শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
​পিরোজপুরে আওয়ামী ফ্যাসিবাদের দোসরদের চক্রান্ত রুখে দিতে জাসাসের হুঙ্কার: “রাজপথে দাবানল জ্বালানোর হুঁশিয়ারি”; রাজনীতি কি আদর্শের, নাকি ক্ষমতার? পিরোজপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড:৬টি দোকান ভস্মীভূত,আনুমানিক ২০লাখ টাকার ক্ষতি; কক্সবাজার জেলা বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থা ট্রাস্টের ২৯ সদস্যের কমিটি; পিরোজপুরে নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে জাসাসের বিক্ষোভ মিছিল ও সমাবেশ; ভান্ডারিয়ায় ১৩ লাখ টাকার ভারতীয় শাড়ি-পাঞ্জাবিসহ তিনজন আটক; পিরোজপুরে নতুন পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমানের দায়িত্ব গ্রহণ; নওগাঁর আত্রাইয়ে রেজাউল ইসলাম রেজু এমপিকে দলিল লেখক সমিতির সংবর্ধনা; কনফার্ম টিকিট আছে,আসন নেই—রেলযাত্রায় ভোগান্তি; গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর সাথে জেলা স্বেচ্ছাসেবক দল নেতা এম এ মাসুদ হাওলাদারের সৌজন্য সাক্ষাৎ; মোংলায় প্লাস্টিক দূষণ রোধে আলোচনা ও পরিচ্ছন্নতা কর্মসুচি পালন; পিরোজপুরে অস্থিতিশীল চক্রান্তের বিরুদ্ধে জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ; কাউখালীতে দুই দিনে দুই বাড়িতে সিঁধ কেটে চুরি, “এলাকায় চোর আতঙ্ক; গুনবহা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে প্রার্থী হওয়ার ঘোষণা আব্দুল মান্নান মোল্লার; নওগাঁয় হত্যা মামলায় সাংবাদিককে আসামি: বাদীর পাল্টা বক্তব্য, চেয়ারম্যানের বিরুদ্ধে ‘ভিত্তিহীন প্রচারণার’ অভিযোগ; নওগাঁর আত্রাইয়ে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের মাসিক সমন্বয় সভা; পিরোজপুরে ১৫০ পিস ইয়াবাসহ একজন আটক; সাংবাদিকতা পেশায় কেন এই হতাশা ও বিশৃঙ্খলা? মোংলা বন্দরে এবার সর্বোচ্চ কার্গো হ্যাল্ডলিং ও রাজস্ব আয়ের রেকর্ড; নওগাঁর মান্দায় বাসচাপায় ভ্যানচালকের মৃত্যু;

সিরাজগঞ্জের বেলকুচিতে কয়েকটি বাড়িতে দুর্বৃত্তদের তাণ্ডব, সর্বস্ব লুটপাট;

  • Update Time : শনিবার, ২২ মার্চ, ২০২৫
  • ২১৭ বার পঠিত



সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ধুকুরিয়া বেড়া ইউনিয়নের ছোট সগুনা গ্রামে একদল দুর্বৃত্ত কয়েকটি বাড়িতে হামলা চালিয়ে নগদ টাকা, স্বর্ণালংকারসহ মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে যায়। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
স্থানীয় সূত্রে জানা যায় ছোট সগুনা গ্রামের অন্তত ৪০টি বাড়িতে শনিবার (১৫মার্চ) সন্ধা ৬টার দিকে দুর্বৃত্তরা ঢুকে পড়ে। তারা বাড়ির দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে, অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। ভুক্তভোগী মোঃ আমজাদ প্রামানিক (৫০), যিনি এই হামলার শিকার হয়েছেন, বলেন— “আমার পুরো জীবন কষ্ট করে যা সঞ্চয় করেছিলাম, এক রাতে সব শেষ হয়ে গেল। আমার ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে ওরা আমাদের সবাইকে বেঁধে ফেলে। আমার স্ত্রী চিৎকার করতে গেলে ওরা তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। আলমারিতে যা ছিল, সব নিয়ে গেছে।”মোহাম্মদ আইয়ুব আলী প্রামানিক (৫৫) বলেন—”ওরা খুবই নিষ্ঠুর ছিল। আমার ছেলেকে মারধর করেছে, আমার নাতনিকে ভয় দেখিয়েছে। আমরা এখন নিরাপত্তাহীনতায় ভুগছি। পুলিশ যদি দ্রুত ব্যবস্থা না নেয়, তাহলে গ্রামের মানুষ শান্তিতে থাকতে পারবে না।” এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকেরিয়া হোসেন বলেন, “লুটপাট বা ভাঙচুর হয়েছে এ ধরনের কোন তথ্য আমাদের কাছে নাই, তবে লুটপাট করার চেষ্টা করেছিল আমরা সেই মুহূর্তে প্রতিহত করেছি, আর এ ব্যাপারে আমাদের থানায় কোন অভিযোগও করা হয়নি।
এদিকে, এ ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক বিরাজ করছে। গ্রামবাসীরা দ্রুত দোষীদের গ্রেপ্তার করে শাস্তির দাবি জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews