মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
দীর্ঘ রাজনৈতিক সংগ্রামে আলোচনায় জুয়েল মোল্লা; দেবিদ্বারে বিএনপির সাংগঠনিক শক্তি বাড়াতে সক্রিয় সাইদুর রহমান লিটন; কাউখালীর মানুষের হৃদয়ে সুদীপ্ত দেবনাথ:সততা, মানবিকতা ও সুশাসনের এক উজ্জ্বল দৃষ্টান্ত; কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযান, ৮০ কেজি গাঁজা উদ্ধার; বেলকুচি ১নং সদর ইউনিয়ন উন্নয়নের রোল মডেল ও মাদকমুক্ত হিসেবে গড়ে তুলতে চান গোলাম আজম; থানা থেকে দুই আ.লীগ নেতাকে ছাড়িয়ে নিলেন যুবশক্তি নেতা; শ্বশুর-শাশুড়ি-দেবরের যাবজ্জীবন, স্বামী খালাস; অধ্যাপক মোজাফফর আহমদ: গণতন্ত্র ও মুক্তিযুদ্ধের চেতনার এক নিবেদিতপ্রাণ রাজনীতিক; কবিতাঃ কবি শুকান্ত ভট্টাচাৰ্য ; দেবিদ্বারের সব বেসরকারি হাসপাতাল-ক্লিনিক পরিদর্শনের দাবি এমপি আবুল হাসনাতের;

নওগার আত্রাইয়ে ইউনিয়ন পর্যায়ে চলছে টিসিবির পণ্য বিক্রয় ;

  • Update Time : বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫
  • ১৭৫ বার পঠিত

মোঃ ফিরোজ আহমেদ
নওগাঁ জেলা প্রতিনিধি:

ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি)ফ্যামিলি স্মার্ট কার্ডধারীদের মধ্যে নিত্যপণ্য বিক্রি করা হচ্ছে।
সরজমিনে বুধবার (৩০ এপ্রিল ) সকালে উপজেলার মুনিয়ারী ইউনিয়নে গিয়ে দেখা যায়,মেসার্স মারুফ ট্রেডার্স টিসিবির পন্য সামগ্রি সরবরাহ করছে ডিলার ফরিদুল আলম।
টিসিবির পণ্য কিনতে আসা রূপালী রানী জানান,জিনিস পত্রের যে দাম বর্তমানে আকাশছোঁয়া।খেয়ে পড়ে বেচে থাকায় মুশকিল হয়ে পড়েছে। সংসার খরচ বাড়ছে প্রতিনিয়ত বর্তমানে কঠিন এই পরিস্থিতিতে টিসিবির পণ্য আমাদের অনেক উপকার করছে।
এদিকে টিসিবি ডিলার সূত্রে জানা গেছে, এবার প্রতিটি প্যাকেজে ২ লিটার সয়াবিন তৈল,২ কেজি মশুর ডাল,১কেজি চিনি,৫ কেজি চাউল বরাদ্দ দেওয়া হয়েছে। যার নির্ধারিত মূল্য ৫৪০ টাকা। এ ব্যাপারে মুনিয়ারী ইউনিয়নের চেয়ারম্যান সম্রাট হোসেন জানান,আমার এলাকার মানুষ খেটে খাওয়া কৃষক সম্প্রদায় বেশি। এ ইউনিয়নে হিন্দু সম্প্রদায় ও কম নয়।এ পরিস্থিতিতে সরকারের নির্ধারিত টিসিবির পণ্য পেয়ে অনেকে খুব খুশি।আমি চেষ্টা করি এলাকার মানুষের পাশে থেকে আমার সাধ্যমতো চেষ্টা করতে যাতে তাদের সুখে দুঃখে পাশে থাকতে এবং সরকার নির্ধারিত টিসিবি’র পণ্য সামগ্রী খেটে খাওয়া অসহায় মানুষের হাতে পৌঁছে দিতে পারি। ফ্যামিলি স্মার্ট কার্ডে নিম্ন আয়ের মানুষ টিসিবি পণ্য পাওয়ায় আমি স্বাচ্ছন্দ্য বোধ করি।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews