বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
লালমনিরহাটে শিক্ষককে লাঞ্ছিতের প্রতিবাদে শিক্ষার্থীদের ক্লাস বর্জন ও অবরুদ্ধ ব্যক্তিকে উদ্ধার; কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে পুরস্কার ও সনদ বিতরণ; ‎বাঁশের সাঁকোয় পার হতে হয় কোটি টাকার ব্রিজ‎; নওগাঁয় অস্ত্রসহ ‘ব্ল্যাকহোল ক্লাবের’ দুই সদস্য গ্রেপ্তার; জনগণের হৃদয়ে স্থান করে নেওয়া তরুণ নেতা মো. রফিকুল ইসলাম ছুমির খান: সততা, উন্নয়ন ও জনকল্যাণের এক অনন্য প্রতীক; দেবিদ্বারে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত; অভিযানের রেশ কাটতে না কাটতেই বেলকুচির মুকুন্দগাঁতীতে ফের ফুটপাত দখল; সুন্দরবনে র‍্যাবের কাছে ৪ বাহিনীর ৫২ জলদস্যুর আত্মসমর্পণ; রামুতে মাছুমিয়া ইসলামিয়া সুন্নিয়া আলিম মাদ্রাসায় সততা স্টোর উদ্বোধন ও সততা সংঘ গঠিত ; আত্রাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা; নওগাঁয় র‍্যালি-আলোচনায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন; দখলমুক্ত করে বনায়ন করা হয়েছে ৭৫ একর বনভূমি প্রশংসিত হয়েছেন বনবিট কর্মকর্তা; আত্রাইয়ে মাদ্রাসাছাত্রীকে মারধরের অভিযোগ, ইউএনওর কাছে লিখিত অভিযোগ; কবিতার নাম: লালমনিরহাট-২ রামু কেন্দ্রীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে  অভিভাবক সমাবেশ ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা; ভাঙ্গুড়ায় নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা; আত্রাইয়ে নজরুল বর্ষ উদযাপন শিক্ষার্থী সমাবেশ ও উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত ; আত্রাইয়ে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের মাসিক সমন্বয় সভা; ভাঙাবাড়ী ইউনিয়নে পরিবর্তন আনতে চেয়ারম্যান পদে লড়ছেন তরুণ নেতা জাহিদ তালুকদার; জনগণের অধিকার রক্ষায় আপসহীন নেতৃত্ব: পীরগাছার ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মো. রাজু আহমেদ ​;

বর্তমানে কোন কোন দলের কর্মকাণ্ড ফ্যাসিবাদ আওয়াামী লীগের কর্মকান্ডের সাথে মিলে যাচ্ছে . . কেন্দ্রীয় শিবির সভাপতি;

  • Update Time : সোমবার, ২০ অক্টোবর, ২০২৫
  • ৩৮২ বার পঠিত



পিরোজপুর প্রতিনিধি :

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, বর্তমানে কোন কোন দলের কর্মকাণ্ড ফ্যাসিবাদী আওয়ামী লীগের সাথে মিলে যাচ্ছে। ফলে তাদেরকেও আমরা ফ্যাসিবাদ বলতে বাধ্য হব । আর ফ্যাসিবাদের কর্মকান্ডের কারণে আওয়ামী লীগ এ দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। সাধারণ মানুষ ফ্যাসিবাদ পছন্দ করেনা। গত ১৫ বছর ছাত্রলীগ, আওয়ামী লীগ আমাদের সমস্ত কর্মকান্ড বন্ধ করে দিয়েছিল। কোরআনের প্রোগ্রাম করতে দেয়নি, এমনকি রমজানে ইফতারের প্রোগ্রাম করতে দেয়নি। সাধারণ ছাত্র-ছাত্রীদেরকে বিভিন্ন সময় তারা হামলা করে রক্তাক্ত করেছিল। এখনো আমরা একটি দলের কর্মকান্ড সেই আওয়ামী লীগের কর্মকান্ডের সাথে মিল দেখতে পাচ্ছি।
সোমবার (২০ অক্টোবর) বেলা ১২টায় পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজ ছাত্রশিবিরের উদ্যোগে একাদশ ও অনার্স প্রথম বর্ষের ছাত্র-ছাত্রীদের নিয়ে নবীন বরণ অনুষ্ঠানে ক্যারিয়ার গাইডলাইন বিষয়ের উপর প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি মো: জাহিদুল ইসলাম এসব কথা বলেন,জাহিদুল ইসলাম বলেন, ছাত্রশিবির প্রতিষ্ঠা লগ্ন থেকে তার সততার জায়গা, আদর্শের জায়গায় কম্প্রোমাইজ করেনি। যদি করত তাহলে ছাত্রশিবির আজ এতদূর আসা সম্ভব হতো না। সাধারণ শিক্ষার্থীরা সেটা বুঝতে পেরেছে বলেই শিবির আজ এতদূর আসতে পেরেছে। আমরা কাউকে শিবির করতে বলিনি, শিবির করতেও হবে না। শুধু শিবির সম্পর্কে জানতে বলি। শিবির তোমাদেরকে যেটা বলে তোমাদের পিতা মাতা ও তোমাদের সেটা বলে। শিবির তোমাদেরকে আদর্শ ছাত্র, ভাল ছাত্র হতে বলে যেটা তোমাদের অভিবাবকেরা বলে। সরকারি সোহরাওয়ার্দী কলেজ শাখার সভাপতি রাকিব মাহমুদ এর সভাপতিত্বে ও
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজ শাখার সেক্রটারী রেদোয়ানুল ইসলাম এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্পোর্টস সম্পাদক হারুনুর রশিদ রাফি,সাবেক কেন্দ্রীয় কলেজ কার্যক্রম সম্পাদক মোঃ শফিউল্লাহ,জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু)এর যুগ্ম সাধারন সম্পাদক ফেরদৌস আল হাসান,সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
পিরোজপুর সরকারী সোহরাওয়ার্দী কলেজ এর অধ্যক্ষ প্রফেসর পান্না লাল রায়,উপাধ্যক্ষ প্রফেসর ইলিয়াস ব্যাপারী,সহকারী অধ্যাপক ব্যবস্থাপনা বিভাগ ও শিক্ষক পরিষদ সম্পাদক মোঃ শাহাবুদ্দিন সিকদার,প্রভাষক, ইংরেজি বিভাগ মোঃ হাবিবুল্লাহ হাওলাদার,প্রভাষক, বাংলা বিভাগ সানাউল্লাহ,প্রভাষক, হিসাববিজ্ঞান বিভাগ নুপুর রানী মজুমদার। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ,বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, পিরোজপুর জেলার সাবেক সভাপতি অধ্যক্ষ জহিরুল হক,বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, পিরোজপুর জেলা শাখার সভাপতি মোঃ ইমরান হোসেন,সেক্রটারী মোঃ মিজানুর রহমান প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews