রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
ভাঙ্গুড়ায় নারীর মৃত্যুর ঘটনায় পাল্টাপাল্টি অভিযোগ; পদ্মায় মা ইলিশ শিকারে আট জেলে কারাদণ্ড, জব্দ ৫০ হাজার মিটার নিষিদ্ধ জাল; লৌহজংয়ে শিক্ষার্থীদের এআই-দক্ষতা ও নৈতিক শিক্ষা গড়তে ‘আগামীর আলোর যাত্রা’ কর্মসূচি; ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে, তিন প্রাণহানি; আহত ১৬; তানোরে ইউনিয়ন ভূমি অফিসের প্রস্তাবিত সরকারি জায়গা দখলের চেষ্টা; কবিতা-বাবার সাথে; শেখ হাসিনা দেশে ফিরবে বলে মাইকিং করাই নওগাঁয় দুই নেতা গ্রেফতার ; “আমি ছিলাম তোমার জীবনের এক অনাকাঙ্ক্ষিত অধ্যায়” আত্রাইয়ে খেজুরগাছ ঝোড়ায় ব্যস্ত গাছিরা, অপেক্ষায় রস-গুড়ের মৌসুম কুমিল্লায় স্কুলছাত্র অপ্রতীম হত্যা মামলায় চার্জশিট, দ্রুত বিচারের দাবি বাবার; ইনসাফের বিপরীত হলো জুলুম, শান্তি প্রতিষ্ঠায় ন্যায়বিচার জরুরি: জাহাঙ্গীর আলম; ২০৩০ সালে ২০ শতাংশ নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনের পরিকল্পনা ; জামালপুরে সাংবাদিক মাসুদুর রহমানের ২৯তম জন্মদিন পালন; হলদিয়ার সাত মণ্ডপে লিনা পারভীনের সম্প্রীতির বার্তা, পাশে থাকার প্রতিশ্রুতি; মুন্সীগঞ্জে আইবিডব্লিউএফের মতবিনিময় সভা, নৈতিক ব্যবসা গড়ার জোরালো আহ্বান; পদ্মায় অভিযানে দুই লাখ মিটার কারেন্ট জাল ধ্বংস, তিন জেলের কারাদণ্ড; রাজনীতিতে সৎ মানুষের সংকট, দুর্নীতির দায় কার? ১৯৭১ থেকে ২০২৬—ইতিহাস কী বলে; দেবিদ্বারে বাগানের ৬০টি গাছ কেটে জমিতে ঘর তুলে নিল প্রতিপক্ষরা; ভাঙ্গুড়ায় নারীকে হত্যার পর আত্মহত্যা বলে প্রচারের অভিযোগ, তদন্তের দাবি; মোহনপুরের ধুরসা বাজারে ২২ দিন ধরে অবৈধ সুতি জালে অবাধে মাছ নিধন;

ফরিদপুরে ছাত্র-জনতার জুলাই-আগষ্ট গণঅভ্যুত্থানে আহতদের হেলথ কার্ড প্রদান;

  • Update Time : শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫
  • ৬৫৩ বার পঠিত




জেলা প্রতিনিধি;ফরিদপুর;

ফরিদপুরে ছাত্র-জনতার জুলাই-আগষ্ট গণঅভ্যুত্থানে ২০২৪-এ আহতদের হেলথ কার্ড প্রদান অনুষ্ঠিত হয়েছে।১৬/০৪ ২০২৫ রোজ- বুধবার বিকেল চারটায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে ‌ উক্ত হেলথ কার্ড বিতরণ অনুষ্ঠিত হয়। ফরিদপুরের ‌জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লার সভাপতিত্বে এ সময় ফরিদপুরে ছাত্র-জনতার জুলাই-আগষ্ট গণঅভ্যুত্থান ২০২৪-এ আহতদের হেলথ কার্ড প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুর পুলিশ সুপার মোঃ আব্দুল জলিল , সিভিল সার্জন মাহমুদুর রহমান, ফরিদপুর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী সাইফ খান, সোহেল রানা মেহেদী হাসান, কাইয়ুমসহ অন্যান্য সাধারণ ছাত্র-ছাত্রী ও শহীদ ব্যক্তিদের আত্মীয়-স্বজনরা উপস্থিত ছিলেন । এ সময় বক্তারা বলেন “জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন আমরা তাদেরকে শ্রদ্ধা ভরে স্মরণ করছি।
জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে আহত ও ও শহীদ শিক্ষার্থীদের অবদান অনস্বীকার্য। ছাত্র আন্দোলনে আহত শিক্ষার্থীরা হেল্থ কার্ডের সুবিধা পাবেন। হেলথ কার্ডের সুবিধা অনুযায়ী বিনামূল্যে ছাত্ররা সরকারি হাসপাতালে ফ্রি চিকিৎসা সুবিধা পাবেন।
রাষ্ট্রীয় স্বীকৃতি স্বরূপ এই কার্ড বিতরণ করা হচ্ছে এবং সরকারি গেজেট প্রকাশের মাধ্যমে স্বাস্থ্যসেবা কার্যক্রম নিশ্চিত করা হবে। পাশাপাশি ফরিদপুরে আহত ছাত্রছাত্রীরা আইনশৃঙ্খলা বাহিনী পুলিশ দ্বারা কোনো ধরনের আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা বিষয়ক সেবা পাবে।” এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সর্বমোট ৩৯ টি হেলথ কার্ডের বিপরীতে উপস্থিত ৩৪ জনকে হেলথ কার্ড বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews