শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
ডিএজি-এএজি নিয়োগ নিয়ে ক্ষোভ, মাসব্যাপী আন্দোলনে জাতীয়তাবাদী আইনজীবীদের একাংশ; তিতাস নদীতে ৫ মণ বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করল কুমিল্লা উত্তর জেলা বিএনপি; ধামইরহাটে মুস্তাকিন হত্যা: ১২ ঘণ্টায় ৫ আসামি গ্রেপ্তার; মঠবাড়িয়ায় ফিসার্স ফেডারেশনের ৩ ব্যক্তির বিরুদ্ধে বিভিন্ন ভাউচার দেখিয়ে প্রায় ১২ লাখ টাকা আত্মসাতের অভিযোগ; লালমনিরহাটে শিক্ষককে লাঞ্ছিতের প্রতিবাদে শিক্ষার্থীদের ক্লাস বর্জন ও অবরুদ্ধ ব্যক্তিকে উদ্ধার; কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে পুরস্কার ও সনদ বিতরণ; ‎বাঁশের সাঁকোয় পার হতে হয় কোটি টাকার ব্রিজ‎; নওগাঁয় অস্ত্রসহ ‘ব্ল্যাকহোল ক্লাবের’ দুই সদস্য গ্রেপ্তার; জনগণের হৃদয়ে স্থান করে নেওয়া তরুণ নেতা মো. রফিকুল ইসলাম ছুমির খান: সততা, উন্নয়ন ও জনকল্যাণের এক অনন্য প্রতীক; দেবিদ্বারে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত; অভিযানের রেশ কাটতে না কাটতেই বেলকুচির মুকুন্দগাঁতীতে ফের ফুটপাত দখল; সুন্দরবনে র‍্যাবের কাছে ৪ বাহিনীর ৫২ জলদস্যুর আত্মসমর্পণ; রামুতে মাছুমিয়া ইসলামিয়া সুন্নিয়া আলিম মাদ্রাসায় সততা স্টোর উদ্বোধন ও সততা সংঘ গঠিত ; আত্রাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা; নওগাঁয় র‍্যালি-আলোচনায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন; দখলমুক্ত করে বনায়ন করা হয়েছে ৭৫ একর বনভূমি প্রশংসিত হয়েছেন বনবিট কর্মকর্তা; আত্রাইয়ে মাদ্রাসাছাত্রীকে মারধরের অভিযোগ, ইউএনওর কাছে লিখিত অভিযোগ; কবিতার নাম: লালমনিরহাট-২ রামু কেন্দ্রীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে  অভিভাবক সমাবেশ ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা; ভাঙ্গুড়ায় নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা;

মোংলা বন্দর ইস্টিভিডরস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদককে সংবর্ধনা;

  • Update Time : রবিবার, ১৮ মে, ২০২৫
  • ২০৩ বার পঠিত



মোঃ আবুরায়হান ইসলাম মোংলা প্রতিনিধি

মোংলা বন্দর বার্থ ও শিপ অপারেটর অ্যাসোসিয়েশনের ত্রি-বার্ষিক নির্বাচনে মো. জুলফিকার আলী সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় নাগরিক সংবর্ধনা দিয়েছে মোংলাবাসী।
রোববার (১৮ মে) দুপুরে খুলনা থেকে মোংলায় এলে ফুল দিয়ে বরণ করে নেয় মোংলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী, ব্যবসায়ী, বন্দর শ্রমিক ও সাধারণ নাগরিকরা। এর আগে গত শনিবার (১৭ মে) মোংলা বন্দর বার্থ ও শিপ অপারেটর অ্যাসোসিয়েশনের নির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচন চলে সকাল ১০ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত। এ নির্বাচনে দুইটি প্যানেলের মধ্যে মেসার্স খুলনা ট্রেডার্স’র স্বত্বাধিকারী সৈয়দ জাহিদ হোসেন সভাপতি ও মেসার্স হাসেম অ্যান্ড সন্স’র স্বত্বাধিকারী মো. জুলফিকার আলী সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এতে সহ-সভাপতি এম এ বাতেন ও কামরুজ্জামান বাবু, সহ-সাধারণ সম্পাদক মোস্তফা জেসান ভুট্টো ও মো. মহাসিন এবং কোষাধ্যক্ষ মো. আফছার উদ্দিন নির্বাচিত হয়। ১৯৫২ সালে মোংলা বন্দর স্থাপিত হলেও ইস্টিভিডরস অ্যাসোসিয়েশনের ওই প্রতিষ্ঠানের পরিচালনা পরিষদে মোংলা থেকে কোনো ইস্টিভিডরস স্থান পায়নি। তাই বন্দর সৃষ্টির পর এই প্রথম ইস্টিভিডরস অ্যাসোসিয়েশনের মেসার্স হাসেম অ্যান্ড সন্স’র (ইস্টিভিডরস মোংলা) স্বত্বাধিকারী সাবেক পৌর মেয়র ও পৌর বিএনপি আহ্বায়ক মো,. জুলফিকার আলী সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় তাকে ফুল দিয়ে বরণ করে নেয় মোংলাবাসী। এসময় তিনি বলেন, মোংলা বন্দরকে ব্যবসায়ী বন্দরে রুপান্তর, শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা ও দেশি-বিদেশি আমদানি-রফতানি করা ব্যবসায়ীদের সুযোগ সুবিধা সঠিকভাবে নির্ণয় করাই হলো ইস্টিভিডরস অ্যাসোসিয়েশনের মূল দায়িত্ব। এর সঙ্গে যেসব শ্রমিক জড়িত রয়েছে তাদের মজুরি বৃদ্ধি, কাজের পরিধি বৃদ্ধি, মান উন্নয়নসহ মালিক-শ্রমিক ভেদাভেদ ভুলে শ্রমিকদের ভাগ্য উন্নয়নে কাজ করবে এ পরিষদ। এছাড়া বন্দরকে আরও গতিশীল করতে আমদানি-রফতানিকারক ব্যবসাযীদের মোংলা বন্দর ব্যবহার করার আহবান জানান ইস্টিভিডরস অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত এ সাধারণ সম্পাদক। 

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews