1. hr@dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
  2. info@www.dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
অপমান ও মারধরের অভিযোগের পর বিষপানে অটোরিকশা চালকের মৃত্যু; কাউখালী বাজারে ভোক্তা অধিকারের অভিযান,দুই মিষ্টির দোকানকে জরিমানা; নওগাঁর আত্রাইয়ে ইটভাটা গিলে খাচ্ছে ফসলি জমি; ডিসির পুনর্বহাল আদেশ উপেক্ষা: কার্যালয়ে ঢুকতেই বাধা পেলেন ইউপি চেয়ারম্যান তোফা; কাউখালীতে বিএনপি অফিস ভাঙচুর ও বিস্ফোরক মামলার আসামি গ্রেফতার; আধুনিক ও মাদকমুক্ত ২নং ওয়ার্ড গড়ার প্রত্যয়: পিরোজপুর পৌর নির্বাচনে কাউন্সিলর প্রার্থী এম এ মাসুদ হাওলাদার; আত্রাইয়ে এমপি রেজাউল ইসলামের সঙ্গে বিএনপির দপ্তর প্রধানদের মতবিনিময়,ফুলেল শুভেচ্ছায় সংবর্ধনা; কাউখালীতে বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপন বিষয়ক প্রশিক্ষণের সমাপনী; পিরোজপুরে বিদেশী পিস্তল ও গুলিসহ অস্ত্রধারী আটক; ‎​ ট্যালেন্টপুলে বৃত্তি পেল কাউখালীর কৃতি শিক্ষার্থী ফাদিলাহ্ নাজলি;

মঠবাড়ীয়া বিএনপি নেতার বহিস্কারাদেশ প্রত্যাহার হওয়ায় আনন্দ মিছিল অনুষ্ঠিত;

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫
  • ১৭৯ বার পঠিত

মো: আইউব আলী হাওলাদার, বিশেষ প্রতিনিধি;

পিরোজপুরের মঠবাড়ীয়ার মাটি ও মানুষের নেতা,মঠবাড়ীয়া বিএনপি’র দূর্দিনের কান্ডারী,১৭ বছর আওয়ামী দু:শাসনে মামলা,হাৃমলা,বার বার কারাবরণকারী নেতা,মঠবাড়ীয়া উন্নয়নের জন্য যার স্বপ্ম,কর্মী বান্দ্বব, জনন্দিত নেতা,সাবেক উপজেলা বিএনপি’র আহবায়ক আলহাজ্ব রুহুল আমিন দুলাল কে দলীয় কোন্দলে মিডিয়া ক্যু এর মাধ্যমে এক বছর পূর্বে দল থেকে বহিস্কার করা হয়। তিনি বহিস্কার হলেও দলের কার্যক্রমে বিশেষ করে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমামের রাষ্ট্র সংস্কারের ৩১ দফা গ্রামগঞ্জে প্রচারণা অব্যহত রেখেছেন। আজ শুক্রবার (২৪ অক্টোবর,২০২৫) আগামীদিনের রাষ্ট্রনায়ক বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আলহাজ্ব রুহুল আমিন দুলাল এর বহিস্কারাদেশ প্রত্যাহার করা হলে মঠবাড়ীয়ায় আনন্দের বন্যা বয়ে যায়। বিভিন্ন মসজিদে খালেদা জিয়ার রোগমুক্তি,তারেক রহমান ও রুহুল আমিন দুলাল এর জন্য দোয়া করা হয়। মাগরিববাদ শহীদ মিনার প্রাঙ্গনে মঠবাড়ীয়া পৌরসভার বিভিন্ন ওয়ার্ড কমিটির নেতৃত্বে ও সকল ইউনিয়ন হতে হাজার হাজার নেতা কর্মীদের উপস্হিতিতে আনন্দ উল্লাসসহ সংক্ষিপ্ত পথসভা করা হয়। পথসভায় মঠবাড়ীয়া বিএনপি কর্মীদের হ্রদয়ের স্পন্দন, আলহাজ্ব রুহুল আমিন দুলাল বক্তব্যে রাখেন এবং বলেন,দীর্ঘ এক বছর বহিস্কৃত ছিলাম,তারপরও দলের নীতি আদর্শ হতে বিচ্যুত হই নাই। কর্মীদের আগলে রেখেছেন। আমার ভরসা মঠবাড়ীায়ার জনগণ। তাকে বহিস্কার করার পর জনগণ মানববন্ধন করেছেন।বহিস্কারাদেশ প্রত্যাহারের আবেদন করছেন। আল্লাহর ইচ্ছায় বিএনপি’র ভারপ্রাগ্ত চেয়ারম্যানের নির্দেশে বহিস্কারাদেশ প্রত্যাহার হয়েছে। এজন্য তাকে সুভেচ্ছা ও অভিনন্দন জানাই।উপস্হিত নেতা কর্মীরা করতালি দিয়ে এই খুশির দিনে তারেক রহমানকে অভিনন্দন জানান।তিনি আরও বলেন, বিএনপি একটি বিশাল দল। এখানে নানা মত থাকতেই পারে। নানামত না থাকলে গনতন্ত্র থাকে না। সকলকে সব ভুলে গিয়ে ঐক্যবদ্ব হয়ে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানেরশীষ প্রতীককে সাংসদ নির্বাচিত করার আহবান জানান এবং সকল নেতা কর্মীকে ভদ্র আচারণ করা এবং এখন হতে চাঁদাবাজী, শালিস বানিজ্য,জমি ক্রয়ের দালালী বন্ধ করার আহবান জানান। তিনি বিএনপি’ ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রমমানের ৩১ দফা ঘরে ঘরে পৌছানো ও ধানেরশীষ প্রতীকের প্রচারণা করার আহবান জানান। তার বক্তব্যে শেষে শহীদ মিনার হতে হাজার হাজার কর্মীর গ্লোগানে শ্লোগানে আনন্দ র্যালী বের হয়ে হাইস্কুল হয়ে বাজার প্রদক্ষিণ করে শহীদ মিনারে শেষ হয়।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized BY LatestNews