মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
আত্রাইয়ে মাদ্রাসাছাত্রীকে মারধরের অভিযোগ, ইউএনওর কাছে লিখিত অভিযোগ; কবিতার নাম: লালমনিরহাট-২ রামু কেন্দ্রীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে  অভিভাবক সমাবেশ ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা; ভাঙ্গুড়ায় নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা; আত্রাইয়ে নজরুল বর্ষ উদযাপন শিক্ষার্থী সমাবেশ ও উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত ; আত্রাইয়ে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের মাসিক সমন্বয় সভা; ভাঙাবাড়ী ইউনিয়নে পরিবর্তন আনতে চেয়ারম্যান পদে লড়ছেন তরুণ নেতা জাহিদ তালুকদার; জনগণের অধিকার রক্ষায় আপসহীন নেতৃত্ব: পীরগাছার ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মো. রাজু আহমেদ ​; আত্রাইয়ে বৈঠাখালী সরকারি ডহর (জলপথ)দখল মুক্তের দাবিতে এলাকাবাসীর অবস্থান; সর্ব সাধারনের অবগতির জন্য সতর্কিকরন; সদিয়া চাঁদপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় ছাত্রদল নেতা ইসমাইল হোসেন শুভ; দৈনিক সংগ্রামের কাউখালী প্রতিনিধি অধ্যাপক সাইদুল কবির সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত,ঢাকায় হাঁটুতে সফল অস্ত্রোপচার; নওগাঁর আত্রাই নদীর পাড়ে হতে পারে দৃষ্টিনন্দন বিনোদন কেন্দ্র; আত্রাইয়ে বাল্যবিবাহ বন্ধ করতে গিয়ে হামলার চেষ্টা,বর-কনেসহ আটক ৩; দৈনিক সংগ্রামের কাউখালী প্রতিনিধি অধ্যাপক সাইদুল কবির সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত,; ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫০ কিলোমিটার যানজট; রামুর দক্ষিণ মিঠাছড়িতে প্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণ-নগদ টাকা লুট; সংস্কারের নামে দেবিদ্বার ভানী-রাজামেহার সড়কে অনিয়মের অভিযোগ; শোষণ ও বৈষম্যের অবসান: খুকনী ইউনিয়নকে বদলে দিতে প্রস্তুত আপসহীন নেতা সাইদুল ইসলাম রাজ; সৌদি আরবে নিহত আত্রাইয়ের ৭ প্রবাসীর জানাজা সম্পন্ন, পরিবারের কাছে মরদেহ হস্তান্তর;

লালমনিরহাট-৩ (সদর) আসনে জামায়াতের নতুন প্রার্থী এ্যাডভোকেট আবু তাহের;

  • Update Time : মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
  • ২৮৬ বার পঠিত



মোঃ নুরে আলম সিদ্দিকী
বিভাগীয় প্রতিনিধি, রংপুর।

আজ ২ ডিসেম্বর (মঙ্গলবার) সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী লালমনিরহাট জেলার সদর উপজেলা ও পৌরসভার দায়িত্বশীলদের এক সমাবেশ জেলা নায়েবে আমীর মাওলানা হাবিবুর রহমানের পরিচালনায় জেলা কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও রংপুর-দিনাজপুর অঞ্চল পরিচালক মাওলানা আবদুল হালিম।
বৈঠকে জেলার কর্মপরিষদ সদস্যবৃন্দ, লালমনিরহাট জেলা ছাত্রশিবিরের সভাপতি আশরাফুল আলম সালেহী, লালমনিরহাট শহর জামায়াতের আমীর মাওলানা জয়নাল আবেদীন ও সদর উপজেলা আমীর মাওলানা মাহিবুর রহমানসহ লালমনিরহাট-৩ (সদর) আসনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলগণ (পুরুষ ও মহিলা), ছাত্র-শ্রমিক উপস্থিত ছিলেন। বৈঠকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে লালমনিরহাট-৩ (সদর) আসনে জামায়াতের সংসদ সদস্য প্রার্থী পরিবর্তনপূর্বক নতুন করে সংগঠনের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, লালমনিরহাট জেলা জামায়াতের আমীর সাবেক ছাত্রশিবির নেতা এ্যাডভোকেট আবু তাহেরের নাম ঘোষণা করা হয়। বৈঠকে উপস্থিত সবাই আল-হামদুলিল্লাহ বলে নতুন প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্যে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
সমাবেশের প্রধান অতিথি মাওলানা আবদুল হালিম বলেন, বাংলাদেশ এখন জামায়াতে ইসলামীর কাজের জন্য ঊর্বর ক্ষেত্র। লালমনিরহাট জেলা জামায়াতের জনসমৃদ্ধ এলাকা। আগামী সংসদ নির্বাচনে সৎ নেতৃত্ব প্রতিষ্ঠা, জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা ঘুষ-দুর্নীতিমুক্ত, চাঁদাবাজ ও দখলমুক্ত সর্বোপরি ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পাশাপাশি লালমনিরহাট জেলাবাসীর প্রত্যাশা পূরণে তারুণ্যের প্রতীক এডভোকেট আবু তাহেরকে দাঁড়িপাল্লা মার্কায় বিজয়ী করার লক্ষ্যে নির্বাচনী তৎপরতা জোরদার করার জন্য উপস্থিত দায়িত্বশীলদের প্রতি তিনি আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews