1. hr@dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
  2. info@www.dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
নওগাঁয় দৈনিক আজকালের কন্ঠের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন; কাউখালীতে চিরাপাড়া নদীতে অভিযান জোরদার: ১৫ হাজার মিটার জাল জব্দ; কাউখালীতে কিশোরীদের সচেতনতা প্রশিক্ষণ ও সঞ্চয় সহায়তা কার্যক্রম অনুষ্ঠিত; কচাঁনদীর উপর সেতু নির্মাণের প্রতিশ্রুতি, সংসদে বিষয়টি উত্থাপন করলেন এমপি রুহুল আমীন দুলাল; কাউখালীতে দরগাবাড়ি খাল পুনঃখনন কাজের উদ্বোধন; কাউখালীতে মেধাবী ছাত্রী শিক্ষাবৃত্তি পেলেন শ্রাবণী; ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে হেফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত; মেধাবী প্রজন্মের হাতেই সোনার বাংলার নেতৃত্ব: মোহাম্মদ জাকির হোসেন; নওগাঁয় ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে নববর্ষ উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল; উৎসবমুখর পরিবেশে নওগাঁর আত্রাইয়ে বাংলা নববর্ষ উদযাপন;

মঠবাড়িয়ার উন্নয়নে জেলা প্রশাসকের সর্বাত্মক আশ্বাস ;

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০২৫
  • ২৯৩ বার পঠিত

মোঃ নুরুজ্জামান খোকন; পিরোজপুর প্রতিনিধি;

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার সর্বাত্মক উন্নয়নে পাশে থেকে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দিলেন, পিরোজপুর জেলা প্রশাসক আশরাফুল আলম খান। 
অদ্য ০৯ জানুয়ারি(বৃহস্পতিবার) ২০২৫ সকাল ১১ঘটিকার সময় জেলা প্রশাসকের আগমনে, মঠবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল কাইয়ূম সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা বৃন্দ ফুলেল শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে স্বাগত জানান। পরবর্তীতে উপজেলার বিভিন্ন সরকারি দপ্তর সমূহ পরিদর্শন ও উন্নয়নমূলক কাজের উদ্বোধন করেন জেলা প্রশাসক। তিনি বিভিন্ন দপ্তরের কার্যক্রম দেখে সন্তোষ প্রকাশ করেন। 
অতঃপর উপজেলা পরিষদের উন্নয়ন তহবিলের আওতায় মঠবাড়ীয়ার বিভিন্ন অসহায় দুঃস্থ ও প্রতিবন্ধীদের মাঝে ৩০টি হুইলচেয়ার ও কম্বল বিতরণ করেন জেলা প্রশাসক। পরে উপজেলার নুতন স্থাপিত আলোক উজ্জ্বল সৌন্দর্য বর্ধক সম্প্রীতি “সরোবর” শাপলা চত্বর উদ্বোধন শেষে  সমাজসেবা অধিদপ্তরের আওতায় সুদমুক্ত ঋণ বিতরণ ও পৌরসভার বালুর মাঠে নির্মিত গোলঘর উদ্বোধন ও সরকারি হাতেম আলী মাধ্যমিক বিদ্যালয়ের নবনির্মিত গেট উদ্বোধন এবং হতদরিদ্র মেধাবী ছাত্রীদের মাঝে বাইসাইকেল বিতরণ করেন।
সর্বশেষে জেলা প্রশাসক মঠবাড়িয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা অডিটরিয়াম হলরুমে,উপস্থিত সকল সরকারি কর্মকর্তা,শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, রাজনীতিবিদ,সাংবাদিক ও সুধীজনদের সাথে মত বিনিময় করেন,এ সময় তিনি উপজেলার বিভিন্ন সমস্যা ও সমাধানকল্পে আলোচনা করেন। তিনি আরো বলেন,আমরা সকল প্রকার জনকল্যাণে উন্নয়নমূলক কর্মকান্ডে  সহযোগিতা সহ বাংলাদেশ বিনির্মাণে এগিয়ে আসতে এবং সবাইকে পাশে থাকার অনুরোধ জানান।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized BY LatestNews