1. hr@dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
  2. info@www.dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন নওগাঁর আত্রাইয়ে; কাউখালীতে ১২০ কেন্দ্রে শুরু হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন; নওগাঁর আত্রাইয়ে পানিতে ডুবে ২ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু; প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের অংশগ্রহণে ইমাম সম্মেলন অনুষ্ঠিত; মঠবাড়িয়ায় ভুয়া হৃদরোগ বিশেষজ্ঞের প্রতারণা উদ্ঘাটন, ভ্রাম্যমাণ আদালতে ২ বছরের কারাদণ্ড; নাজিরপুরে গভীর রাতে ডাকাতি: বাবা-ছেলে কুপিয়ে আহত, গণপিটুনিতে এক ডাকাত নিহত; নওগাঁর আত্রাইয়ে আম বাগানে গুটি দৃশ্যমান, ভালো ফলনের আশায় চাষিরা; সাংবাদিক সাব্বির শোভনের মায়ের মৃত্যুতে ঝিকরগাছা রিপোর্টার্স ক্লাবের শোক প্রকাশ; কাউখালীতে ডেঙ্গু প্রতিরোধে জোরালো সমন্বিত অভিযান। প্রতি শনিবার চলবে পরিচ্ছন্নতা কার্যক্রম; বিশেষ অভিযানে ২৪ জন গ্রেফতার;

মা ইলিশ সংরক্ষণ অভিযান উপলক্ষে মঠবাড়ীয়া উপজেলা টাস্কফোর্স কমিটির প্রস্তুতি সভা অনুষ্ঠিত;

Reporter Name
  • Update Time : সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১৬ বার পঠিত

মোঃ আঃ কুদ্দুস খান, বিশেষ প্রতিনিধি, মঠবাড়ীয়া (পিরোজপুর)।

“মা ইলিশ রক্ষা করি, ইলিশ সম্পদ বৃদ্ধি করি” এই শ্লোগানকে সামনে রেখে আজ রবিবার (২৯ সেপ্টেম্বর ২০২৫) উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে তাঁর অনুপস্থিতিতে এবং সম্মতিক্রমে সহকারী কমিশনার (ভূমি) মোঃ রাইসুল ইসলাম এর সভাপতিত্বে উপজেলা টাস্কফোর্স কমিটির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ মোজাম্মেল হক জানান, আগামী ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত “মা ইলিশ সংরক্ষণ অভিযান” পরিচালিত হবে। এ সময় ইলিশ ধরা, ক্রয়-বিক্রয়, পরিবহন ও মজুদ সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি আরও বলেন, অবৈধ কাজে জড়িত প্রমাণিত হলে সংশ্লিষ্ট জেলেদের জেলে কার্ড বাতিলসহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। সভাপতি সহকারী কমিশনার (ভূমি) মোঃ রাইসুল ইসলাম বলেন, অভিযানের সময় কেউ অবৈধ কাজে সহযোগিতা করলে তাঁর বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। সভায় ক্ষুদ্র মৎস্যজীবী সমিতির সভাপতি মোঃ আঃ কুদ্দুস খান অভিযোগ করে বলেন, কিছু অসাধু চক্র প্রশাসন ও মৎস্য দপ্তরের গতিবিধি জেলেদের জানিয়ে দেয়, যার সুযোগে তুষখালী থেকে মাছুয়া নদীতে অবৈধভাবে জাল ফেলে ইলিশ নিধন করা হয়। তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এই দুষ্টচক্রের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। তিনি আরও জানান, মাঝে মাঝে অভিযানে নিয়োজিত ট্রলার বা নৌযানের চালকেরা জেলেদের খবর দিয়ে দেয়, কখন জাল পাততে সুবিধা হবে। এ ব্যাপারেও প্রশাসনের নজরদারি বাড়ানোর আহ্বান জানান তিনি। সভায় উপজেলা টাস্কফোর্স কমিটির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized BY LatestNews