সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
কাউখালীতে সাজাপ্রাপ্ত আসামিসহ দুইজন গ্রেফতার; পিরোজপুরে বিশেষ সম্মাননায় ভূষিত কাউখালী থানার ওসি আনোয়ার হোসেন; ভাঙ্গুড়ায় ১২বছর পূর্বের রেজিস্ট্রি দালিলকে তোয়াক্কা না করে ৩০ বছরের পুরানো গাছ কর্তন/ ভাঙ্গুড়ায় গলায় ফাঁস নিয়ে তৃতীয় লিঙ্গের তরুণের মৃত্যু; ঝিকরগাছা রিপোর্টার্স ক্লাবের নির্বাচনে সভাপতি বাবু, সম্পাদক শোভন, সাংগঠনিক সম্পাদক সুজন নির্বাচিত; পিরোজপুরে অস্ত্র ও গাঁজাসহ তালিকাভুক্ত অপরাধী রাজিব গ্রেফতার; কাউখালীতে স্কুল-মাদ্রাসার ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ; নওগাঁর মান্দায় ১৫০ লিটার চোলাইমদসহ গ্রেপ্তার ১; কাউখালীতে গ্রেফতারি পরোয়ানায় আসামি গ্রেফতার; নওগাঁর আত্রাইয়ে দাউদিয়া আলিম মাদ্রাসার নবনির্মিত একাডেমিক ভবনের উদ্বোধন; রাজাপুরে ইউএনও এর অভিযানে মাদক সহ যুবক আটক ; বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব বেলকুচি শাখার নবগঠিত কমিটির বেলকুচি থানার ওসির সাথে পরিচিতি ও মতবিনিময় ; ধামইরহাটে গৃহবধূকে মারধর-শ্লীলতাহানির অভিযোগ; নওগাঁর আত্রাইয়ের পতিসর সড়কের সৌন্দর্যবর্ধনে তালগাছের চারা রোপণ; বর্তমান সময়ে সাংবাদিকের শত্রু সাংবাদিক; কাঠালিয়ায় স্ত্রীর শাবলের আঘাতে নিহত স্বামী ; ভাঙ্গুড়ায় অনলাইন জুয়ার এজেন্টের বিরুদ্ধে থানায় অভিযোগ; দেবিদ্বারে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বল্লভপুর শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশন; ককসবাজার জেলার রামুতে ২০০০ হাজার আইফোন নিয়ে পাঁচ চীনা নাগরিকসহ আটক ৬; ৮নং ওয়ার্ডবাসীর আস্থার প্রতীক মো: রহিজ ব্যাপারি;

ঝিকরগাছা রিপোর্টার্স ক্লাবের নির্বাচনে সভাপতি বাবু, সম্পাদক শোভন, সাংগঠনিক সম্পাদক সুজন নির্বাচিত;

  • Update Time : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩০ বার পঠিত




জাফর ইকবাল (যশোর) ঝিকরগাছা প্রতিনিধি :

ঝিকরগাছা রিপোর্টার্স ক্লাবের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি পদে আশরাফুজ্জামান বাবু, সাধারণ সম্পাদক পদে সাব্বির শোভন এবং সাংগঠনিক সম্পাদক পদে সুজন মাহমুদ নির্বাচিত হয়েছেন। শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকাল ৫টায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত এক সাধারণ সভায় সকল সদস্যের ঐক্যমতের ভিত্তিতে আগামী ২ বছরের জন্য এই পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।

ঝিকরগাছা রিপোর্টার্স ক্লাবের প্রতিষ্ঠাতা ও ​নবগঠিত কমিটির সভাপতি আশরাফুজ্জামান বাবু নির্বাচন পরবর্তী বক্তব্যে ক্লাবের সকল সহকর্মীর প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং পেশাদার সাংবাদিকতার ধারাকে সমুন্নত রাখাই হবে আমাদের মূল লক্ষ্য। ঝিকরছার স্থানীয় নানা সমস্যা, সম্ভাবনা এবং মানুষের সুখে-দুঃখে তাদের পাশে দাঁড়িয়ে সত্য তথ্য তুলে ধরতে আমাদের ক্লাব সর্বদা সোচ্চার থাকবে। তিনি ক্লাবের সার্বিক উন্নতি ও সাফল্য কামনায় স্থানীয় প্রশাসন, সুশীল সমাজ এবং সর্বস্তরের সাধারণ মানুষের সার্বিক সহযোগিতা কামনা করেন।

​অনুষ্ঠানে সংগঠনের সকল সদস্যদের উপস্থিতিতে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে বিল্লাল হোসাইন, সিনিয়র সহ সভাপতি, এএসএম জাফর ইকবাল, শাহাবুদ্দিন মোড়ল, বিএম সাগর হোসাইন সহ সভাপতি, হাসান খান, দাউদ হোসেন, মাসুম বিল্লাহ যুগ্ম সাধারণ সম্পাদক, মাসুদ হোসেন কোষাধ্যক্ষ, তৌহিদুজ্জামান দপ্তর সম্পাদক, আরমান হোসেন জিম প্রচার সম্পাদক, তৌহিদুর রহমান বিপ্লব তথ্য ও গবেষণা সম্পাদক, সুমন হোসেন সহ সাংগঠনিক সম্পাদক, সাদ্দাম হোসেন সহ তথ্য ও গবেষণা সম্পাদক এবং আলমগীর হোসেন, আব্দুল জব্বার, নয়ন মনি ও নাজমুল হোসেনকে সদস্য পদে মনোনীত করা হয়। পরে নবনির্বাচিত নেতাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান ক্লাবের সদস্যরা।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews