রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১:৪০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
এনায়েতপুরে ক্লিনিকের চিকিৎসাবর্জ্য রাস্তার পাশে, স্বাস্থ্যঝুঁকিতে এলাকাবাসী; *রাজশাহী রেঞ্জের নবযোগদানকৃত স্টাফ অফিসারকে স্বাগত জানালেন ডিআইজি; মোংলা কাস্টমসের কর্মকর্তা মামুনের অপসারণ দাবিতে মানববন্ধন; কাউখালীতে সন্ধ্যা নদীতে মৎস্য অধিদপ্তরের অভিযান; নওগাঁর রাণীনগরে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, গ্রেপ্তার ৩; মনোহরদীতে জামায়াতের মেয়র প্রার্থীর বিলবোর্ড সরানোর অভিযোগ; শিশিরভেজা ভোর আর কুয়াশা জড়ানো সকাল জানিয়ে দিচ্ছে ; কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ; দেবিদ্বারে না জানিয়ে কমিটিতে নাম অন্তর্ভুক্তি: ফেসবুকে অপপ্রচার চালানো হচ্ছে; ভাঙ্গুড়ায় নারীর মৃত্যুর ঘটনায় পাল্টাপাল্টি অভিযোগ; পদ্মায় মা ইলিশ শিকারে আট জেলে কারাদণ্ড, জব্দ ৫০ হাজার মিটার নিষিদ্ধ জাল; লৌহজংয়ে শিক্ষার্থীদের এআই-দক্ষতা ও নৈতিক শিক্ষা গড়তে ‘আগামীর আলোর যাত্রা’ কর্মসূচি; ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে, তিন প্রাণহানি; আহত ১৬; তানোরে ইউনিয়ন ভূমি অফিসের প্রস্তাবিত সরকারি জায়গা দখলের চেষ্টা; কবিতা-বাবার সাথে; শেখ হাসিনা দেশে ফিরবে বলে মাইকিং করাই নওগাঁয় দুই নেতা গ্রেফতার ; “আমি ছিলাম তোমার জীবনের এক অনাকাঙ্ক্ষিত অধ্যায়” আত্রাইয়ে খেজুরগাছ ঝোড়ায় ব্যস্ত গাছিরা, অপেক্ষায় রস-গুড়ের মৌসুম কুমিল্লায় স্কুলছাত্র অপ্রতীম হত্যা মামলায় চার্জশিট, দ্রুত বিচারের দাবি বাবার; ইনসাফের বিপরীত হলো জুলুম, শান্তি প্রতিষ্ঠায় ন্যায়বিচার জরুরি: জাহাঙ্গীর আলম;

মঠবাড়ীয়ায় বৃদ্ধার হাতে পচা চাল, ড্রামের আশায় বঞ্চিত গরীব পরিবার;

  • Update Time : বুধবার, ১ অক্টোবর, ২০২৫
  • ২৩৮ বার পঠিত



স্টাফ রিপোর্টার, মঠবাড়ীয়া (পিরোজপুর প্রতিনিধি)

পিরোজপুরের মঠবাড়ীয়া উপজেলার সাপলেজা ইউনিয়নে ৬০ বছরের এক বৃদ্ধা ছালেহা বেগম (স্বামী রুহুল আমীন) ন্যায্যমূল্যের কার্ডে পাওয়া পচা চাল ও দীর্ঘদিন ধরে ড্রামের বরাদ্দ না পাওয়ায় চরম হতাশায় ভুগছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ৯নং সাপলেজা ইউনিয়নের তাফাল বাড়ীয়া গ্রামের বাসিন্দা ছালেহা বেগম পরিবারের ভরণপোষণের জন্য অন্যের বাড়িতে গৃহকর্মীর কাজ করেন। স্বামী রুহুল আমীন প্রতিবন্ধী হওয়ায় সংসারের পুরো দায়ভার তার ওপরই বর্তায়। সম্প্রতি স্থানীয় ডিলার মিজানুর রহমান তাকে ফোনে চাল পাওয়ার খবর দিলে তিনি আশায় বুক বেঁধে যান। কিন্তু বাড়িতে চাল নিয়ে গিয়ে বস্তা খুলতেই দেখা যায় চালগুলো সম্পূর্ণ পচা। ফলে তিনি তা রান্না করতে না পেরে অন্যের কাছ থেকে চাল এনে পরিবারকে খাওয়াতে বাধ্য হন। এ ঘটনায় ভুক্তভোগী ছালেহা বেগম ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন। অন্যদিকে তিনি অভিযোগ করে বলেন, গত ৪-৫ বছর ধরে সরকারি বরাদ্দের ড্রামের তালিকায় নাম থাকলেও এখনো কোনো ড্রাম পাননি। টাকার বিনিময়ে দালাল ও প্রভাবশালী ব্যক্তিদের মাধ্যমে এসব ড্রাম বিতরণ হওয়ায় প্রকৃত অসহায়রা বঞ্চিত হচ্ছেন বলে দাবি করেন তিনি। এ বিষয়ে স্থানীয় ভুক্তভোগীরা অভিযোগ করেছেন, সরকারি বিভিন্ন সহায়তা প্রকল্পে দালালচক্রের সিন্ডিকেটের কারণে গরীব ও অসহায় মানুষেরা সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews