রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
ভাঙাবাড়ী ইউনিয়নে পরিবর্তন আনতে চেয়ারম্যান পদে লড়ছেন তরুণ নেতা জাহিদ তালুকদার; জনগণের অধিকার রক্ষায় আপসহীন নেতৃত্ব: পীরগাছার ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মো. রাজু আহমেদ ​; আত্রাইয়ে বৈঠাখালী সরকারি ডহর (জলপথ)দখল মুক্তের দাবিতে এলাকাবাসীর অবস্থান; সর্ব সাধারনের অবগতির জন্য সতর্কিকরন; সদিয়া চাঁদপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় ছাত্রদল নেতা ইসমাইল হোসেন শুভ; দৈনিক সংগ্রামের কাউখালী প্রতিনিধি অধ্যাপক সাইদুল কবির সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত,ঢাকায় হাঁটুতে সফল অস্ত্রোপচার; নওগাঁর আত্রাই নদীর পাড়ে হতে পারে দৃষ্টিনন্দন বিনোদন কেন্দ্র; আত্রাইয়ে বাল্যবিবাহ বন্ধ করতে গিয়ে হামলার চেষ্টা,বর-কনেসহ আটক ৩; দৈনিক সংগ্রামের কাউখালী প্রতিনিধি অধ্যাপক সাইদুল কবির সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত,; ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫০ কিলোমিটার যানজট; রামুর দক্ষিণ মিঠাছড়িতে প্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণ-নগদ টাকা লুট; সংস্কারের নামে দেবিদ্বার ভানী-রাজামেহার সড়কে অনিয়মের অভিযোগ; শোষণ ও বৈষম্যের অবসান: খুকনী ইউনিয়নকে বদলে দিতে প্রস্তুত আপসহীন নেতা সাইদুল ইসলাম রাজ; সৌদি আরবে নিহত আত্রাইয়ের ৭ প্রবাসীর জানাজা সম্পন্ন, পরিবারের কাছে মরদেহ হস্তান্তর; কাউখালীতে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, আদালতে প্রেরণ; বাণী ছন্দ – ৩; মাদক, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত এলাকা গড়ার প্রত্যয়ে বেলকুচির ভাঙাবাড়ী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী জাহিদ তালুকদার; প্রকাশিত সংবাদের প্রতিবাদ; কঁচা নদীতে নৌ পুলিশের অভিযান,২লাখ ৫০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ; আত্রাইয়ে খাদ্যবান্ধব কর্মসূচিতে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ;

অবরোধ চলাকালীন বন কর্মকর্তার তত্ত্বাবধানে অবৈধ জাল দিয়ে মাছ নিধন;

  • Update Time : শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫
  • ১৭৯ বার পঠিত



মোঃ আঃ কুদ্দুস খান, স্টাফ রিপোর্টার, মঠবাড়ীয়া (পিরোজপুর)।

রক্ষক যখন ভক্ষকের ভূমিকায় অবতীর্ণ হন, তখন আসল রক্ষক কে— সেই প্রশ্নই এখন এলাকার জেলেদের মুখে মুখে। এমনই এক চিত্র দেখা গেল বন খেকো কিছু বন কর্মকর্তার কর্মকাণ্ডে। অবরোধ চলাকালীন সময়ে, অর্থাৎ ২ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত বলেশ্বর নদী ও আশপাশের এলাকায় সকল ধরনের মাছ ধরা, নৌকা ও ট্রলার চলাচল নিষিদ্ধ থাকলেও, বন বিভাগের কর্মকর্তাদের তত্ত্বাবধানে চলছে প্রকাশ্যে অবৈধ চড় গড়া জাল দিয়ে মাছ নিধন। ২৪ অক্টোবর দুপুরে সরেজমিনে দেখা যায়— রায়েন্দা স্মরণখোলা বগী বন কর্মকর্তার অফিস সংলগ্ন বলেশ্বর নদী এবং স্মরণখোলা রেঞ্জ কর্মকর্তার অফিসের পাশে শতাধিক অবৈধ চড় গড়া জাল নদীর ধারে আটকানো রয়েছে। এসব জাল সম্পূর্ণভাবে অবৈধ, কিন্তু প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করেই এগুলো দিয়ে মাছ ধরা চলছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বন বিভাগের কিছু অসাধু কর্মকর্তা নদীর এপারে এসে জেলেদের কাছ থেকে মাসিক চাঁদা আদায় করেন। কেউ জাল দিয়ে মাছ ধরতে গেলে তাদের জাল ও নৌকা আটকিয়ে জরিমানা ও জেল দেওয়ার ভয় দেখিয়ে টাকা আদায় করা হয়।
এ বিষয়ে স্মরণখোলা রেঞ্জের এক ফরেস্ট অফিসারের কাছে জানতে চাইলে তিনি বলেন, “এই জালগুলো আমরা পাশ দিয়েছি, পাশ নিয়েই ওরা মাছ ধরে। নদী আমাদের, আমরা অনুমতি দিয়েই মাছ ধরতে দেই।”
তবে প্রশ্ন থেকে যায়— যদি পাশ দেওয়া হয়, তবে একই ধরনের জাল ব্যবহার করায় অন্য জেলেদের জাল ও নৌকা কেন আটক করা হচ্ছে?
স্থানীয় জেলেরা বলছেন, “বন বিভাগের কর্মকর্তাদের এই দ্বিচারিতা ও দুর্নীতিই আমাদের জীবিকা ধ্বংস করছে।”
জনমনে প্রশ্ন উঠেছে— চুরি ও দুর্নীতিই কি এখন বন কর্মকর্তাদের নিয়মিত দায়িত্ব হয়ে গেছে? বন বিভাগের দায়িত্ব কি বন রক্ষা, না মাছ ও নদী লুটপাট করা।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews