বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২:২৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
২২ নং ওয়ার্ডের আধুনিকায়ন: রনি সরকারের মহাপরিকল্পনায় উন্নয়নের নতুন দিগন্ত; দেবিদ্বার নিউ মার্কেটে বাস পার্কিং করে যানজট: ৩ পরিবহনকে ১৫ হাজার টাকা জরিমানা; আত্মকর্মসংস্থানের গুরুত্ব; পৈতৃক সম্পত্তি বিরোধে রক্তপাত: কুমিল্লায় বোনের হাতে ভাই খুন, আটক ১; কাউখালীতে ব্যাটারিচালিত অটোরিকশা দুর্ঘটনায় ভূমি কর্মকর্তার স্ত্রী গুরুতর আহত; দেবিদ্বারে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ও শিশু পরিবারের শিক্ষার্থীদের মাঝে ফল বিতরণ; কাউখালীতে ৪২০ কৃষকের মাঝে ২১০০ নারিকেল চারা বিতরণ, কৃষি উৎপাদন ও পরিবেশ সুরক্ষায় সরকারের বহুমুখী সহায়তা; জরাজীর্ণ ভবনে ঝুঁকি নিয়ে ক্লাস: নয়াচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থীর ভবিষ্যৎ অনিশ্চয়তায়; ​আগামীর ২২ নং ওয়ার্ড: রনি সরকারের ভিশন ও আধুনিকায়নের ইশতেহার; এসএসসি পরীক্ষার খাতা দেখছে দশম শ্রেণির শিক্ষার্থী: দেবিদ্বারে তোলপাড়, এলাকাবাসীর অভিযোগ;
Title :

আত্রাই থানা আকস্মিক পরিদর্শনে নওগাঁর পুলিশ সুপার;

  • Update Time : সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬
  • ২৫৩ বার পঠিত

মোঃ ফিরোজ আহমেদ
নওগাঁ জেলা প্রতিনিধি

নওগাঁ জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম মহোদয় (১১ জানুয়ারি) রাতে আত্রাই থানা আকস্মিক পরিদর্শন করেন।
পরিদর্শনকালে পুলিশ সুপার থানায় আগত সেবা প্রার্থীদের সঙ্গে সদাচরণ নিশ্চিত করে দ্রুত ও মানসম্মত সেবা প্রদানের নির্দেশনা দেন। মামলা, জিডি ও পুলিশ ক্লিয়ারেন্স সংক্রান্ত সেবা দ্রুততম সময়ে নিষ্পত্তির ওপর তিনি বিশেষ গুরুত্ব আরোপ করেন।
এ সময় তিনি তদন্তাধীন মামলাসমূহ দ্রুত নিষ্পত্তি, ওয়ারেন্ট তামিলের হার বৃদ্ধি, কার্যকর পেট্রোলিং জোরদার এবং মাদকবিরোধী অভিযান আরও বেগবান করার নির্দেশ প্রদান করেন। পাশাপাশি দায়িত্ব পালনে আরও গতিশীলতা ও পেশাদারিত্ব বজায় রেখে কাজ করার জন্য থানার সকল পুলিশ সদস্যকে আহ্বান জানান। পুলিশ সুপার মহোদয় বলেন, প্রতিটি থানা যেন জনগণের আস্থার কেন্দ্রবিন্দু হিসেবে গড়ে ওঠে—সে লক্ষ্যে সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে।
এ ছাড়া আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে আইন-শৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ ও নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন তিনি।
পরিদর্শনকালে আত্রাই থানার সকল স্তরের অফিসার ও ফোর্স উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews