রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
কবিতা : বাংলার শোভা; কদমতলীতে বয়োবৃদ্ধ মায়ের ফ্ল্যাটে হামলা, বিদ্যুৎ-পানি কেটে দিয়ে প্রাণনাশের হুমকি; রাজনীতি ও সাংবাদিকতা—দুই অঙ্গনেই সক্রিয় এক সংগঠকের আত্মপ্রত্যয়; নওগাঁয় ছাত্রাবাসে কলেজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার; কাউখালীতে আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিতচুরি-ডাকাতি-মাদক-কিশোর গ্যাং-চাঁদাবাজ-বাল্যবিবাহ প্রতিরোধে জনসচেতনতার আহ্বান; ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিনকে সাইদুর রহমান লিটল অভিনন্দন; সরিষাবাড়ী খাদ্য গুদামে সিন্ডিকেটের থাবা, তদন্তের আশ্বাস জেলা খাদ্য নিয়ন্ত্রকের; দাউদকান্দি থানা পুলিশের অভিযানে ৭০ হাজার পিস ইয়াবা উদ্ধার। আটক-১; মঠবাড়িয়ায় বিকাশ অ্যাকাউন্টে ৩ ঘণ্টায় প্রায় ১ কোটি টাকার লেনদেন, গ্রেপ্তার ২; নওগাঁর আত্রাইয়ের-বান্দাইখাড়া সড়কের শুটকিগাছা সুইচগেট এলাকায় সড়ক ধস,বড় দুর্ঘটনার আশঙ্কা;

বরিশালে স্বতন্ত্র প্রার্থীর কার্যালয়ে হামলার অভিযোগ ;

  • Update Time : শনিবার, ৬ জানুয়ারী, ২০২৪
  • ৬৫৭ বার পঠিত

বরিশাল ব্যুরো;

বরিশাল ৫ আসনে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীকের জনাব সালাউদ্দিন রিপনের প্রধান নির্বাচনি কার্যালয়ে হামলা-ভাঙচুরের অভিযোগ উঠেছে । শুক্রবার রাতে অর্ধশত দুর্বৃত্ত বরিশাল সদর উপজেলার উলালবাটনা গ্রামে এ হামলার ঘটনা হয় বলে জানা যায়। এ সময় ঘটনায় জড়িত সন্দেহে দুইজনকে আটক করেছে স্বতন্ত্র প্রার্থীর নেতাকর্মীরা।

এ ঘটনায় নৌকার প্রার্থী জাহিদ ফারুকের নেতাকর্মীরা দায়ী বলে দাবি স্বতন্ত্র প্রার্থীর নেতাকর্মীদের। তবে নৌকার নেতাকর্মীরা বলছে, নৌকার নেতাকর্মীদের ওপর হামলা চালিয়ে অনেককে আহত করেছে। এখন নিজেদের অফিস ভেঙে উল্টো আমাদের উপড়ে দায় দিচ্ছে।

ট্রাক প্রতীকের নেতাকর্মীরা জানান, নৌকার নেতাকর্মী, সমর্থকরা র‌্যালি করে এসে কার্যালয়ের চেয়ারসহ সবকিছু ভাঙচুর করেছে। এ সময় নারীসহ নেতাকর্মীদের মারধর করে তিন-চারটি গাড়ি ফেলে দিয়ে চলে গেছে। এ সময় আমরা দুইজনকে আটক করেছি।

স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন রিপন তাৎক্ষণিক সংবাদ সম্মেলনে নৌকার নেতাকর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলে বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি না হয় সেজন্য সব জায়গায় স্পেশাল নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হোক। সুষ্ঠু ভোটের জন্য সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েনের দাবি জানাচ্ছি।

নৌকার নির্বাচন কমিটির অন্যতম সদস্য অ্যাডভোকেট লস্কর নুরুল হক গনমাধ্যমকে বলেন, স্বতন্ত্র প্রার্থীর কার্যালয়ের পাশ দিয়ে আসার সময় নৌকার নেতাকর্মীদের ওপর হামলা চালিয়েছে স্বতন্ত্র প্রার্থীর লোকজন। এতে আমাদের ৭-৮ জন নেতাকর্মীকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আমরা মামলা দায়ের করব।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews