বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
তাফালবাড়ীয়া হাকিমিয়া মাদ্রাসায় গোপনে ছাত্রী ভর্তির অভিযোগ; দৈবজ্ঞহাটীতে প্রস্তাবিত সেলিমাবাদ থানা বাস্তবায়ন এখন সময়ের ব্যাপার; পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ; ​ভাণ্ডারিয়ায় মাছে ক্ষতিকর রং মেশানোয় ৩ব্যবসায়ীকে জরিমানা; উল্লাপাড়ায় ৩টার সময় ১২নং পঞ্চক্রুশী ইউপি কার্যালয়ে তালা: সচিব রাফিজুলের বিরুদ্ধে সেবাগ্রহীতাদের ক্ষোভ; জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন এমপি রেজাউল ইসলাম রেজু; বাণী ছন্দ – ৩; দীর্ঘ রাজনৈতিক সংগ্রামে আলোচনায় জুয়েল মোল্লা; দেবিদ্বারে বিএনপির সাংগঠনিক শক্তি বাড়াতে সক্রিয় সাইদুর রহমান লিটন; কাউখালীর মানুষের হৃদয়ে সুদীপ্ত দেবনাথ:সততা, মানবিকতা ও সুশাসনের এক উজ্জ্বল দৃষ্টান্ত;

নওগাঁর আত্রাইয়ে স্মার্ট ফ্যামিলি কার্ডে টিসিবির পণ্য বিক্রয়;

  • Update Time : সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫
  • ২১৬ বার পঠিত

মোঃ ফিরোজ আহম্মেদগ
নওগাঁ জেলা প্রতিনিধিঃ

নওগাঁর আত্রাইয়ে ৮ নং হাটকালুপাড়া ইউনিয়নে স্থায়ী ভাবে স্মার্ট ফ্যামিলি কার্ডে টিসিবির পণ্য বিক্রি শুরু করা হয়েছে। গতকাল সোমবার ১৭ নভেম্বর ২০২৫ সকালে হাটকালুপাড়া ইউনিয়ন চত্বরে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ফ্যামিলি স্মার্ট কার্ডধারীদের মধ্যে মেসার্স উদিত ট্রেডার্স এর মাধ্যমে নিত্যপণ্য বিক্রি করা হচ্ছে। সরেজমিনে হাটকালুপাড়া ইউনিয়নে গিয়ে দেখা যায়,মেসার্স উদিত ট্রেডার্স টিসিবির পন্য সামগ্রি সরবরাহ করছে।ভোক্তার সুবিধার্থে প্রতি মাসের নির্ধারিত দিন গুলোতে টিসিবি পণ্য সরবরাহ করা হবে বলে জানান,ডিলার শ্রী উদিত সাহা। এদিকে টিসিবি ডিলার সূত্রে জানা গেছে,এবার প্রতিটি প্যাকেজে ২ লিটার সয়াবিন তৈল,১কেজি চিনি ২ কেজি মশুর ডাল,৫ কেজি চাউল বরাদ্দ দেওয়া হয়েছে।যার নির্ধারিত মূল্য ৫৪০ টাকা। এ ব্যাপারে হাটকালুপাড়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আফজাল হোসেন ও হাটকালুপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি ডাঃ মোঃ আকরাম হোসেন জানান আমাদের এলাকার মানুষ জন খুব অসহায় কৃষক,জেলে সম্প্রদায় বেশি।ইউনিয়নে হিন্দু সম্প্রদায় ও কম নয়।এ পরিস্থিতিতে সরকারের নির্ধারিত টিসিবির পণ্য পেয়ে অনেকে খুব খুশি।আমরা চেষ্টা করি এলাকার মানুষের পাশে থেকে আমাদের সাধ্যমতো চেষ্টা করি যাতে তাদের সুখে দুঃখে পাশে থাকতে পারি।
আমরা যটুকু পারি সরকার নির্ধারিত টিসিবি’র পণ্য সামগ্রী খেটে খাওয়া মানুষ যাতে নিতে পারে। ফ্যামিলি স্মার্ট কার্ডে নিম্ন আয়ের মানুষ টিসিবি পণ্য পাওয়ায় স্বাচ্ছন্দ্য বোধ করি।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews