শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
ডিএজি-এএজি নিয়োগ নিয়ে ক্ষোভ, মাসব্যাপী আন্দোলনে জাতীয়তাবাদী আইনজীবীদের একাংশ; তিতাস নদীতে ৫ মণ বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করল কুমিল্লা উত্তর জেলা বিএনপি; ধামইরহাটে মুস্তাকিন হত্যা: ১২ ঘণ্টায় ৫ আসামি গ্রেপ্তার; মঠবাড়িয়ায় ফিসার্স ফেডারেশনের ৩ ব্যক্তির বিরুদ্ধে বিভিন্ন ভাউচার দেখিয়ে প্রায় ১২ লাখ টাকা আত্মসাতের অভিযোগ; লালমনিরহাটে শিক্ষককে লাঞ্ছিতের প্রতিবাদে শিক্ষার্থীদের ক্লাস বর্জন ও অবরুদ্ধ ব্যক্তিকে উদ্ধার; কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে পুরস্কার ও সনদ বিতরণ; ‎বাঁশের সাঁকোয় পার হতে হয় কোটি টাকার ব্রিজ‎; নওগাঁয় অস্ত্রসহ ‘ব্ল্যাকহোল ক্লাবের’ দুই সদস্য গ্রেপ্তার; জনগণের হৃদয়ে স্থান করে নেওয়া তরুণ নেতা মো. রফিকুল ইসলাম ছুমির খান: সততা, উন্নয়ন ও জনকল্যাণের এক অনন্য প্রতীক; দেবিদ্বারে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত; অভিযানের রেশ কাটতে না কাটতেই বেলকুচির মুকুন্দগাঁতীতে ফের ফুটপাত দখল; সুন্দরবনে র‍্যাবের কাছে ৪ বাহিনীর ৫২ জলদস্যুর আত্মসমর্পণ; রামুতে মাছুমিয়া ইসলামিয়া সুন্নিয়া আলিম মাদ্রাসায় সততা স্টোর উদ্বোধন ও সততা সংঘ গঠিত ; আত্রাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা; নওগাঁয় র‍্যালি-আলোচনায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন; দখলমুক্ত করে বনায়ন করা হয়েছে ৭৫ একর বনভূমি প্রশংসিত হয়েছেন বনবিট কর্মকর্তা; আত্রাইয়ে মাদ্রাসাছাত্রীকে মারধরের অভিযোগ, ইউএনওর কাছে লিখিত অভিযোগ; কবিতার নাম: লালমনিরহাট-২ রামু কেন্দ্রীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে  অভিভাবক সমাবেশ ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা; ভাঙ্গুড়ায় নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা;

মঠবাড়িয়ায় ছাত্রদল কর্মী মুবিন হত্যার বিচারের দাবিতে মানববন্ধন;

  • Update Time : সোমবার, ২১ জুলাই, ২০২৫
  • ৩৯৪ বার পঠিত



মো: আইউব আলী হাওলাদার,বিশেষ প্রতিনিধি

পিরোজপুরের মঠবাড়িয়ায় ছাত্রদল কর্মী মন্জুর মোর্শেদ মুবিন(২৩) হত্যার বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। সোমবার (২১ জুলাই,২০২৫) সকালে মঠবাড়িয়া পৌর কমপ্লেক্সের সামনের সড়কে অনুষ্ঠিত মানববন্ধনে উপস্থিত ছিলেন মঠবাড়িয়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শামীম মিয়া মৃধা, পৌর বিএনপি’র সাবেক আহবায়ক কে,এম হুমায়ুন কবির, পৌর বিএনপির সভাপতি জসিম উদ্দিন ফরাজী, মৎস্যজীবী দলের নেতা তারিকুল ইসলাম মধু সহ বিভিন্ন শ্রেণী পেশার নেতৃবৃন্দ। নিহত ছাত্রদল কর্মী মুবিন মঠবাড়িয়া বণিক সমিতির সভাপতি ইদ্রিস আলী মহারাজের পুত্র ও উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শামীম মিয়া মৃধার ভাগ্নে। মানববন্ধনে বক্তারা মুবিনের হত্যাকারীদের অবিলম্বে গ্রেপ্তার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তি ফাঁসি দাবি করেন।
গত ১৬ জুলাই সন্ধ্যায় মঠবাড়িয়া পৌরসভার নিউমার্কেট প্রিন্স হোটেল এলাকায় পূর্ব শত্রুতার জেরে উপজেলা বকশির ঘটিচোড়া গ্রামের ‘খোকন মোক্তারের পুত্র’ রফিকুল ইসলাম রনি (৩১)’এর নেতৃত্বে একদল কিশোর গ্যাং মুবিন ও তার বন্ধু ‘পৌর ৮ নং ওয়ার্ডের হুমায়ুন কবিরের পুত্র’ তামিমের উপর চাপাতি ও এসএস পাইপ নিয়ে অতর্কিত হামলা চালায়। হামলায় মুবিনের মাথায় ও তামিমের পেটে গুরুতর জখম হয়। এরপর ১৭ জুলাই দুপুরে মুবিন রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে মৃত্যুবরণ করেন। তামিম বর্তমানে ওই হাসপাতালেই আশংকা জনক অবস্থায় চিকিৎসারত আছেন। হামলায় নেতৃত্ব দেওয়া রনি সহ মোট ২২ জনের বিরুদ্ধে গত ১৯ জুলাই মঠবাড়িয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন নিহত মুবিনের বড় ভাই মিনহাজুল আবেদিন মুহিত। মামলার এজহারভুক্ত প্রধান আসামী রনি পূর্বেও মঠবাড়িয়ার আলোচিত লিংটন হত্যা মামলার অন্যতম আসামি। মানববন্ধনে মঠবাড়িয়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শামীম মিয়া মৃধা বলেন, পূর্বেই আমি এইসব কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে ব্যবস্থা নিতে থানাকে একাধিকবার অনুরোধ করেছিলাম। থানা আগেই ব্যবস্থা নিলে হয়তো আজ আমার ভাগ্নে হত্যার শিকার হতো না। অবিলম্বে তিনি রনি সহ সকল হত্যাকারীদের গ্রেপ্তারের জন্য মঠবাড়ীয়া থানাকে অনুরোধ। আসামী গ্রেপ্তার করতে ব্যর্থ হলে আইন-শৃঙ্খলা বাহিনীর যেকোনো অসহযোগিতার বিরুদ্ধে আমরা পরবর্তীতে প্রয়োজনে কঠোর কর্মসূচ দিতে বাধ্য হব।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews