বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে পুরস্কার ও সনদ বিতরণ; ‎বাঁশের সাঁকোয় পার হতে হয় কোটি টাকার ব্রিজ‎; নওগাঁয় অস্ত্রসহ ‘ব্ল্যাকহোল ক্লাবের’ দুই সদস্য গ্রেপ্তার; জনগণের হৃদয়ে স্থান করে নেওয়া তরুণ নেতা মো. রফিকুল ইসলাম ছুমির খান: সততা, উন্নয়ন ও জনকল্যাণের এক অনন্য প্রতীক; দেবিদ্বারে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত; অভিযানের রেশ কাটতে না কাটতেই বেলকুচির মুকুন্দগাঁতীতে ফের ফুটপাত দখল; সুন্দরবনে র‍্যাবের কাছে ৪ বাহিনীর ৫২ জলদস্যুর আত্মসমর্পণ; রামুতে মাছুমিয়া ইসলামিয়া সুন্নিয়া আলিম মাদ্রাসায় সততা স্টোর উদ্বোধন ও সততা সংঘ গঠিত ; আত্রাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা; নওগাঁয় র‍্যালি-আলোচনায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন; দখলমুক্ত করে বনায়ন করা হয়েছে ৭৫ একর বনভূমি প্রশংসিত হয়েছেন বনবিট কর্মকর্তা; আত্রাইয়ে মাদ্রাসাছাত্রীকে মারধরের অভিযোগ, ইউএনওর কাছে লিখিত অভিযোগ; কবিতার নাম: লালমনিরহাট-২ রামু কেন্দ্রীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে  অভিভাবক সমাবেশ ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা; ভাঙ্গুড়ায় নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা; আত্রাইয়ে নজরুল বর্ষ উদযাপন শিক্ষার্থী সমাবেশ ও উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত ; আত্রাইয়ে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের মাসিক সমন্বয় সভা; ভাঙাবাড়ী ইউনিয়নে পরিবর্তন আনতে চেয়ারম্যান পদে লড়ছেন তরুণ নেতা জাহিদ তালুকদার; জনগণের অধিকার রক্ষায় আপসহীন নেতৃত্ব: পীরগাছার ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মো. রাজু আহমেদ ​; আত্রাইয়ে বৈঠাখালী সরকারি ডহর (জলপথ)দখল মুক্তের দাবিতে এলাকাবাসীর অবস্থান;

নওগাঁর আত্রাইয়ে হটাৎ করে কাঁচা মরিচের দাম বৃদ্ধি পেয়েছে ;

  • Update Time : শুক্রবার, ১১ জুলাই, ২০২৫
  • ২৪৩ বার পঠিত



মোঃ ফিরোজ আহমেদ
নওগাঁ জেলা প্রতিনিধিঃ

নওগাঁর আত্রাই উপজেলার বান্দাইখাড়া হাটে হটাৎ করে কাঁচা মরিচের দাম বৃদ্ধি পেয়েছে।গত সোমবার হাটে কাঁচা মরিচের দাম ছিল ৪০থেকে ৫০ টাকা কেজি, সেখানে আজ শুক্রবার (১১ জুলাই) একই কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ২০০ টাকা কেজি।এ নিয়ে স্থানীয় ব্যবসায়ী ও ক্রেতাদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। কাঁচামাল ব্যবসায়ী বান্দাইখাড়া গ্রামের মো.আব্দুল কাদের কান্দুর বলেন,গত হাটে কাঁচা মরিচের দাম কেজি প্রতি৪০থেকে ৫০ টাকা,কিন্তু বর্তমানে তা বেড়ে ২০০ টাকা হয়েছে। তিনি আরও বলেন, বাজারে মরিচের সরবরাহ কমে যাওয়ায় দাম বেড়েছে।আমরা নিজেরাও বেশি দামে কিনে এনে বেশি দামেই বিক্রি করতে বাধ্য হইতেছি। একই হাটের আরেক ব্যবসায়ী মো.আশরাফুল ইসলাম বলেন, অতিবৃষ্টির কারণে মরিচের উৎপাদন কমে যাওয়া এবং পরিবহন খরচ বেড়ে যাওয়ায় দাম অস্বাভাবিক হারে বৃদ্ধি পেয়েছে। এতে সাধারণ ক্রেতারা চরম ভোগান্তির শিকার হচ্ছেন। ক্রেতা বান্দাইখাড়া গ্রামের মো. আকরাম হোসেন বলেন, এত বেশি দামে কাঁচা মরিচ কেনা সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়। আগে যা ৫০ টাকায় এক কেজি কিনতাম, এখন তা ২০০ টাকায় কেজি দরে কিনতে হচ্ছে। এতে পরিবারের খাদ্য ব্যয় বেড়ে গেছে। সরকার বা কর্তৃপক্ষ যেন দ্রুত এই মূল্যবৃদ্ধি রোধে ব্যবস্থা নেয়। স্থানীয় বাজার মনিটরিং কর্তৃপক্ষ দ্রুত দাম নিয়ন্ত্রণে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেও এখনও পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ দেখা যায়নি।ক্রেতারা আশঙ্কা করছেন, যদি দাম এমনই বাড়তে থাকে, তবে আগামী দিনে কাঁচা মরিচ সাধারণের ক্রয়সীমার বাইরে চলে যাবে

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews