1. hr@dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
  2. info@www.dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
নওগাঁর আত্রাইয়ে ইটভাটা গিলে খাচ্ছে ফসলি জমি; ডিসির পুনর্বহাল আদেশ উপেক্ষা: কার্যালয়ে ঢুকতেই বাধা পেলেন ইউপি চেয়ারম্যান তোফা; কাউখালীতে বিএনপি অফিস ভাঙচুর ও বিস্ফোরক মামলার আসামি গ্রেফতার; আধুনিক ও মাদকমুক্ত ২নং ওয়ার্ড গড়ার প্রত্যয়: পিরোজপুর পৌর নির্বাচনে কাউন্সিলর প্রার্থী এম এ মাসুদ হাওলাদার; আত্রাইয়ে এমপি রেজাউল ইসলামের সঙ্গে বিএনপির দপ্তর প্রধানদের মতবিনিময়,ফুলেল শুভেচ্ছায় সংবর্ধনা; কাউখালীতে বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপন বিষয়ক প্রশিক্ষণের সমাপনী; পিরোজপুরে বিদেশী পিস্তল ও গুলিসহ অস্ত্রধারী আটক; ‎​ ট্যালেন্টপুলে বৃত্তি পেল কাউখালীর কৃতি শিক্ষার্থী ফাদিলাহ্ নাজলি; আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ; নবনির্বাচিত সংসদ সদস্যের সাথে আত্রাই উপজেলা দপ্তর প্রধানদের মতবিনিময় ;

সিরাজগঞ্জের বেলকুচিতে কয়েকটি বাড়িতে দুর্বৃত্তদের তাণ্ডব, সর্বস্ব লুটপাট;

Reporter Name
  • Update Time : শনিবার, ২২ মার্চ, ২০২৫
  • ১৩০ বার পঠিত

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ধুকুরিয়া বেড়া ইউনিয়নের ছোট সগুনা গ্রামে একদল দুর্বৃত্ত কয়েকটি বাড়িতে হামলা চালিয়ে নগদ টাকা, স্বর্ণালংকারসহ মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে যায়। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
স্থানীয় সূত্রে জানা যায় ছোট সগুনা গ্রামের অন্তত ৪০টি বাড়িতে শনিবার (১৫মার্চ) সন্ধা ৬টার দিকে দুর্বৃত্তরা ঢুকে পড়ে। তারা বাড়ির দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে, অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। ভুক্তভোগী মোঃ আমজাদ প্রামানিক (৫০), যিনি এই হামলার শিকার হয়েছেন, বলেন— “আমার পুরো জীবন কষ্ট করে যা সঞ্চয় করেছিলাম, এক রাতে সব শেষ হয়ে গেল। আমার ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে ওরা আমাদের সবাইকে বেঁধে ফেলে। আমার স্ত্রী চিৎকার করতে গেলে ওরা তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। আলমারিতে যা ছিল, সব নিয়ে গেছে।”মোহাম্মদ আইয়ুব আলী প্রামানিক (৫৫) বলেন—”ওরা খুবই নিষ্ঠুর ছিল। আমার ছেলেকে মারধর করেছে, আমার নাতনিকে ভয় দেখিয়েছে। আমরা এখন নিরাপত্তাহীনতায় ভুগছি। পুলিশ যদি দ্রুত ব্যবস্থা না নেয়, তাহলে গ্রামের মানুষ শান্তিতে থাকতে পারবে না।” এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকেরিয়া হোসেন বলেন, “লুটপাট বা ভাঙচুর হয়েছে এ ধরনের কোন তথ্য আমাদের কাছে নাই, তবে লুটপাট করার চেষ্টা করেছিল আমরা সেই মুহূর্তে প্রতিহত করেছি, আর এ ব্যাপারে আমাদের থানায় কোন অভিযোগও করা হয়নি।
এদিকে, এ ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক বিরাজ করছে। গ্রামবাসীরা দ্রুত দোষীদের গ্রেপ্তার করে শাস্তির দাবি জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized BY LatestNews