শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদের নতুন নেতৃত্বের সঙ্গে সাবেক ও তৃণমূল নেতাদের মতবিনিময়; প্রেস রিলিজ ; ভাঙ্গুড়ায় নকল দুধ তৈরির কারখানায় অভিযান; মোংলায় পশুর নদীতে পড়ে নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার; দেবিদ্বারে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত; জামালপুরে জাতীয়তাবাদী দলকে সুসংগঠিত করার লক্ষ্যে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত; জামালপুরে সাড়ে ৬ কেজি গাঁজাসহ নারীসহ গ্রেফতার ২; বিয়ের আশ্বাসে ধর্ষণের অভিযোগ, শিক্ষা কর্মকর্তা মাহাতাবের বিরুদ্ধে মামলা; পিরোজপুরে ডিবির বিশেষ অভিযান,২৫ পিস ইয়াবাসহ দুইজন গ্রেফতার; তৃণমূল শক্তিশালী হলেই সংগঠন শক্তিশালী হবে; ভান্ডারিয়ায় ডিবি পুলিশের বিশেষ অভিযান:৫০ পিস ইয়াবাসহ দুই ব্যক্তি গ্রেপ্তার; নেছারাবাদে বিনা মূল্যে চক্ষু শিবির, চিকিৎসা পেলেন ২১৯ জন; আত্রাইয়ে সার না পাওয়ার অভিযোগ কৃষকদের; বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদের নবগঠিত কমিটি ঘোষণা; ভাঙ্গুড়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মাসিক সভা অনুষ্ঠিত; ফেরেশতার মুখ, শয়তানের মন; মোহনপুরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ উপলক্ষে কেশরহাট পৌরসভার খেলোয়াড় বাছাই শুরু; দেবিদ্বারে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র‍্যালি; নওগাঁর আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ; নওগাঁর আত্রাইয়ে সার বিক্রিতে অনিয়ম,ডিলারকে জরিমানা;

নওগাঁর রানীনগরে এক যুবকের মরদেহ উদ্ধার;

  • Update Time : শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪
  • ২৭০ বার পঠিত



মোঃফিরোজ আহমেদ
নওগাঁ জেলা প্রতিনিধিঃ

নওগাঁর রাণীনগরে রাস্তার পাশ থেকে হাসান আলী (৩২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার (১৯ডিসেম্বর) সকালে উপজেলার রাণীনগর-আবাদপুকুর সড়কের সোনাকানিয়া নামক এলাকা থেকে ওই মরদেহ এবং একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। নিহত হাসান আলী উপজেলার তেবারিয়া গ্রামের আলমগীর হোসেনের ছেলে।
নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার রাত আনুমানিক সাড়ে ১০টা থেকে ১১টা নাগাদ হাসান আলী রাণীনগরে কাজ শেষে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে রাণীনগর-আবাদপুকুর সড়কের সোনাকানিয়া নামক স্থানে পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে সড়কের নিচে পরে যায়। বৃহস্পতিবার সকালে সড়ক দিয়ে চলাচল করার সময় লোকজন দেখতে পেয়ে থানায় খবর দেয়। খবর পেয়ে থানাপুলিশ হাসান আলীর মরদেহ এবং পরে থাকা মোটরসাইকেল উদ্ধার করে। এরপর রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তার মৃত্যুর ঘটনাটি নিশ্চিত করেন।
রানীনগর থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) তারিকুল ইসলাম বলেন, ‘এ ঘটনায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews