সোমবার, ২২ জুন ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
দেবিদ্বারে ইয়াবা সেবন: ভ্রাম্যমাণ আদালতে ৪ জনের ২ মাসের জেল; যাত্রী সেজে ডেকে নিয়ে অটোচালককে হত্যা, গ্রেপ্তার ১; আদালতের নির্দেশে দখলমুক্ত জমি ফিরে পেলেন মোস্তফা আকন; মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান; নিজের প্রচেষ্টায় ঝিকরগাছার গর্ব জুঁই এখন বিকেএসপিতে; বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে পরিবেশগত বিপর্যয় রোধ সম্ভব; অস্তিত্ব সংকটে ন্যাশনাল টি কাউখালীতে পুলিশের অভিযানে দুই কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেফতার; কাউখালীতে আরজেএমএফ সদস্যদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত; রামুতে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন রামু ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল এন্ড কলেজ;
Title :

মোংলা বন্দর চেয়ারম্যানের খুলনাস্থ দপ্তরের কার্যক্রম উদ্বোধন;

  • Update Time : বুধবার, ৪ জুন, ২০২৫
  • ১১৫ বার পঠিত

মোঃ আবুরায়হান ইসলাম মোংলা প্রতিনিধি

মোংলা বন্দর কর্তৃপক্ষের কার্যক্রম আরও গতিশীল, সহজতর করতে মোংলা বন্দর কর্তৃপক্ষের খুলনাস্থ অফিসে মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান’র দপ্তর শুভ উদ্বোধন করা হয়েছে।
বুধবার (৪ জুন) সাড়ে ৩টায় মোংলা বন্দর কর্তৃপক্ষের উপ-পরিচালক মো: মাকরুজ্জামান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। তিনি আরো জানান, মোংলা বন্দর কর্তৃপক্ষের কার্যক্রম আরও গতিশীল, সহজতর এবং বন্দর ব্যবহারকারীদের অনুরোধের প্রেক্ষিতে আজ বুধবার (৪ জুন) মোংলা বন্দরের খুলনাস্থ অফিস কার্যক্রম শুরু করা হয়েছে। বন্দর ব্যবহারকারীবৃন্দ অভিমত ব্যক্ত করেন যে, অধিকাংশ ব্যবসায়ী ও বন্দর ব্যবহারকারীর অফিস খুলনাতে অবস্থিত বিধায় মোংলা বন্দরের কার্যক্রম খুলনাস্থ অফিসেও সম্পন্ন করা হলে বন্দর ব্যবহারকারীবৃন্দ খুব সহজে বন্দর সংশ্লিষ্ট কাজগুলো সম্পন্ন করতে পারবেন। এ অফিস চালু হওয়াতে আগের তুলনায় সময় সাশ্রয়ী এবং বন্দর সংশ্লিষ্ট কার্যক্রমে গতিশীলতা বাড়বে। ফলে বন্দর ব্যবহারে তারা একদিকে যেমন বেশী উৎসাহিত হবে, অন্যদিকে দেশের অর্থনীতি আরো গতিশীল করতে ইতিবাচক অবদান রাখতে সক্ষম হবে। নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টার প্রতিশ্রুতি প্রতিপালন এবং বন্দর ব্যবহারকারীদের অনুরোধের প্রেক্ষিতে মোংলা বন্দর কর্তৃপক্ষ দ্রুতসময়ের মধ্যে খুলনাস্থ অফিসের কার্যক্রম আজ থেকে অনুষ্ঠানিকভাবে পুনরায় চালু হলো। উল্লেখ্য, ১লা ডিসেম্বর ১৯৮৬ সালে মোংলা বন্দরের অপারেশনাল কার্যক্রম খুলনা থেকে মোংলায় স্থানান্তরিত হয়। পরবর্তীতে ১৯৮৭ সালে অন্যান্য অফিসসহ অধিকাংশ স্থাপনা খুলনা থেকে মোংলায় স্থানান্তরিত করা হয়েছিলো।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews