সোমবার, ২২ জুন ২০২৬, ১১:২১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
মঠবাড়ীয়ায় জানাজা শেষে সংঘর্ষ, আহত ৫; মায়ের হাত ধরে হাঁটছিল কন্যাশিশু, পিছলে ড্রেনে পড়ে প্রাণ গেল ; অবৈধ পাচার রোধে ভাণ্ডারিয়ায় প্রশাসনের অভিযান,১লাখ ৩০ হাজার চিংড়ি রেণু উদ্ধার; তেঁতুলিয়ায় দুর্নীতি বিরোধী বির্তক প্রতিযোগিতা পুরস্কার বিতরণ অনুষ্ঠিত; দেবিদ্বারে ইয়াবা সেবন: ভ্রাম্যমাণ আদালতে ৪ জনের ২ মাসের জেল; যাত্রী সেজে ডেকে নিয়ে অটোচালককে হত্যা, গ্রেপ্তার ১; আদালতের নির্দেশে দখলমুক্ত জমি ফিরে পেলেন মোস্তফা আকন; মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান; নিজের প্রচেষ্টায় ঝিকরগাছার গর্ব জুঁই এখন বিকেএসপিতে; বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে পরিবেশগত বিপর্যয় রোধ সম্ভব;
Title :

ফুরফুরা শরীফে ঐতিহাসিক জুমা, লাখো মুসল্লির অংশগ্রহণ;

  • Update Time : শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬
  • ২৬০ বার পঠিত

মোঃ ফিরোজ আহমেদ
নওগাঁ জেলা প্রতিনিধি

পাবনার পাকশী এলাকায় অবস্থিত ঐতিহাসিক ফুরফুরা শরীফে শুক্রবার (২৩ জানুয়ারি) জুমা নামাজে অংশ নেন লাখো মুসল্লি। সকাল থেকেই দেশের বিভিন্ন জেলা থেকে ধর্মপ্রাণ মুসলমানরা দলে দলে ফুরফুরা শরীফে সমবেত হতে থাকেন।
জুমা নামাজকে কেন্দ্র করে পুরো এলাকা পরিণত হয় এক বিশাল ধর্মীয় সমাবেশে। মুসল্লিদের আগমন ও নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নেওয়া হয় বিশেষ ব্যবস্থা। শৃঙ্খলাপূর্ণ পরিবেশে শান্তিপূর্ণভাবে জুমা নামাজ আদায় করেন মুসল্লিরা।
নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এ সময় ফুরফুরা শরীফের খাদেম ও ধর্মীয় ব্যক্তিবর্গ গুরুত্বপূর্ণ বয়ান প্রদান করেন।
প্রতিবছরের ন্যায় এবারও ফুরফুরা শরীফের জুমা নামাজে বিপুল সংখ্যক মুসল্লির উপস্থিতি ধর্মীয় ঐতিহ্য ও ভ্রাতৃত্ববোধের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews