রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
ক্যান্সারে আক্রান্ত কিশোরের পাশে ‘ভালোবাসার বড়ইয়া ইউনিয়ন’ গ্রুপ; মোংলায় কোস্টগার্ডের নেতৃত্বে যৌথ অভিযানে অবৈধ ভোজ্য তেল জব্দ; কাউখালীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান; আত্রাইয়ে খাস মোজাদ্দেদীয়া তরিকার উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত; কাউখালীতে পৃথক অভিযানে গাঁজা-ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার; বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল ট্রলারসহ ১২ জেলেকে উদ্ধার করেছে নৌবাহিনী; জয়রামপুরের কৃতি সন্তান জাদু শিল্পী মোহন পেলেন জাতীয় ম্যাজিক উৎসবের বিশেষ সম্মাননা; পিরোজপুরে বিএনপি নেতাকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যের অভিযোগ; কাউখালীতে রাতের অভিযানে ১০০ গ্রাম গাঁজাসহ যুবক আটক,মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা; দেবিদ্বারে সোলার স্ট্রিট লাইট স্থাপনের শুভ উদ্বোধন; খালেদা জিয়ার কারামুক্তি দিবসে সাইদুর রহমান লিটনের শ্রদ্ধা ও দোয়া; পুনর্নিরীক্ষণে কুমিল্লা বোর্ডে নতুন জিপিএ-৫ পেল ২০৭ জন, ফেল থেকে পাস ৩৩৬; কাউখালীতে নৌ পুলিশের অভিযানে ২,৫০০ মিটার অবৈধ চরঘেরা জাল ধ্বংস; কাউখালীতে আওয়ামীলীগ নেতার চেক জালিয়াতি মামলায় সাজাপ্রাপ্ত আসামি ও বিএনপি অফিস ভাঙচুর মামলায় গ্রেপ্তার; নওগাঁয় হানিট্র্যাপ চক্রের নারীসহ গ্রেপ্তার ৪; ভাণ্ডারিয়ায় ব্যবসায়ীকে জিম্মি করে ৩.২৩ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ,গ্রেপ্তার-২; সময়ের সিঁড়ি বেয়ে: ফুরিয়ে আসার বেলা; পিরোজপুরে ডিবি পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; পিরোজপুরে ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার, উদ্ধার ২০ পিস; মাদক নির্মূল ও আধুনিক রাস্তাঘাট গড়ার প্রত্যয়ে গলাচিপার আমখোলা ইউনিয়নে মেম্বার প্রার্থী হৃদয় খান বাহাদুর;

আত্রাইকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত উপজেলা গড়তে চান ওসি সাহাবুদ্দীন;

  • Update Time : মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪
  • ২২৩ বার পঠিত



মোঃ ফিরোজ আহমেদ
নওগাঁ জেলা প্রতিনিধি:

নওগাঁর আত্রাই উপজেলাকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত উপজেলা গড়তে চান অফিসার ইনচার্জ (ওসি) সাহাবুদ্দীন। তিনি যোগদানের পর থেকে পুলিশের ভেঙ্গেপরা মনোবল বৃদ্ধি ও মানুষের জানমাল রক্ষার্থে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেন।
গত ১৫ সেপ্টেম্বর আত্রাই থানায় অফিসার ইনচার্জ (ওসি) হিসাবে যোগদান করেন সাহাবুদ্দীন। যোগদানের পর সাংবাদিক, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশিল সমাজের প্রতিনিধির সাথে মতবিনিময় করেন। মতবিনিময়কালে পুলিশের ভেঙ্গেপড়া মনোবল বৃদ্ধি, মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, বাল্যবিয়ে, চোরাচালান ও দখলদারিত্ব মুক্ত উপজেলা গড়নে তাঁর উদ্যোগের কথা তুলে ধরে সকলের সহযোগিতা কামনা করেন।
সরেজমিনে জানায়ায়, মানুষ প্রতিনিয়ত নানান সমস্যা নিয়ে থানায় হাজির হয়ে সন্তোষ্টি মনে ফিরে যাচ্ছেন। তবে মানুষের সমস্যাগুলোর মধ্যে জমিজমা সংক্রান্ত বেশি সমস্যা পরিলক্ষিত হচ্ছে। কথা হয় জমিজমা সংক্রান্ত জটিলতায় ভুক্তভোগী জরিনা বেওয়ার সাথে।
তিনি জানান, অনেক দিন হলো বাড়ীর সীমানা নিয়ে প্রতিবেশির সাথে ঝামেলা চলছিলো ওসি সেটার সমাধান করে দিলেন। কোন টাকা-পয়সা লাগলো কি-না এমন প্রশ্নের জবাবে জরিনা জানান, টাকা-পয়সা তো লাগলোই না বরং ওসি হামাক চা খাওয়ালো।
মনিয়ারি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সম্রাট হোসেন বলেন, থানায় ওসির যোগদান করার পর থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটছে। তিনি হাঁসিমুখে মানুষের সমস্যার কথা শুনে আইনের মধ্যে থেকে তা সমাধান করে দেওয়ায় তাঁর কার্যক্রমে মানুষ সন্তোষ্টি বোধ করছেন।
পাঁচুপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান খবিরুল ইসলাম বলেন, ওসি সাহাবুদ্দীন যোগদান করার পর আমাদের সাথে মতবিনিময় করে তাঁর নেওয়া কিছু উদ্যোগের কথা বলেছিলেন। আমরা লক্ষ করছি সেগুলো নিয়ে তিনি কাজ করছেন। এতেকরে মানুষ আইন ভাঙ্গার প্রবণতা থেকে বের হয়ে আইনের প্রতি শ্রদ্ধাশীল হচ্ছেন।
আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) সাহাবুদ্দীন বলেন, পুলিশ সুপার কুতুব উদ্দিন স্যারের দিক নির্দেশনায় ৫ আগষ্ট পরবর্তী আত্রাইয়ে পুলিশের মনোবল ফিরিয়ে আনতে সক্ষম হয়েছি। রাতে পুলিশি টহল ও দিনে কঠোর নজরদারির ফলে আইনশৃঙখলা পরিস্থিতির উন্নতি ঘটছে।
সাংবাদিক, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুশিল সমাজের প্রতিনিধির সার্বিক সহায়তায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও চোরাচালান রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা সম্ভব হয়েছে। মানুষকে আইনেরপ্রতি শ্রদ্ধাশীল করতে এবং তাদের জান-মালের নিরাপত্তা নিশ্চিতে কাজ করছেন বলে জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews