
মোঃ ফিরোজ আহমেদ
নওগাঁ জেলা প্রতিনিধিঃ
নওগাঁর আত্রাইয়ে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল শুক্রবার (২ অক্টোবর) সকাল ১০ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে দিবসটি পালন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.মনিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো.মোয়াজ্জেম হোসেন,পরিসংখ্যান কর্মকর্তা মো.সাইফুল ইসলাম,উদ্যোক্তা মো.মাসুদ রানা,সেলিনা আক্তার,মো.আশরাফুল ইসলাম,মো.শফিকুল ইসলাম।
উৎপাদনশীলতাকে জাতীয় আন্দোলন হিসেবে গড়ে তুলতে প্রতিবছর ২ অক্টোবর জাতীয় উৎপাদনশীলতা দিবস ২০১২ সাল থেকে পালন করা হয়।উদ্যোক্তারা তাদের উৎপাদিত পণ্যের ভালো মন্দ দিক তুলে ধরেন।
আলোচনা সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা সহ গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।
মোঃ ফিরোজ আহমেদ
০১৭১০ ৯৬৭৫২২