বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
নওগাঁয় হত্যা মামলায় সাংবাদিককে আসামি: বাদীর পাল্টা বক্তব্য, চেয়ারম্যানের বিরুদ্ধে ‘ভিত্তিহীন প্রচারণার’ অভিযোগ; নওগাঁর আত্রাইয়ে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের মাসিক সমন্বয় সভা; পিরোজপুরে ১৫০ পিস ইয়াবাসহ একজন আটক; সাংবাদিকতা পেশায় কেন এই হতাশা ও বিশৃঙ্খলা? মোংলা বন্দরে এবার সর্বোচ্চ কার্গো হ্যাল্ডলিং ও রাজস্ব আয়ের রেকর্ড; নওগাঁর মান্দায় বাসচাপায় ভ্যানচালকের মৃত্যু; কাউখালী সরকারি কলেজের প্রসপেক্টাসে বঙ্গবন্ধুর প্রসঙ্গ, বিক্ষোভ-অগ্নিসংযোগ; বদলিজনিত বিদায়ে পিরোজপুরের পুলিশ সুপারকে সংবর্ধনা; ​কাউখালীতে বিএনপি অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগ মামলায় আলামিন কাজী গ্রেপ্তার; জেলা পুলিশ পিরোজপুরের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত; নওগাঁতে একযুগ ধরে গাছের সাথে শিকলে বাঁধা জীবন কাটছে বকুলের ; দে‌বিদ্বা‌রে মা ও ভাতিজিকে হত্যা, ঘাতক আটক; পিরোজপুর আদালত চত্বরে বিশৃঙ্খলার আশঙ্কায় ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি; মানবিক ও মাদকমুক্ত মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয়ে কাদির হানিফে আস্থার প্রতীক নূরনবী টিপু; রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিটের উৎপাদন শুরু; নওগাঁ-নাটোর মহাসড়কে নিরাপত্তায় এমপির অর্থায়নে দুই পুলিশ বক্স; ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নিহত; ভাঙ্গুড়ায় উৎসবমুখর পরিবেশে গোপন ব্যালটে ভোট গ্রহণ; আত্রাইয়ের আটগ্রামে ব্রিজ নির্মাণের দাবি এলাকাবাসীর; নওগাঁর আত্রাইয়ের ভাঙ্গাজাঙ্গাল বাজারে সার ডিলার নিয়োগের দাবিতে কৃষকদের গণস্বাক্ষর ;

পিরোজপুরে ১৫০ পিস ইয়াবাসহ একজন আটক;

  • Update Time : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ২ বার পঠিত




পিরোজপুর প্রতিনিধি:

পিরোজপুর সদর থানা এলাকার কালীবাড়ি রোড থেকে ১৫০ পিস ইয়াবাসহ মোঃ সোহেল ফকির (প্রাপ্ত তথ্য অনুযায়ী) নামে এক ব্যক্তিকে আটক করেছে পিরোজপুর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বুধবার (২৩সেপ্টেম্বর) আনুমানিক রাত ৯টা ১০ মিনিটের দিকে পিরোজপুর সদর থানাধীন ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি, কালীবাড়ি রোড এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক মোঃ সোহেল ফকিরের পিতার নাম মৃত:হামেজ উদ্দিন। তিনি পিরোজপুর সদর থানার কালীবাড়ি রোড এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
পিরোজপুর জেলা ডিবি পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে আটক করে। এ সময় তার কাছ থেকে ১৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয় বলে ডিবি পুলিশ সূত্রে জানা গেছে।
ডিবি পুলিশের একজন কর্মকর্তা জানান,মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে কালীবাড়ি রোড এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ একজনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তির বিরুদ্ধে পিরোজপুর সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
এ ঘটনায় পিরোজপুর সদর থানায় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews