শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
ডিএজি-এএজি নিয়োগ নিয়ে ক্ষোভ, মাসব্যাপী আন্দোলনে জাতীয়তাবাদী আইনজীবীদের একাংশ; তিতাস নদীতে ৫ মণ বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করল কুমিল্লা উত্তর জেলা বিএনপি; ধামইরহাটে মুস্তাকিন হত্যা: ১২ ঘণ্টায় ৫ আসামি গ্রেপ্তার; মঠবাড়িয়ায় ফিসার্স ফেডারেশনের ৩ ব্যক্তির বিরুদ্ধে বিভিন্ন ভাউচার দেখিয়ে প্রায় ১২ লাখ টাকা আত্মসাতের অভিযোগ; লালমনিরহাটে শিক্ষককে লাঞ্ছিতের প্রতিবাদে শিক্ষার্থীদের ক্লাস বর্জন ও অবরুদ্ধ ব্যক্তিকে উদ্ধার; কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে পুরস্কার ও সনদ বিতরণ; ‎বাঁশের সাঁকোয় পার হতে হয় কোটি টাকার ব্রিজ‎; নওগাঁয় অস্ত্রসহ ‘ব্ল্যাকহোল ক্লাবের’ দুই সদস্য গ্রেপ্তার; জনগণের হৃদয়ে স্থান করে নেওয়া তরুণ নেতা মো. রফিকুল ইসলাম ছুমির খান: সততা, উন্নয়ন ও জনকল্যাণের এক অনন্য প্রতীক; দেবিদ্বারে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত; অভিযানের রেশ কাটতে না কাটতেই বেলকুচির মুকুন্দগাঁতীতে ফের ফুটপাত দখল; সুন্দরবনে র‍্যাবের কাছে ৪ বাহিনীর ৫২ জলদস্যুর আত্মসমর্পণ; রামুতে মাছুমিয়া ইসলামিয়া সুন্নিয়া আলিম মাদ্রাসায় সততা স্টোর উদ্বোধন ও সততা সংঘ গঠিত ; আত্রাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা; নওগাঁয় র‍্যালি-আলোচনায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন; দখলমুক্ত করে বনায়ন করা হয়েছে ৭৫ একর বনভূমি প্রশংসিত হয়েছেন বনবিট কর্মকর্তা; আত্রাইয়ে মাদ্রাসাছাত্রীকে মারধরের অভিযোগ, ইউএনওর কাছে লিখিত অভিযোগ; কবিতার নাম: লালমনিরহাট-২ রামু কেন্দ্রীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে  অভিভাবক সমাবেশ ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা; ভাঙ্গুড়ায় নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা;

আত্রাইয়ে জমি আত্মসাতের চেষ্টার প্রতিবাদে প্রতিবন্ধী চাচার সংবাদ সম্মেলন;

  • Update Time : বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫
  • ১৭৯ বার পঠিত



মোঃ ফিরোজ আহমেদ
নওগাঁ জেলা প্রতিনিধি:

নওগাঁর আত্রাই উপজেলার বান্দাই খাড়ারায় প্রতিবন্ধী মজিবর মন্ডল তার ভাতিজা মতিউর রহমান কর্তৃক জমি আত্মসাতের চেষ্টার প্রতিবাদে বৃহস্পতিবার ২১ মে ২০২৫ দুপুরে বান্দাই খাড়া বাজার এলাকায় এক সংবাদ সম্মেলন করেছেন। খাবারে বিষ মিশিয়ে পাঁচটি গরু হত্যা করা,মামলা করিয়ে দেওয়ার নামে মূল দলিল খতিয়ান ও নথি গায়েব,জাল দলিল তৈরি করে জমি নিজের নামে রেজিস্ট্রি চেষ্টা, মাথায় চাকু মারা,স্কুলে পড়া কিশোর ও বিদেশ থাকা ভাগিনাকে হয়রানিমুলক মামলা,জোরপূর্বক জমি দখলসহ নানান বিষয়ে অভিযোগ এনে চাচাতো ভাই এর ছেলে তার ভাতিজা মতিউর রহমানের বিরুদ্ধে ভয়ের কারণে মুখ না খুলতে পেরে হঠাৎ চাচা মজিবর মন্ডলের সংবাদ সম্মেলন।মতিউর রহমান পেশায় একজন অ্যাডভোকেট ও নিষিদ্ধ আওয়ামী লীগের আত্রাই উপজেলা শাখার আইন বিষয়ক সম্পাদক।তাই ফ্যাসিস্ট সরকারের আমলে তার বিরুদ্ধে মামলা করতে পারেনি। এর মধ্যে হৃদয়বিদারক একটি ঘটনা শত্রুতার জেরে খাবারে বিষ মিশিয়ে পাঁচটি গরু হত্যা করায় ক্ষতিগ্রস্ত কৃষকের তখনকার আনুমানিক সাত লক্ষ্য টাকার ক্ষয়ক্ষতি হয়।
মজিবর মন্ডল সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানান, বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করে তাকে ও তার পরিবারকে সুরক্ষা প্রদান করা হোক এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হোক বলে দাবি করেন।সংবাদ সম্মেলনে মজিবর মন্ডলের বড় বোন পারুল বেওয়া ও ছোট বোন মেহেনা বেওয়া উপস্থিত ছিলেন। দলিয় পদের ব্যাপারে কোন প্রকার ব্যাখ্যা দিবেন না সাফ জানিয়ে তার বিরুদ্ধে সকল অভিযোগ অস্বীকার করে মতিউর রহমান বলেন,আমার জমির ধান আমি কেটেছি,তাদের দাবিগুলো মিথ্যা ও বানোয়াট।
আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহাবুদ্দীন বলেন,আওয়ামী শাসনামলে এই থানার দায়িত্বে ছিলাম না।তবে এখন কেউ অভিযোগ করলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews