই গণঅভ্যুত্থানে উপজেলার শ্রীধরগুড়নই গ্রামের শাখিল আনোয়ার শহিদ হন। তিনি শ্রীধরগুড়নই মাদ্রাসার ছাত্র হওয়ায় তাঁর স্মরণে ওই মাদ্রাসার প্রাঙ্গনে জারুল বৃক্ষরোপণ করা হয়। অপরদিকে, উপজেলার তারাটিয়া গ্রামের শেখ ফাহমিন জাফর গণঅভ্যুত্থানে শহিদ হলে তাঁকে তারাটিয়া গ্রামের কবরে শায়িত করা হয়। জাফরের স্মরণে ওই কবর স্থানের গেটে জারুল বৃক্ষরোপণ করা হয়। কর্মসূচিতে উপজেলা যুব উন্নয়ন অফিসার এস এম নাসির উদ্দিন, মহিলা বিষয়ক অফিসার মোয়াজ্জেম হোসেন, বন কর্মকর্তা খালেক হাসান, প্রশাসনিক কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন, শহিদ শাখিলের পিতা আবেদ আলী, শহিদ জাফরের পিতা আবু জাফর, মাতা কাজী লুলুল মাখমিন, মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, উপজেলা প্রশাসনের কর্মচারীবৃন্দ, জুলাই পুনর্জাগরণ জেলা কমিটির সদস্য ফজলে রাব্বি প্রমুখ উপস্থিত ছিলেন। 
বৃক্ষরোপণ শেষে উভয় স্থানে শহিদদের রুহের মাগফিরাত করে দোয়া করা হয়।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews