মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
কবিতার নাম: লালমনিরহাট-২ রামু কেন্দ্রীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে  অভিভাবক সমাবেশ ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা; ভাঙ্গুড়ায় নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা; আত্রাইয়ে নজরুল বর্ষ উদযাপন শিক্ষার্থী সমাবেশ ও উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত ; আত্রাইয়ে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের মাসিক সমন্বয় সভা; ভাঙাবাড়ী ইউনিয়নে পরিবর্তন আনতে চেয়ারম্যান পদে লড়ছেন তরুণ নেতা জাহিদ তালুকদার; জনগণের অধিকার রক্ষায় আপসহীন নেতৃত্ব: পীরগাছার ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মো. রাজু আহমেদ ​; আত্রাইয়ে বৈঠাখালী সরকারি ডহর (জলপথ)দখল মুক্তের দাবিতে এলাকাবাসীর অবস্থান; সর্ব সাধারনের অবগতির জন্য সতর্কিকরন; সদিয়া চাঁদপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় ছাত্রদল নেতা ইসমাইল হোসেন শুভ; দৈনিক সংগ্রামের কাউখালী প্রতিনিধি অধ্যাপক সাইদুল কবির সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত,ঢাকায় হাঁটুতে সফল অস্ত্রোপচার; নওগাঁর আত্রাই নদীর পাড়ে হতে পারে দৃষ্টিনন্দন বিনোদন কেন্দ্র; আত্রাইয়ে বাল্যবিবাহ বন্ধ করতে গিয়ে হামলার চেষ্টা,বর-কনেসহ আটক ৩; দৈনিক সংগ্রামের কাউখালী প্রতিনিধি অধ্যাপক সাইদুল কবির সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত,; ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫০ কিলোমিটার যানজট; রামুর দক্ষিণ মিঠাছড়িতে প্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণ-নগদ টাকা লুট; সংস্কারের নামে দেবিদ্বার ভানী-রাজামেহার সড়কে অনিয়মের অভিযোগ; শোষণ ও বৈষম্যের অবসান: খুকনী ইউনিয়নকে বদলে দিতে প্রস্তুত আপসহীন নেতা সাইদুল ইসলাম রাজ; সৌদি আরবে নিহত আত্রাইয়ের ৭ প্রবাসীর জানাজা সম্পন্ন, পরিবারের কাছে মরদেহ হস্তান্তর; কাউখালীতে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, আদালতে প্রেরণ;

মোংলায় মাদক ও অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্সে থাকবে বলেন সার্কেল এএসপি মোঃ রেফাতুল ইসলাম;

  • Update Time : সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
  • ২৭১ বার পঠিত



মোঃ আবুরায়হান ইসলাম মোংলা প্রতিনিধি

বাগেরহাটের মোংলায় সমাজ থেকে অপরাধ নির্মূল ও জনণনের নিরাপত্তা জোরদারের লক্ষ্যে বিট পুলিশিং এর আওতায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মাদক সন্ত্রাস জঙ্গিবাদ ইভটিজিং বাল্য বিবাহ এবং নারী ও শিশু নির্যাতন প্রতিরোধের জনসচেতনতা বাড়াতে এ সভার আয়োজন করা হয়। সোমবার (১৯ জানুয়ারি) বিকাল সাড়ে ৪টায় উপজেলার মিঠাখালী ইউনিয়নে বিভিন্ন ওয়ার্ডে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোংলা রামপাল সার্কেল এএসপি মোঃ রেফাতুল ইসলাম।
উপজেলা নির্বাচন কর্মকর্তা জনাব মোঃ শাহরিয়ার আলম,উপজেলা আইসিটি কর্মকর্তা জনাব মোঃ দেওয়ান জিয়াউর রহমান,মোংলা থানার অফিসার ইনচার্জ ওসি শাহিনুর রহমান শাহীন। পুলিশ পরিদর্শক তদন্ত জনাব মানিক চন্দ্র গাইন। সভায় স্থানীয় জনপ্রতিনিধি, সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ, ব্যবসায়ী প্রতিনিধি, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, মসজিদের ইমামসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করেন। উপস্থিত সবার সক্রিয় অংশগ্রহণে সভাটি প্রাণবন্ত হয়ে ওঠে। আলোচনা সভায় বক্তারা বলেন, একটি নিরাপদ ও অপরাধমুক্ত সমাজ গড়ে তুলতে পুলিশ ও সাধারণ জনগণের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও আস্থার কোনো বিকল্প নেই। মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অন্যান্য সামাজিক অপরাধ দমনে সাধারণ মানুষের সচেতন ভূমিকা এবং সময়মতো সঠিক তথ্য প্রদান করলে পুলিশ দ্রুত ও কার্যকর পদক্ষেপ নিতে সক্ষম হয়। এ সময় সবাইকে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের সহযোগী হিসেবে কাজ করার আহ্বান জানানো হয়। সভায় বক্তারা আরও বলেন, ইভটিজিং, নারী ও শিশু নির্যাতন এবং বাল্যবিবাহ সামাজিক ব্যাধি হিসেবে সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। এসব অপরাধ প্রতিরোধে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক নেতৃত্বকে আরও সক্রিয় হতে হবে। অপরাধের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুললেই কেবল একটি সুস্থ ও নিরাপদ সমাজ প্রতিষ্ঠা সম্ভব। প্রধান অতিথির বক্তব্যে সার্কেল এএসপি মোঃ রেফাতুল ইসলাম বলেন,বিট পুলিশিং কার্যক্রমের মাধ্যমে জনগণের দোরগোড়ায় পুলিশি সেবা পৌঁছে দেওয়া হচ্ছে। ‘আপনার পুলিশ আপনার পাশে’ এই স্লোগান বাস্তবায়নের লক্ষ্যেই আমরা জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করছি। জনগণের সহযোগিতা পেলে অপরাধ দমনে পুলিশ আরও বেশি কার্যকর ভূমিকা রাখতে পারবে।
তিনি আরও বলেন, মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে পুলিশ কাজ করছে। নারী ও শিশু নির্যাতন, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। এসব অপরাধের তথ্য গোপনে পুলিশকে জানাতে সবাইকে আহ্বান জানান তিনি।
সভা শেষে বক্তারা সমাজে শান্তি, শৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রাখতে পুলিশ ও জনগণের সমন্বিত উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews