সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
দেবিদ্বারে ঊর্ধ্বমুখী সবজি ও মাছের বাজার, দিশেহারা নিম্ন ও মধ্যবিত্ত পরিবার; এনায়েতপুরে জেলহকের নিজস্ব উদ্যোগে জনস্বার্থে রাস্তা মেরামত; কবিতা: অসির জয়; দেবিদ্বারে মাতম: গ্যাস বিস্ফোরণে নিভল একই পরিবারের তিন স্বপ্ন, নবদম্পতি ও ছোট্ট হাফসার মর্মান্তিক বিদায়; দেবিদ্বার পৌরসভাকে আধুনিক ও পরিবর্তনের প্রত্যাশায় সম্ভাব্য মেয়র পদপ্রার্থী মোঃ জসিম উদ্দিন; এনায়েতপুরে রাতে ঘুমন্ত প্রবাসীর বাড়িতে হামলা: ৫ লাখ টাকা ও স্বর্ণালংকার লুট, ঘরে অগ্নিসংযোগ; কাউখালীতে আল-খালিজ ইন্টারন্যাশনাল একাডেমির ফল প্রকাশ ও মেধাবৃত্তি প্রদান, ইসলামী মূল্যবোধভিত্তিক শিক্ষায় আস্থার প্রতীক; কবিতা : বাংলার শোভা; কদমতলীতে বয়োবৃদ্ধ মায়ের ফ্ল্যাটে হামলা, বিদ্যুৎ-পানি কেটে দিয়ে প্রাণনাশের হুমকি; রাজনীতি ও সাংবাদিকতা—দুই অঙ্গনেই সক্রিয় এক সংগঠকের আত্মপ্রত্যয়;

মৎস্যজীবীদের নিয়ে কোস্ট গার্ডের জনসচেতনতামূলক কার্যক্রম ;

  • Update Time : শনিবার, ১ মার্চ, ২০২৫
  • ১৯৭ বার পঠিত

মোঃ আবুরায়হান ইসলাম মোংলা প্রতিনিধি

খুলনার কয়রা ও ভান্ডারিয়ায় স্থানীয় মৎস্য জীবিদের উদ্দেশ্যে কোস্ট গার্ডের জনসচেতনতা মূলক কার্যক্রম
কোস্টগার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মাহবুব হোসেন জানান, প্রতিষ্ঠালগ্ন থেকে ২৮ ফেব্রুয়ারী (২০২৫) পর্যন্ত বাংলাদেশ কোস্ট গার্ড উপকূলীয় ও নদীর তীরবর্তী অঞ্চলের সুবিধাবঞ্চিত মানুষের বিভিন্ন প্রয়োজনে এগিয়ে এসেছে। এরই ধারাবাহিকতায় ২৮ ফেব্রুয়ারী (২০২৫ তারিখ) শুক্রবার সকাল ১০ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত বাংলদেশ কোস্ট গার্ড পশ্চিম জোন বিসিজি স্টেশন কৈখালী ও বিসিজি কন্টিজেন্ট ভান্ডারিয়া উদ্যোগে জনসচেতনামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সতবিনিময় সভায় স্থানীয় মৎস্যজীবি ও জনসাধারণের উদ্দেশ্যে অবৈধ মৎস্য আহরন, মাদক ও মানব পাচার রোধ, অবৈধ জালের ব্যবহার, বনজ সম্পদ রক্ষা, নৌযান ও নৌপথে জানমালের নিরাপত্তার বিষয়ে জনসচেতনতামূলক বক্তব্য প্রদান করা হয়। বিসিজি স্টেশন কৈখালী মতবিনিময় সভায় শ্যামনগর থানা নির্বাহী কর্মকর্তার প্রতিনিধি, শ্যামনগর পুলিশ প্রশাসন, বিজিবি ক্যাম্প কমান্ডার কৈখালীর প্রতিনিধি, মেরিন ফিশারিজ কর্মকর্তা, নৌপুলিশ নীলডুমুর, বনবিভাগের প্রতিনিধি এবং বিসিজি কন্টিজেন্ট ভান্ডারিয়ায় মৎস্য কর্মকর্তা ভান্ডারিয়া, সেক্রেটারি মৎস্যজীবী সমবায় সমিতি ভান্ডারিয়াসহ স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মতবিনিময় অংশগ্রহণকারী সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে কোস্ট গার্ড পশ্চিম জোন ভবিষ্যতেও উপকূলীয় জনগণের সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।#

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews