1. hr@dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
  2. info@www.dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
অবহেলিত প্রান্তিকের কণ্ঠে এবার তারুণ্যের জয়গান: নতুন দিনের স্বপ্ন ফেরি করছেন বাদশা ফাহাদ; আত্রাইয়ের কৃষক ধান সিদ্ধ-শুকানোর কাজে এখন ব্যস্ত সময় পার করছেন ; কাউখালীতে মাদক ও অপরাধ দমনে পুলিশের জিরো টলারেন্স অভিযান,জনমনে স্বস্তি; নওগাঁর আত্রাই উপজেলা পরিষদ মাঠের জলাবদ্ধতা দূর করতে ড্রেন নির্মাণ কাজ শুরু; নওগাঁর আত্রাইয়ে বিজ্ঞান ও উদ্ভাবন প্রদর্শনী; কাউখালীতে সন্ধ্যা নদীর ভাঙন রোধে ২ কোটি ৪ লাখ টাকার জিওব্যাগ ফেলার কাজ শুরু; বেলকুচি উপজেলায় মেধার স্বীকৃতি ও অনুপ্রেরণায় কৃতি শিক্ষার্থীদের মাঝে সংবর্ধনা অনুষ্ঠিত ; মানবাধিকার কর্মে বিশেষ অবদানের স্বীকৃতি সম্মানসূচক পিএইচডি ডিগ্রির জন্য মনোনীত ডিএ পারভেজ; বিজ্ঞানমনস্ক জাতি গড়তে তরুণ উদ্ভাবকদের পাশে জেলা পরিষদ – আলমগীর হোসেন; বিজিবিতে সহকারী পরিচালক পদে কমিশন লাভ করলেন কাউখালীর কৃতি সন্তান জহিরুল ইসলাম প্রিন্স;

নওগাঁর আত্রাইয়ের বান্দাইখাড়া বধ্যভূমির তিন মাথার মোড় যেন মৃত্যুর ফাঁদ;

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫
  • ২২৯ বার পঠিত

মোঃ ফিরোজ আহমেদ
নওগাঁ জেলা প্রতিনিধিঃ

নওগাঁর আত্রাই উপজেলার বান্দাইখাড়া বধ্যভূমির তিন মাথার মোড় এখন যেন মৃত্যুর ফাঁদে পরিণত হয়েছে।
১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনীর বর্বর হামলায় এখানে একসঙ্গে প্রায় ৪০থেকে ৪৫জন নিরীহ মানুষকে গুলি করে হত্যা করা হয়।সেই স্মৃতিকে ধারণ করেই বান্দাইখাড়া বাজারের দক্ষিণ-পূর্ব কোণে নির্মিত হয় শহিদদের স্মৃতিফলক ও শহিদ মিনার।
আত্রাই নদীর ওপর নির্মিত ব্রিজের রাস্তা বধ্যভূমির পাশ ঘেঁষে যাওয়ার কারণে বধ্যভূমির মেইন গেটের সামনে দিয়েই বাজারের ভেতরের রাস্তাটি চলে গেছে।অন্যদিকে,পশ্চিম দিকের রাস্তা একই গেটের সামনে দিয়ে ব্রিজে উঠে গেছে।ফলে এখানে একটি তিন রাস্তার মোড় তৈরি হয়েছে। ব্রিজের উপর থেকে,বাজারের ভেতর থেকে এবং পশ্চিম দিক থেকে যানবাহন একসঙ্গে আসায় সবসময়ই সৃষ্টি হচ্ছে যানজট।বধ্যভূমির পাশে ইটের ঘর ও সরু রাস্তার কারণে যানবাহন চলাচল আরও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। এ ছাড়া ব্রিজের রাস্তা অত্যন্ত খাড়া হওয়ায় প্রায়ই যানবাহনের ব্রেক নষ্ট হয়ে দুর্ঘটনা ঘটছে। স্থানীয়দের মতে,এটি যেন এক “মৃত্যুর ফাঁদ”।
প্রতিনিয়ত ঘটে যাওয়া এসব দুর্ঘটনায় সাধারণ মানুষ আতঙ্ক নিয়ে চলাচল করছে। এলাকাবাসীর দাবি—
বান্দাইখাড়া বধ্যভূমির আশপাশের পরিবেশ উন্নত করে একটি নিরাপদ ও সুন্দর এলাকা গড়ে তোলা হোক—এটাই সবার প্রত্যাশা।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized BY LatestNews