শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
ডিএজি-এএজি নিয়োগ নিয়ে ক্ষোভ, মাসব্যাপী আন্দোলনে জাতীয়তাবাদী আইনজীবীদের একাংশ; তিতাস নদীতে ৫ মণ বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করল কুমিল্লা উত্তর জেলা বিএনপি; ধামইরহাটে মুস্তাকিন হত্যা: ১২ ঘণ্টায় ৫ আসামি গ্রেপ্তার; মঠবাড়িয়ায় ফিসার্স ফেডারেশনের ৩ ব্যক্তির বিরুদ্ধে বিভিন্ন ভাউচার দেখিয়ে প্রায় ১২ লাখ টাকা আত্মসাতের অভিযোগ; লালমনিরহাটে শিক্ষককে লাঞ্ছিতের প্রতিবাদে শিক্ষার্থীদের ক্লাস বর্জন ও অবরুদ্ধ ব্যক্তিকে উদ্ধার; কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে পুরস্কার ও সনদ বিতরণ; ‎বাঁশের সাঁকোয় পার হতে হয় কোটি টাকার ব্রিজ‎; নওগাঁয় অস্ত্রসহ ‘ব্ল্যাকহোল ক্লাবের’ দুই সদস্য গ্রেপ্তার; জনগণের হৃদয়ে স্থান করে নেওয়া তরুণ নেতা মো. রফিকুল ইসলাম ছুমির খান: সততা, উন্নয়ন ও জনকল্যাণের এক অনন্য প্রতীক; দেবিদ্বারে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত; অভিযানের রেশ কাটতে না কাটতেই বেলকুচির মুকুন্দগাঁতীতে ফের ফুটপাত দখল; সুন্দরবনে র‍্যাবের কাছে ৪ বাহিনীর ৫২ জলদস্যুর আত্মসমর্পণ; রামুতে মাছুমিয়া ইসলামিয়া সুন্নিয়া আলিম মাদ্রাসায় সততা স্টোর উদ্বোধন ও সততা সংঘ গঠিত ; আত্রাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা; নওগাঁয় র‍্যালি-আলোচনায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন; দখলমুক্ত করে বনায়ন করা হয়েছে ৭৫ একর বনভূমি প্রশংসিত হয়েছেন বনবিট কর্মকর্তা; আত্রাইয়ে মাদ্রাসাছাত্রীকে মারধরের অভিযোগ, ইউএনওর কাছে লিখিত অভিযোগ; কবিতার নাম: লালমনিরহাট-২ রামু কেন্দ্রীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে  অভিভাবক সমাবেশ ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা; ভাঙ্গুড়ায় নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা;

মোংলায় ধর্ষকের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল;

  • Update Time : রবিবার, ৯ মার্চ, ২০২৫
  • ১৭০ বার পঠিত



মোঃ আবুরায়হান ইসলাম মোংলা প্রতিনিধি

মাগুরায় ৮ বছরের শিশু ধর্ষনসহ সাম্প্রতিক সময়ে দেশজুড়ে বাড়তে থাকা ধর্ষণ, নারী নির্যাতন ও যৌন সহিংসতার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল হয়েছে মোংলায়।
রবিবার (০৯ মার্চ) দুপুর ২টায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং সকল সাধারণ শিক্ষার্থি ও সর্বস্তরের জনগন আয়োজনে পৌর মার্কেটের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌর মার্কেটের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
এ সময় তারা ‘তুমি কে আমি কে, আছিয়া আছিয়’ ‘ধর্ষকের ফাঁসি চাই’, ধর্ষকের ঠিকানা, এই বাংলায় হবে না’ ‘বিচারহীনতার সংস্কৃতি মানি না’, ‘উই ওয়ান্ট জাস্টিস’ ইত্যাদি স্লোগানে মুখর করে তোলেন পৌর শহর।
এসময় বক্তারা বলেন, গত কয়েক দিনে দেশের বিভিন্ন স্থানে একাধিক ধর্ষণের ঘটনা ঘটেছে, যা আমাদের জন্য অত্যন্ত উদ্বেগজনক। আমাদের দাবি, যারা এই ঘৃণ্য অপরাধে জড়িত, তাদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিত করতে হবে। দেশজুড়ে ধর্ষণ, খুন, ছিনতাইসহ নানা অপরাধের বিরুদ্ধে আমাদের এই প্রতিবাদ। আমরা স্পষ্ট বলতে চাই, ধর্ষকদের বিরুদ্ধে রাষ্ট্রকে জিরো টলারেন্স নীতি গ্রহণ করতে হবে। আমরা ধর্ষণ, চাঁদাবাজি ও সন্ত্রাসমুক্ত বাংলাদেশ চাই।
কয়েক মাস ধরে দেশে নির্যাতন-নিপীড়ন বেড়েই চলছে। এর মূল কারণ আইনশৃঙ্খলার অবনতি। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আমাদের আহ্বান থাকবে, দয়া করে আইনশৃঙ্খলার উন্নতির জন্য পদক্ষেপ নিন।
বক্তারা আরো বলেন, আমরা প্রশাসনের উদ্দেশ্যে বলতে চাই, দ্রুত সময়ের মধ্যে ধর্ষকের বিচার করুন। না হলে আমাদের মা-বোনেরা স্বাধীনভাবে চলাফেরা করতে পারবে না। স্বাধীনভাবে চলাফেরা করা প্রত্যেক মানুষের নাগরিক অধিকার। আমাদের রাষ্ট্রকে এটি নিশ্চিত করতে হবে, যাতে আমাদের মা-বোনসহ সকল মানুষ নিরাপদ ও স্বাধীনভাবে চলাফেরা করতে পারেন।
বর্তমান পরিস্থিতিতে সরকারের কার্যক্রমে উদ্ভূত অসন্তোষ ও হতাশার কথা তুলে ধরে বক্তারা বলেন, দেশে বিদ্যমান অরাজকতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থতার দায়ে স্বরাষ্ট্র উপদেষ্টার নিতে হবে। দেশের সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা করতে ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টা। দেশের আইন শৃঙ্খলা রক্ষায় ব্যর্থতা শুধুমাত্র প্রশাসনিক দুর্বলতা নয়, বরং জনগণের নিরাপত্তার প্রতি অবহেলার প্রমাণ।
এসময়, বাগেরহাট জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক মো: জিয়াদ ইসলাম তন্ময়, যুগ্ম আহবায়ক মেহেদী হাসান শুভ সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews