শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
ডিএজি-এএজি নিয়োগ নিয়ে ক্ষোভ, মাসব্যাপী আন্দোলনে জাতীয়তাবাদী আইনজীবীদের একাংশ; তিতাস নদীতে ৫ মণ বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করল কুমিল্লা উত্তর জেলা বিএনপি; ধামইরহাটে মুস্তাকিন হত্যা: ১২ ঘণ্টায় ৫ আসামি গ্রেপ্তার; মঠবাড়িয়ায় ফিসার্স ফেডারেশনের ৩ ব্যক্তির বিরুদ্ধে বিভিন্ন ভাউচার দেখিয়ে প্রায় ১২ লাখ টাকা আত্মসাতের অভিযোগ; লালমনিরহাটে শিক্ষককে লাঞ্ছিতের প্রতিবাদে শিক্ষার্থীদের ক্লাস বর্জন ও অবরুদ্ধ ব্যক্তিকে উদ্ধার; কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে পুরস্কার ও সনদ বিতরণ; ‎বাঁশের সাঁকোয় পার হতে হয় কোটি টাকার ব্রিজ‎; নওগাঁয় অস্ত্রসহ ‘ব্ল্যাকহোল ক্লাবের’ দুই সদস্য গ্রেপ্তার; জনগণের হৃদয়ে স্থান করে নেওয়া তরুণ নেতা মো. রফিকুল ইসলাম ছুমির খান: সততা, উন্নয়ন ও জনকল্যাণের এক অনন্য প্রতীক; দেবিদ্বারে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত; অভিযানের রেশ কাটতে না কাটতেই বেলকুচির মুকুন্দগাঁতীতে ফের ফুটপাত দখল; সুন্দরবনে র‍্যাবের কাছে ৪ বাহিনীর ৫২ জলদস্যুর আত্মসমর্পণ; রামুতে মাছুমিয়া ইসলামিয়া সুন্নিয়া আলিম মাদ্রাসায় সততা স্টোর উদ্বোধন ও সততা সংঘ গঠিত ; আত্রাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা; নওগাঁয় র‍্যালি-আলোচনায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন; দখলমুক্ত করে বনায়ন করা হয়েছে ৭৫ একর বনভূমি প্রশংসিত হয়েছেন বনবিট কর্মকর্তা; আত্রাইয়ে মাদ্রাসাছাত্রীকে মারধরের অভিযোগ, ইউএনওর কাছে লিখিত অভিযোগ; কবিতার নাম: লালমনিরহাট-২ রামু কেন্দ্রীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে  অভিভাবক সমাবেশ ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা; ভাঙ্গুড়ায় নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা;

মোংলা পোর্ট পৌরসভার ডাম্পিং বর্জ্যে সুন্দরবন নদী ও পরিবেশ দূষণ হচ্ছে;

  • Update Time : বুধবার, ৪ জুন, ২০২৫
  • ১৫৪ বার পঠিত



মোঃ আবুরায়হান ইসলাম মোংলা প্রতিনিধি

মোংলা পোর্ট পৌরসভার ডাম্পিং করা প্লাস্টিক পলিথিন বর্জ্য থেকে সুন্দরবন, নদ-নদী ও পরিবেশ দূষণ হচ্ছে। শহরের ফুঁসফুঁস পশুর ও মোংলা নদী মোহনায় মেরিন ড্রাইভ রোডের পাশে পৌরসভার বর্জ্য ডাম্পিং বন্ধ করতে হবে। গবেষণায় পশুর ও মোংলা নদীর ১৭ প্রজাতির মাছে মাইক্রো প্লাস্টিকের কণা পাওয়া গেছে। এসব মাছ খাওয়া জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি, যার পরিনাম মৃত্যু। তাই আর নয়, প্লাস্টিক দূষণ বন্ধ করার এখনই সময়। বুধবার (৪ জুন) সকাল ১১টায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে মোংলার মেরিন ড্রাইভ রোডে প্রতীকী প্লাস্টিক বর্জ্য পরিচ্ছন্নতা অভিযান কর্মসুচিতে বক্তারা একথা বলেন। ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), ওয়াটারকিপার্স বাংলাদেশ, পশুর রিভার ওয়াটারকিপার ও সার্ভিস বাংলাদেশ’র আয়োজনে এ পরিচ্ছন্নতা অভিযান কর্মসুচি পালিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব ও প্রধান অতিথির বক্তৃতা করেন সুন্দরবন রক্ষায় আমরা’র সমন্বয়কারী পশুর রিভার ওয়াটারকিপার মোঃ নূর আলম শেখ। কর্মসুচিতে অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন ধরা’র কমলা সরকার, ওয়াটারকিপার্স বাংলাদেশ’র আব্দুর রশিদ হাওলাদার, সার্ভিস বাংলাদেশ’র মোস্তাফিজুর রহমান মিলন, সুন্দরবন রক্ষায় আমরা’র হাছিব সরদার, ছাত্রনেতা শেখ সিফাতুল্লাহ শুভ, আরাফাত আমীন দুর্জয়, ডলার মোল্লা, সাব্বির হাসান দীপ্ত, পশুর রিভার ওয়াটারকিপার ভলান্টিয়ার মেহেদী হাসান, ইয়ুথ ফর সুন্দরবন ফোরামের মোহাম্মদ শাহীন খলিফা, মোংলা নাগরিক সমাজের জানে আলম বাবু, মোল্লা আল মামুন, সিএনআরএস’র নুশরাত জাহান, বিডি ক্লিন’র আবু হাসান, ফাতেমা জান্নাত, রিয়াজ শেখ প্রমূখ।
প্রধান অতিথির বক্তৃতায় সুন্দরবন রক্ষায় আমরা’র সমন্বয়কারী পরিবেশযোদ্ধা মোঃ নূর আলম শেখ বলেন প্রতি বছর প্রায় ১১ মিলিয়ন টন প্লাাস্টিক বর্জ্য জলজ পরিবেশে প্রবেশ করছে। এসব বর্জ্য জীববৈচিত্র ও মানব স্বাস্থ্যের জন্য হুমকি সৃষ্টি করছে। মোংলাপোর্ট পৌরসভার মেরিন ড্রাইভ রোডের পাশে অবস্থিত প্লাস্টিক পলিথিন বর্জ্য ডাম্পিং স্টেশন সুন্দরবন, নদ-নদী ও পরিবেশ দূষণ করছে। অবিলম্বে মোংলার ফুঁসফুস মেরিন ড্রাইভ রোড থেকে এই বর্জ্য ডাম্পিং ষ্টেশন সরিয়ে ফেলতে হবে।
তিনি আরো বলেন, প্রাথমিক ভাবে উপকূলীয় এলাকা থেকে এবং পর্যায়ক্রমে সমগ্র দেশ থেকে সিঙ্গেল ইউজ প্লাস্টিক নিধিদ্ধ করতে হবে। বিশ্ব ঐতিহ্য এশিয়ার ফুঁসফুঁস সুন্দরবনে প্লাস্টিক পলিথিন দূষণ বন্ধে এখনই কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে।
প্রধান অতিথি মোঃ নূর আলম শেখ বিশ্ববাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, আসুন প্লাস্টিক দূষণ প্রতিরোধ করি, পরিবেশ সম্মত বিশ্ব গড়ি।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews