রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপন উপলক্ষ্যে আত্রাইয়ে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ; তেঁতুলিয়ায় ডাকবাংলো মেঘালয় রিসোর্টের উদ্বোধন; পবায় বড়গাছী ইউনিয়ন বিএনপির কর্মীসভা; ভারতীয় অবৈধ কাপড়ের চালানবাহী ট্রলার জব্দ, পালিয়ে গেল চোরাকারবারিরা; পুঠিয়ায় এসি ল্যান্ড শিবু দাসের নেতৃত্বে মাদকবিরোধী অভিযান: ২০০ লিটার চোলাই মদ ধ্বংস; তেঁতুলিয়া টু টেকনাফ প্রতিমন্ত্রীর নোঙরের রিভার ক্যাম্প উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী ফরহাদ আজাদ; নওগাঁর রাণীনগরে দিন দিন প্রায় বিলুপ্তির পথে বাঁশঝাড়; ডেঙ্গু প্রতিরোধে মনোহরদীতে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান; দল-মত নির্বিশেষে তাড়াশের গণমানুষের আস্থার প্রতীক হয়ে উঠেছেন ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মো: নাছির উদ্দিন মৃধা; খাদ্য পরিদর্শক কামালের খুটির জোর কোথায়? নওগাঁর আত্রাইয়ে২১০পিস টেপেন্টাডলসহ নারী ; ভয়াবহ দুর্ঘটনা থেকে ৩৫ যাত্রীকে রক্ষা, প্রাণ গেল চালকের; নওগাঁর আত্রাইয়ে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা; বৃক্ষরোপণে মানবিক দৃষ্টান্ত, আল ফুদুল ফাউন্ডেশনের উদ্যোগে ৬০০ ফলজ চারা বিতরণ; মামলা চলমান, দেবিদ্বারে বিরোধপূর্ণ জমি বিক্রির অভিযোগ; মোহনপুরে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত; তেঁতুলিয়ায় ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও সম্মেলন অনুষ্ঠিত, নতুন কমিটি ঘোষণা; নির্মাণাধীন ভবনে চাঁদাবাজির চেষ্টা, ‘কানা মমিন’ গ্রেপ্তার; শিশুদের দুধ চুরির অভিযোগে ছাত্রদল নেতা বহিষ্কার; তেঁতুলিয়ায় আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের ৩১ সদস্যের আহ্বায়ক কমিটি;

বিজ্ঞানমনস্ক জাতি গড়তে তরুণ উদ্ভাবকদের পাশে জেলা পরিষদ – আলমগীর হোসেন;

  • Update Time : শুক্রবার, ১২ জুন, ২০২৬
  • ১৬৩ বার পঠিত



পিরোজপুর প্রতিনিধি : আব্দুল হান্নান শেখ ;

শিক্ষার্থীদের সৃজনশীলতা, উদ্ভাবনী চিন্তা ও বিজ্ঞানমনস্কতা বিকাশের লক্ষ্যে আয়োজিত “Startup, Science Project and Innovation Idea Showcasing Program” পরিদর্শন করেছেন পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন।বৃহস্পতিবার 12 জুন 2026 তারিখে পিরোজপুর সদর উপজেলায় আয়োজিত এই প্রদর্শনীতে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী প্রকল্প ও স্টার্টআপ আইডিয়া উপস্থাপন করে।
পরিদর্শনকালে অধ্যক্ষ আলমগীর হোসেন শিক্ষার্থীদের স্টল ঘুরে দেখেন এবং তাদের উদ্ভাবনী ধারণা সম্পর্কে খোঁজখবর নেন। তিনি শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা ও প্রজেক্টগুলোর ভূয়সী প্রশংসা করেন।
এ সময় তিনি বলেন, “আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের বাংলাদেশ গড়বে। বিজ্ঞানমনস্ক, দক্ষ ও উদ্যোক্তা জাতি গঠনে এই ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। জেলা পরিষদ সবসময় মেধাবী ও উদ্ভাবনী শিক্ষার্থীদের পাশে আছে, ভবিষ্যতেও থাকবে।”জেলা পরিষদ প্রশাসক শিক্ষার্থীদের উদ্দেশ্যে আরও বলেন, “তোমাদের মাথায় যে আইডিয়া আছে, সেটাকে বাস্তবে রূপ দিতে হবে। সরকার এবং জেলা পরিষদ তোমাদের সহযোগিতা করতে প্রস্তুত। পড়াশোনার পাশাপাশি নতুন কিছু উদ্ভাবনের চেষ্টা করো।”
অনুষ্ঠানে শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। শিক্ষার্থীরা রোবটিক্স, পরিবেশবান্ধব প্রযুক্তি, কৃষি উদ্ভাবন ও ডিজিটাল সল্যুশন বিষয়ক বিভিন্ন প্রজেক্ট প্রদর্শন করে।আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মেধা বিকাশ ও উদ্যোক্তা তৈরির লক্ষ্যেই এই প্রদর্শনীর আয়োজন করা হয়।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews