বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
নওগাঁয় হত্যা মামলায় সাংবাদিককে আসামি: বাদীর পাল্টা বক্তব্য, চেয়ারম্যানের বিরুদ্ধে ‘ভিত্তিহীন প্রচারণার’ অভিযোগ; নওগাঁর আত্রাইয়ে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের মাসিক সমন্বয় সভা; পিরোজপুরে ১৫০ পিস ইয়াবাসহ একজন আটক; সাংবাদিকতা পেশায় কেন এই হতাশা ও বিশৃঙ্খলা? মোংলা বন্দরে এবার সর্বোচ্চ কার্গো হ্যাল্ডলিং ও রাজস্ব আয়ের রেকর্ড; নওগাঁর মান্দায় বাসচাপায় ভ্যানচালকের মৃত্যু; কাউখালী সরকারি কলেজের প্রসপেক্টাসে বঙ্গবন্ধুর প্রসঙ্গ, বিক্ষোভ-অগ্নিসংযোগ; বদলিজনিত বিদায়ে পিরোজপুরের পুলিশ সুপারকে সংবর্ধনা; ​কাউখালীতে বিএনপি অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগ মামলায় আলামিন কাজী গ্রেপ্তার; জেলা পুলিশ পিরোজপুরের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত; নওগাঁতে একযুগ ধরে গাছের সাথে শিকলে বাঁধা জীবন কাটছে বকুলের ; দে‌বিদ্বা‌রে মা ও ভাতিজিকে হত্যা, ঘাতক আটক; পিরোজপুর আদালত চত্বরে বিশৃঙ্খলার আশঙ্কায় ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি; মানবিক ও মাদকমুক্ত মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয়ে কাদির হানিফে আস্থার প্রতীক নূরনবী টিপু; রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিটের উৎপাদন শুরু; নওগাঁ-নাটোর মহাসড়কে নিরাপত্তায় এমপির অর্থায়নে দুই পুলিশ বক্স; ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নিহত; ভাঙ্গুড়ায় উৎসবমুখর পরিবেশে গোপন ব্যালটে ভোট গ্রহণ; আত্রাইয়ের আটগ্রামে ব্রিজ নির্মাণের দাবি এলাকাবাসীর; নওগাঁর আত্রাইয়ের ভাঙ্গাজাঙ্গাল বাজারে সার ডিলার নিয়োগের দাবিতে কৃষকদের গণস্বাক্ষর ;

সন্ত্রাসী হামলায় নিহত সা‌বেক ইউপি চেয়ারম্যার ;

  • Update Time : বুধবার, ৩১ জানুয়ারী, ২০২৪
  • ৪২৫ বার পঠিত




পি‌রোজপুর প্র‌তি‌নি‌ধি;

পিরোজপুর জেলার নেছারাবাদ (স্বরূপকাঠি) উপজেলার কুড়িয়ানা বাজারে জেলা আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান শেখর কুমার সিকদার (৫৫) সন্ত্রাসী হামলায় নিহত হয়েছেন।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে প্রকাশ্য দিবালোকে ওই ইউনিয়নের বর্তমান চেয়ারম্যানের মদদে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয় একটি সরকারি প্রাথমিক স্কুলের ক্রীড়ানুষ্ঠানে অতিথি হওয়াকে কেন্দ্র করে মতবিরোধের জেরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রাথমিকভাবে বিষয়টি নিশ্চিত করেছেন পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. মুকিত হাসান খান।

এ ঘটনায় স্বাধীন হালদার নামে একজনকে আটকের খবর নিশ্চিত করেছেন নেছারাবাদ থানার ওসি মো. গোলাম সরোয়ার। তিনি বলেন, ‌‘ক্রীড়ানুষ্ঠানকে কেন্দ্র করে মতবিরোধ ছাড়াও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বর্তমান চেয়ারম্যান মিঠুন হালদার ও নিহত সাবেক চেয়ারম্যান শেখর সিকদারের মধ্যে কোন্দল ছিল। বিগত ইউপি নির্বাচনের সময় থেকেই এই কোন্দল শুরু হয়। আটক স্বাধীন হালদারকে জিজ্ঞাসাবাদ করে মামলা করা হবে।’

এলাকায় থমথমে পরিস্থিতি সৃষ্টি হয়েছে। ছবি: ইত্তেফাক
প্রত্যক্ষদর্শীরা অভিযোগ করেছেন, নিহত শেখর কুমার সিকদার কুড়িয়ানা সরকারি প্রাথমিক স্কুলের বার্ষিক ক্রীড়ানুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে যোগ দেওয়ার সময় কুড়িয়ার বাজারের রাস্তায় একদল যুবক শেখরের ওপর হামলা চালায়। এ সময় হামলাকারীরা তাকে বেদম মারধর করে।

এ ঘটনাকে কেন্দ্র করে স্কুলটির ক্রীড়ানুষ্ঠান বাতিল করা হয়েছে। পাশাপাশি স্থানীয় স্কুল-কলেজ ও বাজারের দোকানপাট বন্ধ হয়ে যায়। খবর পেয়ে নেছারাবাদ থানার ওসি ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। দুপুরে এই প্রতিবেদন লেখা পর্যন্ত পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার সেখানে উপস্থিত ছিলেন। এলাকায় থমথমে পরিস্থিতি সৃষ্টি হয়েছে

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews