বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
নেছারাবাদে বিনা মূল্যে চক্ষু শিবির, চিকিৎসা পেলেন ২১৯ জন; আত্রাইয়ে সার না পাওয়ার অভিযোগ কৃষকদের; বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদের নবগঠিত কমিটি ঘোষণা; ভাঙ্গুড়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মাসিক সভা অনুষ্ঠিত; ফেরেশতার মুখ, শয়তানের মন; মোহনপুরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ উপলক্ষে কেশরহাট পৌরসভার খেলোয়াড় বাছাই শুরু; দেবিদ্বারে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র‍্যালি; নওগাঁর আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ; নওগাঁর আত্রাইয়ে সার বিক্রিতে অনিয়ম,ডিলারকে জরিমানা; পিরোজপুরে ডিবি পুলিশের অভিযান:৭০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার; ভাঙ্গুড়ায় স্ত্রীকে নির্যাতন, গর্ভের সন্তান নষ্ট ও জোরপূর্বক তালাকের অভিযোগ স্বামীর; ২৮ অক্টোবর স্মরণে ভাঙ্গুড়ায় জামায়াতের বিক্ষোভ মিছিল; জনস্বাস্থ্যের পিডি তবিবুরের অনিয়ম-দুর্নীতির আমলনামা; কাউখালীতে চুরি-ছিনতাই ঠেকাতে দোকানের সামনে আলো বাধ্যতামূলক, কঠোর অবস্থানে ওসি; নওগাঁর আত্রাইয়ে গ্রাম আদালত এজলাসের উদ্বোধন; নওগাঁর আত্রাইয়ে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র‍্যালি হাতধোয়া প্রদর্শনী ও আলোচনা সভা ; নেছারাবাদে শীতলা মন্দিরের জমি দখলের অভিযোগ অস্বীকার, সংবাদ সম্মেলন; ঢাকায় চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে বগুড়ার ঐতিহ্যবাহী খাবার নিয়ে ইসমত আরা ইমা; পিরোজপুরের ৪নং কলাখালি ইউনিয়নের উন্নয়নে ব্রতী মাসুম সরদার: আত্রাইয়ে ৬৮ গ্রাম পুলিশের হাতে বাইসাইকেল বিতরণ;

নেছারাবাদে বিনা মূল্যে চক্ষু শিবির, চিকিৎসা পেলেন ২১৯ জন;

  • Update Time : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬
  • ১ বার পঠিত




নিজস্ব প্রতিবেদক, নেছারাবাদ (পিরোজপুর)

পিরোজপুরের নেছারাবাদ উপজেলার সারেংকাঠি ইউনিয়নের পঞ্চগ্রাম সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ে বিনা মূল্যে চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত হয়েছে। শিবিরে ২১৯ জন রোগীকে চিকিৎসাসেবা দেওয়া হয়। তাঁদের মধ্যে ৯২ জনকে বিনা মূল্যে চশমা দেওয়া হয়েছে। এ ছাড়া ছানি ও নেত্রনালির অস্ত্রোপচারের জন্য ২৮ জন রোগীকে প্রাথমিকভাবে নির্বাচন করা হয়।

‘ছানি অন্ধত্বের অন্যতম কারণ’ স্লোগানকে সামনে রেখে আয়োজিত এ চক্ষু শিবিরে স্থানীয় মধ্যবিত্ত, দরিদ্র ও অসহায় মানুষের চোখের চিকিৎসা করা হয়। সকাল ৯টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত চলে চিকিৎসাসেবা কার্যক্রম।

শিবিরের আয়োজক ও সারেংকাঠি ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক গোলাম আযম আছলাম জানান, চিকিৎসক দলের সদস্যরা দক্ষতার সঙ্গে চিকিৎসাসেবা দিয়েছেন। বিনা মূল্যে এ সেবা পেয়ে রোগীরা সন্তোষ প্রকাশ করেছেন বলেও জানান তিনি।

আয়োজক সূত্রে জানা গেছে, অস্ত্রোপচারের জন্য নির্বাচিত ২৮ জন রোগীর মধ্য থেকে ১৮ জন আগামী ৩০ অক্টোবর বরিশালের ইস্পাহানি ইসলামিয়া চক্ষু হাসপাতালে ছানি ও নেত্রনালির অস্ত্রোপচারের জন্য যাবেন।

চক্ষু শিবির আয়োজনে সহযোগিতা ও বিদ্যালয়ের প্রাঙ্গণ ব্যবহারের সুযোগ দেওয়ায় পঞ্চগ্রাম সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ সংশ্লিষ্ট শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন আয়োজকেরা। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন তাঁরা।

শিবিরটির সার্বিক চিকিৎসা ব্যবস্থাপনায় ছিল বরিশালের বগুড়া রোডে অবস্থিত ইস্পাহানি ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট ও হাসপাতাল।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews