শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
​কাউখালীতে বিএনপি নেতাকে কুপিয়ে ও পিটিয়ে জখম, গ্রেপ্তার ১: কুমিল্লায় ডেঙ্গুর আতঙ্ক শহর থেকে গ্রামগঞ্জে ছড়িয়ে পড়ছে সংক্রমণ; মোহনপুরে পূজামণ্ডপের নিরাপত্তায় আনসার-ভিডিপি ; ভাঙ্গুড়ায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সপ্তাহের কর্মসূচি উদ্বোধন; দেবিদ্বারে জোবেদা খাতুন মহিলা কলেজে নবীনবরণ ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত; বিসিবির ক্রিকেট দলের মালামাল চুরি রাজশাহীতে ৪জন গ্রেপ্তার; বই পড়ার অভ্যাস ফিরিয়ে আনার অনন্য উদ্যোগ; দেবিদ্বারে সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, তদন্তের দাবি বিএনপির; কবিতা-চাওয়া পাওয়া ; চাঁদাবাজির মামলায় নওগাঁর আত্রাইয়ের আলোচিত সিফাত মাহমুদ জেল হাজতে; ​ইঞ্জিন বিকল হয়ে মাঝ নদীতে ৬০ ইজতেমা যাত্রী; আত্রাইয়ে দুই মোটরসাইকেল চোর আটক ; ঢাকাস্থ বরিশাল বিভাগীয় ওলামা পরিষদের সভাপতি মুফতি জুনায়েদ, সেক্রেটারি মুফতি আবুল হাসান; মেধার চর্চায় সমৃদ্ধি, মানবিকতায় গড়ে উঠুক আদর্শ প্রজন্ম; জ্ঞানপাঠক মুজিবুল হকের প্রথম মৃত্যুবার্ষিকীতে রামু পাবলিক লাইব্রেরির স্মরণসভা; সার ডিলারের দুটি আবেদনে সুপারিশ করেছি এর বাইরে নয়, মাজেদা হাসান মুন্সী ; নওগাঁর পোরশায় পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত দুই আসামিসহ গ্রেপ্তার ৩; নানিয়ারচর জোনের উদ্যোগে শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ; ফসল রক্ষায় দুশ্চিন্তা ও নতুন আশা: তানোর ও মোহনপুরে কৃষকদের নানা অভিজ্ঞতা; মোহনপুরে বারনই নদীতে অবৈধ সুতি জাল ও মাছের ঘের উচ্ছেদ অভিযান;

কাউখালীতে সন্ধ্যা নদীর ভাঙন রোধে ২ কোটি ৪ লাখ টাকার জিওব্যাগ ফেলার কাজ শুরু;

  • Update Time : শনিবার, ১৩ জুন, ২০২৬
  • ১৯৪ বার পঠিত



মোঃ নুরুজ্জামান খোকন (পিরোজপুর)

পিরোজপুরের কাউখালী উপজেলার ১ নম্বর সয়না রঘুনাথপুর ইউনিয়নের সন্ধ্যা নদীর পশ্চিম তীরে নদীভাঙন প্রতিরোধে প্রায় ২কোটি ৪লাখ টাকা ব্যয়ে জিওব্যাগ ফেলার কার্যক্রম শুরু হয়েছে।
শনিবার (১৩জুন) দুপুর সাড়ে ১২টায় সোনাকুর ফেরিঘাট সংলগ্ন এলাকায় উদ্বোধনী ফলক উন্মোচনের মাধ্যমে প্রকল্পটির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য ও গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মঞ্জুরের উদ্যোগে বাস্তবায়িত এ প্রকল্পের আওতায় সোনাকুর ফেরিঘাট ও তৎসংলগ্ন এলাকা, গন্ধর্ব জানকীনাথ মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন এলাকা এবং হরিণধারা খেয়াঘাটসহ মোট ২৬০ মিটার এলাকায় জিওব্যাগ ফেলা হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী ভার্চুয়ালি ভিডিও কলে যুক্ত হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামানের মাধ্যমে প্রকল্পটির শুভ উদ্বোধন ও ফলক উন্মোচন করেন। এ সময় তিনি নদীভাঙন কবলিত এ এলাকায় ভবিষ্যতে স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের আশ্বাস দেন।
সংশ্লিষ্টরা জানান,প্রকল্পটির কাজ শেষ হলে ভাঙনের ঝুঁকিতে থাকা ফেরিঘাট,খেয়াঘাট, বসতবাড়ি,শিক্ষা প্রতিষ্ঠান, সড়কসহ গুরুত্বপূর্ণ স্থাপনা সুরক্ষা পাবে বলে আশা করা হচ্ছে।
উদ্বোধন শেষে দেশ ও এলাকার কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ,স্থানীয় জনপ্রতিনিধি এবং পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পানি উন্নয়ন বোর্ড পিরোজপুরের উপবিভাগীয় প্রকৌশলী মো. রাশেদ খান জানান, ইউনিয়নের নদীকূলবর্তী তিনটি ঝুঁকিপূর্ণ স্থানে জিওব্যাগ ফেলার কাজ পর্যায়ক্রমে সম্পন্ন করা হবে, যাতে নদীভাঙনের ক্ষয়ক্ষতি উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনা যায়।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews