বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
নওগাঁর আত্রাইয়ে সার বিক্রিতে অনিয়ম,ডিলারকে জরিমানা; পিরোজপুরে ডিবি পুলিশের অভিযান:৭০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার; ভাঙ্গুড়ায় স্ত্রীকে নির্যাতন, গর্ভের সন্তান নষ্ট ও জোরপূর্বক তালাকের অভিযোগ স্বামীর; ২৮ অক্টোবর স্মরণে ভাঙ্গুড়ায় জামায়াতের বিক্ষোভ মিছিল; জনস্বাস্থ্যের পিডি তবিবুরের অনিয়ম-দুর্নীতির আমলনামা; কাউখালীতে চুরি-ছিনতাই ঠেকাতে দোকানের সামনে আলো বাধ্যতামূলক, কঠোর অবস্থানে ওসি; নওগাঁর আত্রাইয়ে গ্রাম আদালত এজলাসের উদ্বোধন; নওগাঁর আত্রাইয়ে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র‍্যালি হাতধোয়া প্রদর্শনী ও আলোচনা সভা ; নেছারাবাদে শীতলা মন্দিরের জমি দখলের অভিযোগ অস্বীকার, সংবাদ সম্মেলন; ঢাকায় চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে বগুড়ার ঐতিহ্যবাহী খাবার নিয়ে ইসমত আরা ইমা; পিরোজপুরের ৪নং কলাখালি ইউনিয়নের উন্নয়নে ব্রতী মাসুম সরদার: আত্রাইয়ে ৬৮ গ্রাম পুলিশের হাতে বাইসাইকেল বিতরণ; এলাকাবাসীর দোয়া নিতে চেয়ারম্যান প্রার্থী আতিকুর রহমানের মতবিনিময় সভা; লৌহজং পদ্মায় অভিযানে এক লাখ মিটার কারেন্ট জাল ধ্বংস; লৌহজংয়ে নারীর অগ্রযাত্রায় শিক্ষা ও দক্ষতা উন্নয়নের আহ্বান; যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে লৌহজংয়ে ফ্রি মেডিকেল ক্যাম্প; অসহায় মানুষের আশ্রয়স্থল আলমগীর হোসাইন, চার বছর পর স্বজনদের কাছে ফিরলেন শাহিনুর; তেঁতুলিয়ায় গুণগতমানের চা পাতা উৎপাদনে ক্ষুদ্র চাষিদের সক্ষমতা উন্নয়ন কর্মশালা; আত্রাই রেলস্টেশন থেকে দুই শিশু উদ্ধার, পরিবারের সন্ধানে পুলিশ; আত্রাইয়ে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ;

নওগাঁর আত্রাইয়ে সার বিক্রিতে অনিয়ম,ডিলারকে জরিমানা;

  • Update Time : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬
  • ২ বার পঠিত




নওগাঁ জেলা প্রতিনিধি:

নওগাঁর আত্রাই উপজেলার রসুলপুর এলাকায় সার বিক্রিতে অনিয়মের অভিযোগে মেসার্স প্রদীপ কুমার দেব নামের এক সার ডিলারকে ৭ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২৭ অক্টোবর) উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আতিকুর রহমানের নেতৃত্বে পরিচালিত অভিযানে এ জরিমানা করা হয়।
অভিযান সূত্রে জানা যায়, রসুলপুর এলাকায় সার বিক্রির ক্ষেত্রে নিয়ম লঙ্ঘনের অভিযোগে ডিলার মেসার্স প্রদীপ কুমার দেবের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়। এ সময় অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা হিসেবে প্রতিষ্ঠানটিকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আতিকুর রহমান জানান, সার বিক্রির ক্ষেত্রে প্রচলিত আইন ও বিধিবিধান অমান্য করায় জরিমানা করা হয়েছে। কৃষকরা যাতে নিয়ম অনুযায়ী সার কিনতে পারেন এবং সার বিক্রিতে শৃঙ্খলা বজায় থাকে, সে লক্ষ্যে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
কৃষি খাতে সারের সুষ্ঠু বিপণন ও কৃষকদের স্বার্থ রক্ষায় সার বিক্রির নিয়মকানুন মেনে চলা জরুরি। এ জন্য সংশ্লিষ্ট ডিলারদের নির্ধারিত বিধিবিধান অনুসরণ করে সার বিক্রির আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews