1. hr@dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
  2. info@www.dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
নওগাঁর আত্রাইয়ে পানিতে ডুবে ২ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু; প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের অংশগ্রহণে ইমাম সম্মেলন অনুষ্ঠিত; মঠবাড়িয়ায় ভুয়া হৃদরোগ বিশেষজ্ঞের প্রতারণা উদ্ঘাটন, ভ্রাম্যমাণ আদালতে ২ বছরের কারাদণ্ড; নাজিরপুরে গভীর রাতে ডাকাতি: বাবা-ছেলে কুপিয়ে আহত, গণপিটুনিতে এক ডাকাত নিহত; নওগাঁর আত্রাইয়ে আম বাগানে গুটি দৃশ্যমান, ভালো ফলনের আশায় চাষিরা; সাংবাদিক সাব্বির শোভনের মায়ের মৃত্যুতে ঝিকরগাছা রিপোর্টার্স ক্লাবের শোক প্রকাশ; কাউখালীতে ডেঙ্গু প্রতিরোধে জোরালো সমন্বিত অভিযান। প্রতি শনিবার চলবে পরিচ্ছন্নতা কার্যক্রম; বিশেষ অভিযানে ২৪ জন গ্রেফতার; সংখ্যালঘু পরিবারকে হুমকি: প্রাণভয়ে আতঙ্কে দেশ ছাড়ার অভিযোগ; নওগাঁয় দৈনিক আজকালের কন্ঠের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন;

কাউখালীতে বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপন প্রশিক্ষণের তৃতীয় পর্যায়ের উদ্বোধন;

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৩২ বার পঠিত

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি:

পিরোজপুরের কাউখালী উপজেলায় যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপনে উদ্বুদ্ধকরণ বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণের তৃতীয় পর্যায়ের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ১০টায় কাউখালী উপজেলা পরিষদের হলরুমে উপজেলার ৩০ জন খামারির অংশগ্রহণে ভার্চুয়াল ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়। দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে বাস্তবায়নাধীন প্রযুক্তিনির্ভর সমন্বিত সম্পদ ব্যবস্থাপনা (ইম্প্যাক্ট) প্রকল্পের তৃতীয় পর্যায় (দ্বিতীয় সংশোধিত) এর আওতায় এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুব উন্নয়ন অধিদপ্তর–এর মহাপরিচালক (গ্রেড–১) ড. গাজী মোঃ সাইফুজ্জামান। এ সময় কাউখালী উপজেলায় উপস্থিত ছিলেন উপপরিচালক মোঃ আব্দুল হাই মল্লিক, পিরোজপুর জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ মমিনুল হক বকাউল, যুব উন্নয়ন কর্মকর্তা সৈয়দ আজমল হোসেন এবং ক্রেডিট অ্যান্ড মার্কেটিং অফিসার মোঃ আতিয়ার রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা ও জিরো কার্বন বাস্তবায়নে পরিবেশবান্ধব নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার অত্যন্ত জরুরি। গবাদিপশু ও মুরগির বিষ্ঠা এবং গৃহস্থালির জৈব বর্জ্য থেকে উৎপাদিত বায়োগ্যাস ধোঁয়াবিহীন, সাশ্রয়ী ও স্বাস্থ্যসম্মত রান্নার জ্বালানি হিসেবে ব্যবহৃত হতে পারে। একই সঙ্গে বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপন বেকারত্ব হ্রাস, দারিদ্র্য বিমোচন, পরিবেশ সংরক্ষণ এবং বিকল্প জ্বালানির উৎস হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তারা আরও জানান, অল্প জায়গায় স্থাপনযোগ্য এসব বায়োগ্যাস প্ল্যান্ট পাইপলাইনের মাধ্যমে একাধিক সংযোগে ব্যবহার করা যায় এবং প্রকৌশলীর তত্ত্বাবধানে ৩০ থেকে ৪০ বছর পর্যন্ত টেকসই থাকে।
উল্লেখ্য, যুব উন্নয়ন অধিদপ্তরের এ কার্যক্রম দেশের ৬৪ জেলার ৪৯২টি উপজেলায় বাস্তবায়ন করা হচ্ছে, যা তরুণদের আত্মকর্মসংস্থান সৃষ্টি ও টেকসই উন্নয়ন নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized BY LatestNews